সরকারি চাকরি ছেড়ে মডেলিং, কেমন ছিল অর্পিতা মুখোপাধ্যায়ের জীবন?

কেরিয়ারের শুরুতে কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ মিললেও অভিনয়জগৎকেই বেছে নেন অর্পিতা। পরবর্তীতে মডেলিং এবং অভিনয় দিয়ে যাত্রা শুরু করেন।

Sayan Das
৪ মিনিট
সরকারি চাকরি ছেড়ে মডেলিং, কেমন ছিল অর্পিতা মুখোপাধ্যায়ের জীবন?

সাম্প্রতিক সময় স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক নতুন তথ্য সামনে এসে চলেছে। একদিকে যখন ময়দান চত্বরে চাকরি পাওয়ার দাবিতে ক্রমশ আন্দোলন করে চলেছে চাকরিপ্রার্থীরা, আবার অপরদিকে কলকাতা হাই কোর্ট এই মামলায় তদন্তের দায়ভার সিবিআইকে দেওয়ার পর তদন্তে বেশ কিছু অগ্রগতি দেখা গেছে। পরেশ অধিকারী থেকে শুরু করে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়, মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীকে শিক্ষকতার চাকরি থেকে বরখাস্ত করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে এই সব খবরকে ছাপিয়ে সম্প্রতি শিরোনামে উঠে এসেছে এসএসসি মামলায় তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গ।

এই ঘটনাকে কেন্দ্র করে বঙ্গরাজনীতিতে নাটক অব্যহত রয়েছে। ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়ি এবং অন্যান্য একাধিক স্থানে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসাররা। প্রসঙ্গত, ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কারও বাড়িতে সিবিআই এলে তাদের বসাবেন এবং মুড়ি খাওয়াবেন।" তবে তার পরের দিনই এভাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তৎপরতা বঙ্গরাজনীতিতে বেশি প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে। ২২ জুলাই তল্লাশির মাঝে অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি টাকা, বিপুল পরিমাণ সোনার গয়না, ২০টি মোবাইল ফোন এবং একাধিক বিদেশি মুদ্রা উদ্ধার করে ইডি। পরবর্তীতে জানা যায় যে, অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। তবে এই বিশাল পরিমাণ অর্থ এবং মোবাইল ফোন কী করে এল অর্পিতার কাছে, কিংবা এই টাকার উৎসই বা কী, তা খতিয়ে দেখতে শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এক্ষেত্রে তাদের অনুমান, এই বিপুল পরিমাণ অর্থের সঙ্গে স্কুল সার্ভিস কমিশন-সংক্রান্ত দুর্নীতি মামলার যোগসূত্র রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়েছে।

পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতার ঘনিষ্ঠতা

মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেস মহাসচিব তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠতা নিয়ে ক্রমশ জল্পনা সৃষ্টি হয়েছে বঙ্গরাজনীতিতে। দীর্ঘদিন ধরেই অর্পিতার সঙ্গে পার্থর সুসম্পর্ক রয়েছে বলেই খবর। এমনকী, অতীতে কলকাতার নাকতলা উদয়ন সংঘ দুর্গাপুজোর বিজ্ঞাপনী মডেল হিসেবেও কাজ করেছেন অর্পিতা মুখোপাধ্যায়। উল্লেখ্য, নাকতলা উদয়ন সংঘ দুর্গাপুজো কমিটির প্রধান পার্থ চট্টোপাধ্যায়। এছাড়াও যে ফ্ল্যাট থেকে বর্তমানে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে, সেটি পার্থ চট্টোপাধ্যায় অর্পিতাকে উপহার হিসেবে দিয়েছিলেন বলেই সূত্র মারফত খবর মিলতে শুরু করেছে। তবে এক্ষেত্রে আরও তথ্য জানার জন্য ইতিমধ্যে তদন্তে নেমে পড়েছে ইডি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
তৃণমূল মানেই কি আর্থিক কেলেঙ্কারি? এক দশকে যা দেখলাম আমরা

তৃণমূল জমানার প্রায় শুরুর দিক থেকেই একের পর এক আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে শাসক দল তৃণমূলের। সারদা, নারদা থেকে টেট কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে একের একের পর তৃণমূলের হেভিওয়েট নেতা তথা রাজ্যের মন্ত্রীদের।

