তলোয়ার উঁচিয়ে থানা ঘেরাও! পঞ্জাব কি তবে দেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে?

Lovepreet Singh Toofan: আধঘণ্টার মধ্যে পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে পুলিশের ওপর তলোয়ার নিয়ে চড়াও হয় খালিস্তানের সমর্থকরা।

inscript
৩ মিনিট
তলোয়ার উঁচিয়ে থানা ঘেরাও! পঞ্জাব কি তবে দেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে?

তীব্র সঙ্কটে পঞ্জাব। তরোয়াল, বন্দুক এবং লাঠি হাতে এমন রণংদেহী পঞ্জাবের রূপ থমকে দিয়েছে দেশকে। খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংয়ের সহযোগী তুফানের বিরুদ্ধে অপহরণের অভিযোগ বাতিলের দাবিতে পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ, ব্যারিকেড ভাঙা এবং থানায় হামলার ঘটনায় হিংসার নতুন রূপ দেখছে উত্তরপশ্চিমের এই রাজ্য। গত ১৮ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছে লাভপ্রীত সিং তুফানকে। পঞ্জাবের আজনালা পুলিশ দাঙ্গা ও অপহরণের অভিযোগে গ্রেফতার করেছিল এই লাভপ্রীতকে। ঠিক তারপর থেকেই ‘ওয়ারিস পঞ্জাব দে’-র সদস্যদের হামলায় এক অন্যই চেহারা নেয় পঞ্জাব। থানায় হামলা, হেনস্থা সব মিলে ভয়াল পরিবেশ পঞ্জাবে। পরিস্থিতি এমনই দিকে বাঁক নেয় যে বৃহস্পতিবার খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং এবং তাঁর সমর্থকরা থানায় ব্যাপক হামলা চালানোর পরে ছেড়ে দেওয়া হয় লাভপ্রীত সিং তুফানকে।

অমৃতপাল পাল সিং এবং তাঁর সমর্থকরা পুলিশের কাছে দাবি করে, যে ঘটনাটির জন্য গ্রেফতার করা হয়েছে তা হওয়ার সময় তুফান আজনালায় উপস্থিতই ছিলেন না। এই দাবির সপক্ষে প্রমাণও জমা দেন খালিস্তানপন্থী নেতা-কর্মীরা। ‘রাজ করেগা খালসা’ ও ‘অমৃতপাল সিং জিন্দাবাদ’ স্লোগান দিতে গিয়ে অমৃতসর কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন লাভপ্রীত সিং। “এটা স্পষ্ট যে শিখরা দাস এবং আমাদের অপমানিত হতে হবে। আমার বিরুদ্ধে দায়ের করা মামলায় আমার কোনও ভূমিকা ছিল না। আমার মুক্তির জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ,” বলেছেন লাভপ্রীত সিং। তুফান জেল থেকে বেরিয়ে আসার পর 'ওয়ারিস পঞ্জাব দে'-এর সদস্যরা তাঁকে উচ্ছ্বসিতভাবে স্বাগত জানায়। কিন্তু কে এই লাভপ্রীত সিং? যার গ্রেফতারি ও মুক্তিকে ঘিরে উত্তাল হলো পঞ্জাব?

তুফান আসলে ওয়ারিস পঞ্জাব দে-এর গুরুদাসপুর জেলার প্রধান এবং পেশায় একজন ছোট চাষি। তুফান তিবাদ গ্রামের বাসিন্দা এবং বিবাহিতও। সম্প্রতি তাঁর স্ত্রী সন্তানের জন্মও দিয়েছেন। দীর্ঘদিন ধরেই তুফান কৃষক বিক্ষোভের অংশ ছিলেন। তার বেশ কিছুকাল পরে অমৃতপাল সিংয়ের সঙ্গে যোগ দেন তুফান। অমৃতপাল সিংয়ের প্রাক্তন সহযোগী বারিন্দর সিং রূপনগর জেলার বাসিন্দা। গত ১৬ ফেব্রুয়ারি তিনিই একটি এফআইআর দায়ের করেন যার ভিত্তিতে আজনালা পুলিশ তুফানকে গ্রেপ্তার করে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ধূ ধূ মরুভূমিতে শস্য-শ্যামল কৃষিক্ষেত! যেভাবে অসাধ্যসাধন করেছিলেন রাজা গঙ্গা সিং!

