আদালতের রায়ে নাজেহাল যুবরাজ! কেন ফের সিবিআইয়ের তলব অভিষেককে?

Abhishek Banerjee: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নাম জড়িয়ে যেতেই মামলা থেকে অব্যহতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

inscript
২ মিনিট
আদালতের রায়ে নাজেহাল যুবরাজ! কেন ফের সিবিআইয়ের তলব অভিষেককে?

নবজোয়ারে ভেসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু জনস্রোত নয়, তাঁকে পিছনে টানছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাক। অভিষেক ও কুন্তলকে যে চাইলেই ইডি ও সিবিআই জেরা করতে পারে এই রায় আগেই দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে তাঁকেই সরিয়ে দেওয়া হয় এই মামলার রায়দান থেকে। যদিও বৃহস্পতিবারই এই মামলার নয়া বিচারপতি অমৃতা সিনহা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখেন। পাশাপাশি অভিষেক ও কুন্তলের ২৫ লক্ষ টাকা করে জরিমানাও করেন! সেই রায়ের ২৪ ঘণ্টা পেরতে না পেরোতেই কুন্তল ঘোষের চিঠি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল সিবিআই। শনিবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাক পড়েছে নিজাম প্যালেসে।

সিবিআইয়ের এই নির্দেশ পালন করতে তাই নবজোয়ার স্থগিত রেখে কলকাতায় ফিরছেন অভিষেক। গতকালই বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ও সিবিআই জেরা করতে পারবে। এর আগে কুন্তলের চিঠি কাণ্ডে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই একই নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক। বিচারাধীন মামলা নিয়ে অভিজিৎ সংবাদমাধ্যমে মন্তব্য করছেন বলে প্রশ্ন ওঠে। অভিষেক ও কুন্তলের মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে দেওয়া হয়। তবে নতুন বিচারপতির এসেও অভিজিতের রায়ই বহাল রাখেন।

I have received a summon from the CBI to appear before them tomorrow, on 20th May'23 for examination.

Despite not being given even a day’s prior notice, I will still abide by the summon.

I will give my full cooperation during the course of the investigation. (1/2)

  • আপনার জন্য আরও কিছু লেখা
হাইকোর্টে বিপাকে তৃণমূল! কেন মোটা অঙ্কের জরিমানা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষের?

Abhishek Banerjee-Kuntal Ghosh: কোনও মামলার আবেদনকে যদি আদালত ভিত্তিহীন মনে করে তাহলে আবেদনকারীর জরিমানা ধার্য হতে পারে।

— Abhishek Banerjee (@abhishekaitc)

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নাম জড়িয়ে যেতেই মামলা থেকে অব্যহতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত সেই আবেদন খারিজ করে দেয়। ইডি বা সিবিআই কেনই বা চাইলেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে এই নির্দেশকে চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক। এই চ্যালেঞ্জের কোনও ভিত্তিই খুঁজে পায়নি আদালত। হাইকোর্টে এই আবেদন খারিজ হওয়ায় অভিষেককে ২৫ লাখ টাকা জরিমানার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা।

অভিষেক দাবি করেছিলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম বলিয়ে নেওয়ার জন্য চাপ দিচ্ছে ইডি, সিবিআই। অভিষেকের এই অভিযোগের পরেই কুন্তল ঘোষ প্রেসিডেন্সি জেলের সুপারকে দিয়েএকটি চিঠি পাঠান হেস্টিংস থানায়। সেখানে তিনি লেখেন, তাঁকেও নাকি অভিষেকের নাম বলানোর জন্য চাপ দিচ্ছে ইডি, সিবিআই। মামলা আদালতে এলে বিচারপতি অভিজিৎ জানান, ইডি সিবিআই চাইলে জেরা করতেই পারে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক। শুনানিতে অভিষেকের আইনজীবী জানান, বিচারাধীন মামলা নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছেন এবং তাতে অভিষেক সম্পর্কে এমন কিছু কথা বলছেন যা পক্ষপাতদুষ্ট।

সুপ্রিম কোর্ট নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে দেয় রাতারাতি। তবে মামলার নতুন বিচারপতি অমৃতা সিনহাও ইডি, সিবিআইয়ের জেরার পক্ষেই নির্দেশ দেন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।