অর্পিতা মুখোপাধ্যায়ের কেরিয়ার-কাহিনি

বর্তমানে বাংলার রাজনীতিতে অর্পিতা মুখোপাধ্যায় নামটি বেশ প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। ফ্ল্যাটের মধ্যে থেকে ২১ কোটি টাকা এবং একাধিক মোবাইল ফোন উদ্ধারের মাধ্যমে স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলায় তাঁর যোগসূত্র থাকার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হয়ে দাঁড়িয়েছে। অবশ্য তৃণমূল কংগ্রেস দল কিংবা শিক্ষাক্ষেত্রে তাঁর কোনওরকম যোগসূত্র মেলেনি অতীতে। সূত্র মারফত জানা গিয়েছে যে, কেরিয়ারের শুরুতে কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ মিললেও অভিনয়জগৎকেই বেছে নেন অর্পিতা। পরবর্তীতে মডেলিং এবং অভিনয় দিয়ে যাত্রা শুরু করেন। 'স্পর্শ' নামক একটি সিনেমার মাধ্যমে অভিনয়জগতে হাতেখড়ি হয় তাঁর, যদিও সেই ছবি মুক্তি পায়নি। ২০১১ সালে মাত্র ১৯ বছর বয়সে সংঘমিত্রা চৌধুরীর (বর্তমানে বিজেপির জেলা সভাপতি) 'বিদেহীর খোঁজে রবীন্দ্রনাথ' নামে একটি ছবিতে অভিনয় করেন অর্পিতা।

সুপারস্টার জিতের 'পার্টনার' এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'মামা ভাগ্নে'-তে অভিনয় করেন অর্পিতা মুখোপাধ্যায়। তবে শুধুমাত্র বাংলা ছবি নয়, পরবর্তীতে উড়িয়া এবং তামিল ছবিতেও কাজ করেছেন তিনি। এছাড়াও ফোটোশুট এবং শরীরচর্চাতেও বিশেষ ঝোঁক ছিল তাঁর। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় শরীরচর্চা-সম্পর্কিত একাধিক পোস্ট করতেও দেখা যায় পার্থ-ঘনিষ্ঠ এই মহিলাকে। তবে কেবলমাত্র অভিনয়ের মাধ্যমে কীভাবে এই পরিমাণ অর্থ এল তাঁর কাছে, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠে গিয়েছে।

ইডির জালে পার্থ চট্টোপাধ্যায়

গতকাল সকালে তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ইডি অফিসাররা। পরবর্তীতে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি অর্থ উদ্ধার করার পর জিজ্ঞাসাপর্ব আরও দীর্ঘায়িত হয় এবং দীর্ঘ ২৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এক্ষেত্রে প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে এবং পরবর্তীতে শারীরিক পরীক্ষা শেষে আদালতে পৌঁছে যায় ইডির গাড়ি। বর্তমানে অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে পার্থর ঘনিষ্ঠতা এবং এসএসসি-সংক্রান্ত মামলায় আরও নতুন কি তথ্য উঠে আসে ইডির হাতে, এবং তৃণমূল নেতার ভবিষ্যৎ কী হয়, তা দেখার।

পার্থ চট্টোপাধ্যায়ের মোট সম্পত্তি

পার্থ চট্টোপাধ্যায়ের মোট সম্পত্তির পরিমাণ বেশ নজরকাড়া। উল্লেখ্য, বিধানসভা ভোটের সময় নির্বাচন কমিশনকে একটি হলফনামা জমা দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, যেখানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ উঠে আসে বাংলার সামনে। সূত্রের খবর, তৃণমূল নেতার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১ কোটি ১৫ লক্ষ ৯৪ হাজার ৮৬৩ টাকা। অপরদিকে, অস্থাবর সম্পত্তি ৯১ লক্ষ টাকার আশেপাশে। তবে আরেকটু পিছনে ফিরে গেলে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে যে হলফনামা পেশ করা হয়, সেখানে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল বেশ অনেকটা বেশি! টাকার অঙ্কে প্রায় ১ কোটি ৬০ লক্ষ ৫৯ হাজার। এর থেকে বোঝা যায় যে, গত পাঁচ বছরে সম্পত্তির পরিমাণ খানিকটা কমেছে পার্থর। যদিও ২০১১ সালে পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তি ছিল এক কোটির অনেক কম (৬৯ লক্ষ)। তবে বর্তমানে এই সম্পত্তির পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের বেআইনি আরও সম্পত্তি রয়েছে বলে অনুমান ইডি-র। তবে পরবর্তীতে আদালতে এই বিষয়ে কোন কোন নথি এবং প্রমাণ পেশ করে ইডি, তা দেখার।

লিখেছেন
Sayan Das
Sayan Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।