Raja Ganga Singh: রাজা গঙ্গা সিং ঠিক করলেন, পঞ্জাবের সাতলেজ বা শতদ্রু নদী থেকে জল আনানো হবে বিকানেরে। কিন্তু তার জন্য প্রয়োজন দেড়শ কিলোমিটার লম্বা একটি খালের

লাভপ্রীত সিং তুফান, অমৃতপাল সিং, বিক্রমজিৎ সিং, পাপালপ্রীত সিং, কুলবন্ত সিং রোকে, গুরপ্রীত সিং এবং আরও ২০ জন অজ্ঞাত ব্যক্তি ছাড়াও আরও পাঁচজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। অভিযোগ, এই অভিযুক্তরা সকলেই আজনালা থেকে বারিন্দর সিংকে অপহরণ করে এবং তারপর তাঁকে মারধর করে। তাঁদের বিরুদ্ধে বারিন্দরের পাগড়ি খুলে ফেলা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগও রয়েছে।

অমৃতপাল সিং আসলে কে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
উদ্দেশ্য ছিল সন্ত্রাস দমনের, অপারেশন ব্লু স্টারই ইন্দিরা গান্ধীর মৃত্যুঘণ্টা বাজিয়ে দেয়?

Operation Blue Star 1984 Indira Gandhi : শিখরা স্বর্ণমন্দির দখল নিলেও চুপ থাকেন ইন্দিরা। পাঞ্জাবের সাধারণ মানুষের জীবন নিয়ে টানাটানি শুরু হলে বাধ্য হয়ে সেনাবাহিনী পাঠান

অমৃতপাল সিং দীপ সিধুর শুরু করা বিচ্ছিন্নতাবাদী সংগঠন ওয়ারিস পঞ্জাব দে-এর প্রধান। গত বছরই দুবাই থেকে দেশে ফিরেছেন অমৃতপাল সিং। সম্প্রতি জার্নাইল সিং ভিন্দ্রাওয়ালের গ্রামে মোগা জেলার একটি অনুষ্ঠানে তাঁকে ওয়ারিস পঞ্জাব দে-এর প্রধান নির্বাচন করা হয়।

কী ঘটেছিল ২৩ ফেব্রুয়ারি আজনালা থানায়?

১৬ ফেব্রুয়ারি লাভপ্রীত সিংয়ের গ্রেফতারের পর, অমৃতপাল সিং ২২ তারিখ পুলিশকে সতর্ক করে দিয়েছিলেন যে তুফানকে না ছেড়ে দিলে তিনি ২৩ ফেব্রুয়ারি বিশাল সমর্থকদের নিয়ে থানা ঘেরাও করবেন। সেই হুমকি মতোই অমৃতপাল সিংয়ের সমর্থকরা সকাল থেকে আজনালা স্টেশনে জড়ো হতে শুরু করেন।

প্রথমে সংখ্যা কম হওয়ায় পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। তারপর অমৃতপাল সিং রাইয়ার গ্রাম জল্লুপুর খেরা থেকে আজনালায় পৌঁছন। আধঘণ্টার মধ্যে পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে পুলিশের ওপর তলোয়ার নিয়ে চড়াও হয় খালিস্তানের সমর্থকরা। পরিস্থিতি সামলাতে বিকেল ৪ টে নাগাদই মুক্তি পান লাভপ্রীত সিং।

পুলিশ আপাতত তুফানকে ছেড়ে দিলেও এফআইআর এখনও বাতিল করা হয়নি। অমৃত পাল সিং এই 'ভুয়ো' এফআইআরকে বাতিল করার দাবি করলেও পঞ্জাব পুলিশ জানিয়েছে তথ্য ও নথি যাচাই করছে পুলিশ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।