স্নেহ না সৌজন্য! শুভেন্দু অধিকারীকে কেন 'ক্ষমা' করে দিলেন মমতা?

Mamata Banerjee: বিজেপিকে যিনি হামেশাই মঞ্চে, জনসভায় তুলোধনা করেন সেই মমতাই হঠাৎ ক্ষমার পরাকাষ্ঠা হয়ে আগলে নিলেন প্রাক্তন তৃণমূল-অধুনা বিজেপি নেতাকে।

inscript
৩ মিনিট
স্নেহ না সৌজন্য! শুভেন্দু অধিকারীকে কেন 'ক্ষমা' করে দিলেন মমতা?

দলের এককালের বিশ্বস্ত সেনার প্রতি পুরাতন স্নেহ? নাকি বিরোধীদের দীর্ঘদিনের "যাহা বিজেপি, তাহাই তৃণমূল" ধারণাকেই মান্যতা? শুভেন্দু অধিকারীকে যেভাবে বাঁচালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে এই প্রশ্ন নতুন করে বাংলার রাজনীতির আকাশে ছন্নছাড়া মেঘের মতোই ভেসে উঠেছে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই বাংলার প্রধান বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় সাসপেনশন থেকে রক্ষা পেয়েছেন। বিজেপিকে যিনি হামেশাই মঞ্চে, জনসভায় তুলোধনা করেন সেই মমতাই হঠাৎ ক্ষমার পরাকাষ্ঠা হয়ে আগলে নিলেন প্রাক্তন তৃণমূল-অধুনা বিজেপি নেতাকে। স্পিকারকে 'অপমান' করার পরেও শুভেন্দুর হয়ে ক্ষমা চেয়ে নেন খোদ মমতা! শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী নিজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর আচরণের নিন্দা করার সময়ও তেমন কড়া কথা শোনাননি, ক্ষমা করেছেন, ক্ষমা করতেই বলেছেন।

বিধানসভায় সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, “রাজ্যপালকে দিয়ে মিথ্যা তথ্য দেওয়ানো হচ্ছে।” পাশাপাশি তৃণমূলের ত্রুটি ঢাকতে রাজ্যপাল নিরপেক্ষ থাকছেন না এবং রাজ্যপালের বক্তব্যে দুর্নীতি, সন্ত্রাসের প্রসঙ্গও উঠে আসছে না বলে অভিযোগ করেন তিনি। শুভেন্দুর এই বক্তব্য রাখার সময়েই তাঁর সঙ্গে কথা কাটাকাটি হয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। ‘পিসি চোর, ভাইপো চোর’ স্লোগান দিতে দিতেই গেরুয়া শিবিরের বিধায়করা বিধানসভা থেকে বেরিয়ে যান।

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন, তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনার কথা ঘোষণা করেন বিমান। অন্যদিকে পাল্টা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা জানান শুভেন্দু। এর পরেই মঞ্চে মুশকিল আসান হয়ে অবতীর্ণ হন মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষমার বাণী নিয়ে পরিস্থিতি শান্ত করতে চান তিনি। প্রথমে জানা গিয়েছিল, ২০ ফেব্রুয়ারি পর্যন্ত শুভেন্দুকে সাসপেন্ড করেছেন স্পিকার। মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতার হয়ে ক্ষমা চাওয়ায় ওই সাপপেনশন প্রত্যাহার করে নেন স্পিকার। শুভেন্দুকে সাসপেন্ড করার প্রস্তাব এনেছিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। পরে তিনিও সেই প্রস্তাব প্রত্যাহার করে নেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মমতা বন্দ্যোপাধ্যায়ই ভারতের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য! কেন এমনটা বললেন অমর্ত্য সেন?

CM Mamata Banerjee Amartya Sen : তৃণমূলের বিধায়ক থেকে শুরু করে সাংসদ-মন্ত্রী, সাধারণ কর্মী, প্রত্যেকের বক্তব্য একটাই। ‘ভারত এবার মেয়েকে চায়’।

মমতা শুরুতেই বলেন, "বিরোধী দলের নেতার কী লজ্জাজনক আচরণ। ওরা সবসময়ই এমন করে। ওরা সর্বত্র এই ধরনের ভাষা ব্যবহার করে। আমাদের বিরুদ্ধেও। আমি ওর পক্ষ থেকে ক্ষমা চাই। দয়া করে ওকে ক্ষমা করুন, ওদের ক্ষমা করুন।" বিধানসভায় রাজ্যপালের ভাষণের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মমতা বন্দ্যোপাধ্যায় কোনওরকম আক্রমণে না গিয়ে শুভেন্দু তো বটেই, বিজেপিকেও ক্ষমা করে দেওয়ার আর্জি জানান।

মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাষণে পরে বলেন, "একজন বিরোধী নেতা কি ইডি এবং সিবিআই সম্পর্কে এই ধরনের কথা বলতে পারেন এবং নির্দেশ দিতে পারেন যে তারা কোথায় অভিযান চালাবেন? তিনি কি রাজ্যপাল সম্পর্কে এমন কথা বলতে পারেন?"

