বিশাল বদল তৃণমূলে? কী রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো অভিষেকের রিপোর্টে?

TMC Change Proposal by Abhishek Banerjee: জেলাওয়াড়ি একটি রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন অভিষেক। যার ভিত্তিতে তৃণমূলের মধ্যে বড়সড় রদবদল আসতে পারে।

inscript
৩ মিনিট
বিশাল বদল তৃণমূলে? কী রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো অভিষেকের রিপোর্টে?

গত ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে বড় বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিয়েছিলেন, দলে ঝাড়াইবাছাই হবে ঢেলে। বিশেষ করে 'বিশ্বাসঘাতক'-দের জন্য কড়া বার্তা দিয়েছিলেন তিনি। অভিষেক বুঝিয়ে দিয়েছিলেন, কাউন্সিলর থেকে শুরু করে মন্ত্রী, সকলকেই নিজের যথাযথ ভূমিকা পালন করতে হবে। নাহলে, ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর কেটে গিয়েছে প্রায় সাড়ে তিন মাস। এর মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের অস্ত্রোপচার করতে গিয়েছেন বিদেশে। রাজ্য প্রায় দু'মাস ধরে আরজি কর ইস্যুতে উত্তপ্ত থেকেছে। ২১-এর বার্তাটি মাঝে চাপা পড়ে গেছে বলেই ধারণা ছিল অনেকের। এই ধারণা ভুল প্রমাণ করেছেন তৃণমূলের 'সেনাপতি'। সূত্রের খবর, জেলাওয়াড়ি একটি রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন অভিষেক। যে রিপোর্টে পুরপ্রতিনিধি থেকে শুরু করে বিধায়ক, সকলের ভূমিকাই আতশকাচের তলায় এসেছে। জানা যাচ্ছে, এই রিপোর্টের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের মধ্যে বড়সড় রদবদল আসতে পারে।

তৃণমূলের অন্দরের খবর, ১২৫টি পুরসভায় রদবদল হতে চলেছে। কেমন রদবদল আর কেনই বা রদবদল? তথ্য বলছে, কলকাতা পুরসভার ৪৮টি ওয়ার্ডে হেরেছিল তৃণমূল, লোকসভা ভোটের পর। রাজ্যের মুখরক্ষা হয়েছিল ঠিকই কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল, খোদ কলকাতার শহুরে এলাকাতেই তৃণমূলের ভোট কমে যাচ্ছে। এই ভোটের অনেকটাই যাচ্ছে বিজেপির কাছে। এই নিয়ে ক্ষুব্ধ মমতা মাঝে বৈঠক করে নেতাদের বার্তাও দিয়েছিলেন। এই রিপোর্টে তৃণমূলের দলীয় প্রতিনিধি, কাউন্সিলর, চেয়ারপার্সনদের ভূমিকা খতিয়ে দেখা হয়েছে। কী এমন ফাঁক থেকে যাচ্ছে দলের নেতাদের তরফে যে হু-হু করে পুর এলাকায় জমি হারাচ্ছে তৃণমূল? সূত্রের খবর, তৃণমূলের ১৩৫ টি সাংগঠনিক জেলা আছে। এই সাংগঠনিক জেলাগুলিতে জেলা সভাপতি এবং অন্যান্যদের ভূমিকাও খতিয়ে দেখা হবে। ৩৫টি পুরসভা রয়েছে, যেখানের চেয়ারপার্সন, কাউন্সিলরসহ অন্য পুরপ্রতিনিধিদের ভূমিকা খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
তৃণমূল ‘দল’ নিয়ে কি মমতা-অভিষেকের উদ্বেগ বাড়িয়ে দিল আরজি কর কাণ্ড?

RG Kar Case: আরজি কর কাণ্ডের পরেই একদম প্রথম দিকে দলের লোকজনকে নিয়ে দোষীদের 'ফাঁসির দাবি'তে রাস্তায় নেমেছিলেন মমতা। ভেবেছিলেন যে তিনি যে কাজে দক্ষ, সেই রাস্তায় নেমে আন্দোলন করলেই হাওয়া ঘুরিয়ে দিতে পারবেন।

কী কী খতিয়ে দেখা হবে? দেখা হবে, এই প্রতিনিধিরা আখের গোছাতেই ব্যস্ত না মানুষের জন্যও কিঞ্চিৎ কাজ করছেন। উন্নয়ন ঘটাচ্ছেন বাস্তবেই। দেখা হবে, এই প্রতিনিধি-নেতারা তলে তলে বিশ্বাসঘাতকতা করছেন কিনা বা দলবিরোধী কাজ করছেন কিনা। তৃণমূলের উপর কেন একাংশের মানুষের আস্থা উঠে যাচ্ছে তাই ছানবিন করে দেখতে চাইছে দল। দলীয় নেতাদের অপকর্ম বা ক্ষমতার দম্ভবে মানুষের প্রতি উদাসীনতাই কি কাল হয়ে দাঁড়াচ্ছে দলের? যদি তাই হয় তাহলে অচিরেই এই নেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে দল। মানুষের আস্থা ফেরাতে আবারও উন্নয়নের বাণীই হাতিয়ার করছে চাইছে ঘাসফুলের শিবির। তবে তৃণমূলের সব পুরপ্রতিনিধিই কি দুর্নীতিগ্রস্ত? সব নেতাই কি টাকা ছাড়া নড়েন না? এমন কেউ কেউ তো আছেন যারা কাজ করছেন উন্নয়নের জন্য। হয়তো কোনও চেয়ারপার্সন চাইছেন, শহরের জন্য ভালো কাজ করতে কিন্তু কোনও কাউন্সিলর তলে ঘোঁট পাকাচ্ছেন, যোগাযোগ রাখছেন বিরোধী শিবিরের সঙ্গে বা দুর্নীতিকে তোল্লাই দিচ্ছেন। তাহলে জবাবদিহি করতে হবে সেই কাউন্সিলকে তো বটেই, সেই চেয়ারপার্সনকেও। কেন অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না তার খতিয়ান দিতে হবে ওই চেয়ারপার্সনকে।

কলকাতা পুরসভার মেয়রকেও কি তবে জবাবদিহি করতে হবে? তৃণমূলের একাংশ বলছে, মমতাকে পাঠানো অভিষেকের তালিকায় নেই কলকাতার নাম। তাই ফিরহাদ হাকিমের মেয়র পদ আপাতত নিরাপদে। তবে যেহেতু, নবীন-প্রবীণ দ্বন্দ্ব বিষয়টিও অভিষেকের সঙ্গে যুক্ত তাই প্রশ্ন উঠছে, বয়োজ্যেষ্ঠ নেতাদের কি তবে বিদায়ের পালা? সূত্রের খবর, এই নিয়েও নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তালিকা পাঠিয়েছেন অভিষেক। গত লোকসভা ভোটে প্রবীণদের টিকিট দেওয়া নিয়ে অভিষেক শিবিরের মতানৈক্য ছিল। লোকসভার প্রার্থী তালিকায় সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের নাম থাকায় অসন্তুষ্ট ছিলেন অভিষেক। এই তিন প্রবীণ নেতার হয়ে প্রচারও করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এই রিপোর্ট খতিয়ে দেখে বড়সড় সাংগঠনিক বদল আসতে চলেছে। তবে তাড়াহুড়ো চাইছেন না নেত্রীও। আপাতত শিয়রে উপনির্বাচন। ২৩ নভেম্বর সেই উপনির্বাচনের ফলপ্রকাশ হবে। উপনির্বাচনে দলের ফলাফল দেখেই তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে শাসকদলের অন্দরের খবর।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?