এভারেস্টজয়ীরাও ভয় পান! পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পর্বত এটিই...

Mount Annapurna: পৃথিবীতে মোট ১৪টি পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,০০০ মিটার (২৬,২৪৭ ফুট) বেশি উচ্চতায় অবস্থিত

inscript
২ মিনিট
এভারেস্টজয়ীরাও ভয় পান! পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পর্বত এটিই...

যা দুর্গম, যা ভয়ানক, যা রহস্যময় মানুষের বরাবরের আগ্রহ সেখানেই। বিপদ, মৃত্যু, দুর্ঘটনা কোনও কিছুই মানুষের নেশা আর কৌতূহলের সামনে দাঁড়ি বসাতে পারেনি। পারেনি বলেই, হাজারও প্রতিকূলতা নিয়ে মানুষ দুর্গম পর্বতের অভিযানে বেরিয়ে পড়েছেন। চরম পরিবেশে বিপদ হয়েছে প্রবল, মৃত্যুও হয়েছে শ'য়ে শ'য়ে মানুষের। সেই ১৯২০ সাল থেকে মাউন্ট এভারেস্টে আরোহণের চেষ্টায় ৩১০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অথচ অন্যান্য ভয়াবহ শৃঙ্গের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি পর্বতারোহীদের আকর্ষণ করে এভারেস্ট। তবে এত মৃত্যু সত্ত্বেও এভারেস্ট কিন্তু সবচেয়ে বিপজ্জনক পর্বত নয়। পর্বতাভিযানে প্রাণহানির হার দেখলে বেশ কয়েকটি পর্বতকে আরও মারাত্মক মনে হবে।

হিমালয় ডেটাবেস এবং মাউন্টেন আইকিউ থেকে তথ্য বিশ্লেষণ করেছে স্ট্যাটিস্টা। প্রতিটি অভিযানে প্রাণহানির পরিপ্রেক্ষিতে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পর্বতগুলির তালিকা তৈরিই ছিল এর মূল উদ্দেশ্য৷ এই তথ্য বিশ্লেষণে মূলত আট হাজারি শৃঙ্গগুলিকেই রাখা হয়েছে। পৃথিবীতে মোট ১৪টি পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,০০০ মিটার (২৬,২৪৭ ফুট) বেশি উচ্চতায় অবস্থিত, এর সবক'টিই এশিয়ার হিমালয় এবং কারাকোরাম পর্বতশ্রেণিতে অবস্থিত।

জানলে অবাক হবেন, অন্নপূর্ণার প্রধান চূড়াটিই মৃত্যুর হারের দিক থেকে সমস্ত পর্বতের মধ্যে সবচেয়ে মারাত্মক। ১৯০০ সাল থেকে ২৪৪টি অভিযানে এখানে ৭২ জন মৃত্যু হয়েছে, যার অর্থ অন্নপূর্ণার শৃঙ্গে মৃত্যুর হার ২৯.৫ শতাংশ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পায়ের নিচে পাঁচ পর্বতশৃঙ্গ! প্রাথমিক শিক্ষিকা পিয়ালির অন্নপূর্ণা জয় এক রূপকথা

Piyali Basak Annapurna Summit: ২০১৯ সালে এভারেস্টের কাছাকাছি গিয়েও খারাপ আবহাওয়ার জন্য ব্যর্থ হন পিয়ালি। থেমে থাকেননি মোটেও।

অন্নপূর্ণা উত্তর-মধ্য নেপালের গণ্ডকি প্রদেশে অবস্থিত। ৮,০৯১ মিটার (২৬,৫৪৫ ফুট) উচ্চতার অন্নপূর্ণা বিশ্বের দশম সর্বোচ্চ পর্বত। অন্নপূর্ণা জয় করা মারাত্মরকমের কঠিন। অনেক এভারেস্টজয়ীও অন্নপূর্ণাকে ভয় পান। অন্নপূর্ণার উচ্চতা প্রথম মাপা হয় ১৯৫০ সালে এবং ২০২২ সাল পর্যন্ত মাত্র ৩৬৫ জন মানুষই এর চূড়ায় পৌঁছতে পেরেছেন। এত বিপজ্জনক হওয়ার প্রধান কারণগুলির মধ্যে একটি হলো এর জলবায়ু। যে কোনও মুহূর্তে তুষারপাত এখানে নিমেষে সব শেষ করে দিতে পারে।

খুব বেশি পিছিয়ে নেই কাঞ্চনজঙ্ঘাও, এখানে মৃত্যুর হার ২৯.১%। নেপাল এবং ভারতের সীমান্তে বাঙালির প্রিয় কাঞ্চনজঙ্ঘার উচ্চতা ৮,৫৮৬ মিটার (২৮,১৬৯ ফুট)। এটিই বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত। এর পরেই আছে কে২ যার মৃত্যুর হার ২২.৯ শতাংশ। ৮,৬১১ মিটার (২৮,২৫১ ফুট) উচ্চতার এই পর্বত পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বত। যদিও এভারেস্টের চেয়ে কিছুটা ছোট, তবে এটিই রুক্ষ আবহাওয়ার কারণে পর্বতারোহীদের জন্য বিপজ্জনক। শিলা পতন এবং তুষারপাতের ঝুঁকি এখানে লেগেই থাকে। এভারেস্টে মৃত্যুর হার ১৪.১ শতাংশ, বিশ্বের পঞ্চম সবচেয়ে মারাত্মক পর্বত এভারেস্ট।

তবে আশঙ্কা রয়েছে যে, মাউন্ট এভারেস্ট আরও মারাত্মক হয়ে উঠতে পারে। ২০২৩ সাল বিশ্বের সবচেয়ে উঁচু এই পর্বতের জন্য এখনও অবধি ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই মরসুমে এভারেস্ট অভিযানের সময় ১২ জনের মৃত্যু হয়েছে। আরও পাঁচ পর্বতারোহী নিখোঁজ, যাদের মৃত বলেই ধারণা করা হচ্ছে।

পাহাড় অভিযানের উচ্ছ্বাস ক্রমেই বাড়ছে। নেপাল সরকার এ বছর ৪৭৯টি অভিযানের অনুমতি দিয়েছে, যা এত বছরে সর্বোচ্চ! বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন এভারেস্টের আবহাওয়াকে কঠিন করে তুলেছে আরও। যার ফলে মারাত্মক ঘটনার ঝুঁকি বাড়ছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।