  • আপনার জন্য আরও কিছু লেখা
দলে টানতে চেয়েছেন মমতা! শুভেন্দুর যে বিস্ফোরক দাবি ঘিরে হুলুস্থূল বঙ্গরাজনীতিতে

Suvendu Adhikari: শুভেন্দুই বলে ফেললেন 'সেটিং-কথা'। আর এই বিস্ফোরক অভিযোগের কেন্দ্রে আবার তিনিই, অর্থাৎ মমতা।

রাজ্যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি থেকে শুরু করে কেন্দ্রীয় অনুদান অন্য খাতে খরচ করার অভিযোগ তুলেছিলেন শুভেন্দু। অথচ দুর্নীতির প্রসঙ্গে রাজ্যপাল কেন নীরব সেই নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তহবিলের অপব্যবহার এবং ঊর্ধ্বতন আমলা ও পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ করছিলেন শুভেন্দু, যা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দেননি। তাতে যারপরনাই চটে যান শুভেন্দু, মেজাজও হারান। বিজেপি বিধায়কদের নিয়ে ওয়াকআউটের পথে যান বিরোধী নেতা।

মুখ্যমন্ত্রীর এককালীন স্নেহধন্য শুভেন্দুকে ক্ষমা করার বিষয়ে এমন সিদ্ধান্ত বিষয়ে বিরোধী নেতা অবশ্য বলছেন, "ওদের বোধের উদয় হোক। আমার কথা শুনুন। ওরা আমার কথা শুনলে বাংলার জন্য খারাপ হবে না, ভালোই হবে"। শুভেন্দু কিন্তু কড়া কথা, অভিযোগের দিক থেকে সরে আসেননি। তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা শুভেন্দুরে বক্তৃতায় বাধা দিতেই তাঁর বিধায়কদের উত্সাহিত করছেন, এমন পরিস্থিতি তৈরি করেছেন।

"আমার বক্তৃতার শুরুতেই আমি বলেছিলাম যে, আমাদের রাজ্যপালের উচিত তামিলনাড়ুর রাজ্যপালের পথে চলা। তিনি রাজ্য সরকারের লিখিত বলতে অস্বীকার করেন। স্পিকার যদি সিদ্ধান্ত নেন আমার বক্তৃতায় কী থাকা উচিত, সেক্ষেত্রে তার নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন রয়েছে," অভিযোগ শুভেন্দুর। যদিও শেষে তিনি বলেন, বিজেপি বিধায়করা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা নিয়ম মেনেই চলবেন এবং নিজেদের অভিযোগ নিয়ে কথাও বলবেন।"

প্রেম দিবসে গরুকে আলিঙ্গন করতে বলে, পরে তা প্রত্যাহার করার বিষয়েও বিজেপিকে নিয়ে হালকা মশকরা করেছেন মুখ্যমন্ত্রী। "ওরা চায় আমরা ভ্যালেন্টাইনস ডে-তে গরুকে জড়িয়ে ধরি। যদি একটি গরু কাউকে গুঁতিয়ে দেয় তাহলে কী হবে? কে দায়ী হবে? প্রত্যেককে আগে তো তাহলে বীমা দেওয়া উচিত। তারপরে মানুষকে এসব করতে বলা উচিত,” বলেছেন মুখ্যমন্ত্রী। যতই লঘু দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হোক না কেন, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এবং রাজ্যের অন্য বিরোধীদল বামেদের নেতারা কিন্তু বলছেন, ক্ষমার এই বাণী আসলে রাজনৈতিক এক বড় কৌশল। বিজেপির সঙ্গে বাহ্যিক যতই কাদা ছোঁড়াছুঁড়ি থাক, ভেতরের সমঝোতার নীতি মমতার এই আচরণেই স্পষ্ট। বিজেপিকে চটাতে চান না মমতা। বিশেষ করে শুভেন্দুর মতো নেতাকে তো নয়ই। তাই স্নেহ, না কি রাজনৈতিক সৌজন্য, এ অঙ্কের উত্তর সম্ভবত জানে ভোটের সমীকরণই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।