আপনার জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি নামছে কবে? অবশেষে জানাল হাওয়া অফিস

Weather Today: গত ৩১ মে উত্তরবঙ্গের ইসলামপুরে বর্ষা এলেও এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিস্থিতি নেই

Sohini Das
২ মিনিট
আপনার জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি নামছে কবে? অবশেষে জানাল হাওয়া অফিস

দক্ষিণে চাঁদিফাটা রোদ্দুর, সামান্য বৃষ্টির আশায় চাতকসম প্রাণ! আর উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি! রাজ্যের দুই প্রান্তে এমন দুই চরম আবহাওয়া থেকে মুক্তি মিলছে না এখনই। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতাও রয়েছে পাশাপাশি। এমন অস্বস্তিকর পরিস্থিতি থাকবে অন্তত শনিবার পর্যন্ত।

চরম তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলাতেও। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলাতেও। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস রয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। বাকি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়াই থাকবে কিছুদিন।

তবে, আজ শুক্রবার দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তনও দেখা যাবে কিছু জেলায়। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদির প্রাণ প্রতিষ্ঠা ব্যর্থ! আবার উদ্বোধন হতে চলেছে রামমন্দিরের?

Ayodhya Ram Mandir BJP Vote: ২০২৪ সালের ২২ জানুয়ারি অযোধ্যায় তৈরি হওয়া অসম্পূর্ণ রাম মন্দিরেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন নরেন্দ্র মোদি।

শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। ঝড়ের গতিবেগ হতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়েই প্রবল বৃষ্টির সম্ভবনা রয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে। উত্তরের পাঁচ জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাসও রয়েছে। অতিভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

শুক্রবারও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য সব এলাকাতেই ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও।

গত ৩১ মে উত্তরবঙ্গের ইসলামপুরে বর্ষা এলেও এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিস্থিতি নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামী সপ্তাহে, অর্থাৎ ১৪ থেকে ২০ জুন তাপমাত্রা স্বাভাবিকের ২ থেকে ৩ ডিগ্রি উপরে থাকবে। স্বাভাবিকের তুলনায় বৃষ্টি কম হবে দক্ষিণবঙ্গে। তারও পরবর্তী সপ্তাহে অর্থাৎ ২১ জুন থেকে ২৭ জুন তাপমাত্রা সামান্য কমবে আর বৃষ্টির পরিমাণ বাড়বে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।