মহাকাশে যদি স্পেসস্যুট না পরেন, কী ঘটবে আপনার দেহের সঙ্গে? চমকে উঠবেন এই উত্তরে

Death in Space : বায়ুর চাপ না থাকায় তরলগুলি অনেক কম তাপমাত্রায় বাষ্পীভূত হয়।

inscript
২ মিনিট
মহাকাশে যদি স্পেসস্যুট না পরেন, কী ঘটবে আপনার দেহের সঙ্গে? চমকে উঠবেন এই উত্তরে

মহাকাশে গেলে বিশেষ একটি পোশাক পরতেই হয় মহাকাশচারীদের। সেই বিশেষ পোশাক অর্থাৎ স্পেসস্যুট মহাকাশের পালটে যাওয়া চাপে, তাপে, একজন মহাকাশচারীর দেহের ভারসাম্য বজায় রাখে। কিন্তু মহাকাশে যদি কোনওভাবে এই স্পেসস্যুট ছাড়াই মানুষ যান, কী হবে? গ্রহের চারপাশে কক্ষপথে এখনও অবধি ৬০০ জনেরও বেশি মানুষ গিয়েছেন। মাত্র তিনজন মারা যান। মহাকাশচারী জর্জি ডোব্রোভলস্কি, ভ্লাদিস্লাভ ভলকভ এবং ভিক্টর পাটসায়েভ - কারমান লাইনের উপরে, মহাকাশে নিজেদের জীবন হারান। মানুষের শরীর যদি মহাকাশের ওই গভীর শূন্যতার সংস্পর্শে আসে তবে কী ঘটবে তা নিয়ে নানা গল্প শোনা যায়। সত্যটা কী তা অনেকেরই অজানা।

মহাকাশে মানুষ যদি স্পেসস্যুট ছাড়া যান, বা স্পেসস্যুট খুলে ফেলেন তাহলে কিন্তু শরীর ফেটে যায় না, চোখ বেরিয়ে আসে না এবং মানুষ প্রবল চিৎকারও করে না। মাথার হেলমেট সরানোর মুহূর্তেই সব মাংসা-চামড়া গলে যাবে না। হ্যাঁ, সূর্য আপনাকে সেঁকে ফেলবে ঠিকই কিন্তু আপনি পুড়েও মারা যাবেন না। মহাকাশে মৃত্যু অনেক কম নাটকীয়, এবং অন্যান্য পরিস্থিতির তুলনায় অনেক কম বেদনাদায়ক। একজন মহাকাশচারী যদি স্পেসস্যুট না পরেন তাহলে প্রথমত দু'টি বিষয়ের অভাব ঘটে। প্রথমত বায়ুমণ্ডলীয় চাপের অভাব এবং দ্বিতীয়ত অক্সিজেনের অভাব। বায়ুমণ্ডলই না থাকায় মূল সমস্যা ঘটে।

বায়ুর চাপ না থাকায় তরলগুলি অনেক কম তাপমাত্রায় বাষ্পীভূত হয়। আমাদের শরীরের ক্ষেত্রে তাই চামড়ার উপরে থাকা সমস্ত কিছু - ত্বক, মুখ, চোখ খুব দ্রুত বুদবুদের মতো হয়ে উবে যাবে। চাপের অভাবে ইবুলিজম ঘটবে। ইবুলিজম হচ্ছে পরিবেষ্টিত চাপ হ্রাসের কারণে শারীরিক তরলে বুদবুদের গঠন। বেশিরভাগই চামড়ার নিচের বুদবুদ হবে, তবে তারা রক্তের মধ্যেও ঘটতে পারে, যার ফলে এম্বোলিজম হতে পারে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চাঁদে বা মহাকাশে কীভাবে অন্তর্বাস কাচেন মহাকাশচারীরা? অবাক করবে যে তথ্য

Space Laundry: চাঁদে বা তার বাইরে স্পেসস্যুটের অভ্যন্তরীণ পোশাকগুলি নিয়মিতভাবে ধোয়া নাও সম্ভব হতে পারে

তবে ধরুন আপনার দেহের যবতীয় তরল খুব দ্রুতই বুদবুদে পরিণত হতে থাকল। আপনার সারা শরীরে খুব দ্রুত ইবুলিজম সৃষ্টি হলো, তাও কিন্তু আপনি ফেটে যাবেন না। আমাদের ত্বকটি অনেক দূর অবধি প্রসারিত হতে পারে। তাই আপনি ফেটে যাবেন না, বরং আপনার স্বাভাবিক আকারের দ্বিগুণ ফুলে যেতে পারেন। এই অবস্থায় সাধারণত শ্বাস আটকে না রাখাই উচিত। আকস্মিক ডিকম্প্রেশনের কারণে ফুসফুসের বাতাস প্রসারিত হবে এবং সেগুলো ফেটে যাবে।

এই সময়ই অক্সিজেনের অভাব শুরু হয়। শ্বাস-প্রশ্বাস নেওয়ার বাতাস না থাকলে, আপনি প্রায় ১৫ সেকেন্ডের মধ্যেই জ্ঞান হারাবেন। এটাই একমাত্র ভালো খবর। জ্ঞান হারালেও আপনি হয়তো আরও এক মিনিট বেঁচে থাকবেন।

সেই সময়ে ধরা যাক কোনওভাবে আপনাকে উদ্ধার করা গেল, উপরের ঘটনাগুলি ছাড়াও আরেকটি বিপদ ঘটবে সূর্য থেকে আসা বিপজ্জনক বিকিরণের কারণে। অতিবেগুনি রশ্মির ফলে দেহ অদ্ভুতভাবে রোদে পোড়ার মতো হয়ে যাবে, এবং এক্স-রে-র মতো আরও শক্তিশালী রশ্মি আপনার ডিএনএকে ক্ষতিগ্রস্ত করবে। এর ফলে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে কয়েকগুণ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।