কলকাতার খুব কাছেই রয়েছে ‘মিনি আন্দামান’, কম খরচে ঘুরে আসুন এই জায়গা থেকে

Short weekend trip : পুরী থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রয়েছে মনোরম এই জায়গাটি। একটা গাড়ি নিয়ে সহজেই পৌঁছে যাওয়া যায় এখানে। পথে আসার সময় পড়বে বেশ কিছু ছোট ছোট ছবির মতো গ্রাম। সময় লাগবে ওই ঘণ্টা তিনেক।

inscript
২ মিনিট
কলকাতার খুব কাছেই রয়েছে ‘মিনি আন্দামান’, কম খরচে ঘুরে আসুন এই জায়গা থেকে

শীতকাল মানেই ঘুরতে যাওয়ার মরশুম। তীব্র ব্যাস্ত জীবনের সঙ্গে তাল মিলিয়ে দূরে কোথাও ভ্রমণের সুযোগ এখন অতীত, বাঙালি তাই খুঁজছে কাছেপিঠে অফবিট কোনও জায়গা। আগে থেকে টিকিট বুকিং করার ঝামেলা নেই, সময় সুযোগ মতো ব্যাগ গুছিয়ে রওনা দিলেই হল। একটা সময় বাঙালির ঘুরতে যাওয়া বলতে ছিল দীপুদা, অর্থাৎ দীঘা,পুরী এবং দার্জিলিং। সময়ের সঙ্গে বদল এসেছে সেই অভ্যাসে। ঘিঞ্জি এলাকা ছেড়ে এখন নিরিবিলি পরিবেশে খানিকটা সময় কাটতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেকে।

সপ্তাহান্তের দুটো দিন ছুটি, ঘরে বসে ভীষণ একঘেঁয়ে লাগছে, এদিকে পকেটেও বেশি জোর নেই, ঠিক এরকম সময় আপনার মুশকিল আসান হতে পারে কাছেপিঠে ভ্রমণ। আন্দামান ঘুরতে যাওয়ার স্বাদ মিটবে ঘরের কাছেই। মাত্র কিছুটা পথ দূরেই রয়েছে মিনি আন্দামান, সমুদ্র এবং জঙ্গলের স্বাদ মিলবে একজোটে। উড়িষ্যা শুনলেই এতদিন কেবল একটা জায়গার কোথায় মনে আসত বাঙালির তা হল পুরী। পুরীর সমুদ্র সৈকত, জগন্নাথ দেবের মন্দির ইত্যাদি ছাড়াও এখানেই রয়েছে আরও একটি সুন্দর জায়গা। যেখানকার চোখ জুড়ানো পরিবেশে সবার মনে হবে এ যেন সাক্ষাৎ আন্দামান দর্শন।

জায়গাটির নাম চিল্কা। পুরী থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রয়েছে মনোরম এই জায়গাটি। একটা গাড়ি নিয়ে সহজেই পৌঁছে যাওয়া যায় এখানে। পথে আসার সময় পড়বে বেশ কিছু ছোট ছোট ছবির মতো গ্রাম। সময় লাগবে ওই ঘণ্টা তিনেক।

  • আপনার জন্য আরও কিছু লেখা
লাগবে না পাসপোর্ট-ভিসা, কলকাতার খুব কাছেই রয়েছে মিনি সুইজারল্যান্ড, জানেন কোথায়?

Mini Switzerland Tour : কলকাতার খুব কাছেই রয়েছে মিনি সুইজারল্যান্ড! জানেন কোথায় গেলে পাবেন স্বর্গসুখ?

লম্বায় প্রায় ৪০মাইল এবং আয়তনের প্রায় ১১০০ বর্গকিলোমিটার হম চিল্কা হৃদ। এটি রামসার জলাভূমি সংরক্ষণের অন্তর্গত। সমুদ্রের মনোরম পরিবেশে এখানে শীতকালে আসে অসংখ্য পরিযায়ী পাখিদের দল। পাখির ছবি তো বিষয়টি বর্তমানে অবশ্য খুবই পরিচিত একটি শখ হিসেবে বেছে নিচ্ছেন অনেকেই। তাই সেই সমস্ত বার্ডারদের জন্যও দারুণ অপশন হতে পারে চিল্কা। চটপট ক্যামেরা বন্দি হয়ে পারে বহু অজানা পাখিদের ইউনিক মুহূর্ত।

কোথায় থাকবেন?

কাছাকাছি রয়েছে উড়িষ্যা সরকারের পান্থনিবাস, ইচ্ছা করলে এখানেই রাত্রি যাপন করতে পারেন আপনি। ইঁট কাঠের জঙ্গল থেকে সাময়িক মুক্তি দিতে এখানে দু হাত ভরে অপেক্ষা করে আছে কৃতিক নানান সৌন্দর্য, বিরাট খোলামেলা পরিবেশ এবং সমুদ্র জঙ্গলের মনোরম রসায়ন। এই পান্থনিবাস থাকলে উপরি পাওনা স্বরূপ মিলতে পারে সেখানকার উড়িয়া রাধুনীর হাতে কাঁকড়া ঝাল, আর চিংড়ির মালাইকারি।

চিল্কা থেকে নৌকা ভাড়া করে বেরিয়ে পড়তে পারেন ডলফিনের সন্ধানে। এছাড়াও দেখতে পারেন বক, ঈগল, পানকৌড়ি। নৌকায় করে মোহনা যেতে মোটামুটি দু-তিন ঘন্টার সময় লাগে। এই পথে যেতে যেতে হাঁপিয়ে উঠলে মোহনায় পৌঁছে চায়ের দোকানে গরম গরম চায়ের স্বাদ নিতে নিতে মনিরিম পরিবেশে হারিয়ে যেতে পারেন। চিল্কায় গিয়ে যদি নানা ধরনের পাখি দেখতে চান, তাহলে ঘুরে আসতে পারেন এই উত্তর দিকেই মঙ্গলজুরি নামে একটি ছোট্ট গ্রাম থেকে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে এখানে চীন, সাইবেরিয়া, মঙ্গলিয়া সহ আরও দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণে পাখি আসে। এক কথায় পরিযায়ী পাখিদের খনি বলা যায় এই চিল্কাকে। তাই পকেটের সঙ্গে সামান্য সমঝোতা করে বেরিয়ে পড়ুন ঘরের কাছেই মিনি আন্দামান ভ্রমণে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।