কাস্তে হাতুড়ি ছেড়ে ঘাসফুল! কেন সিপিএমের হোলটাইমার পঙ্কজ যোগ দিলেন তৃণমূলে?

Pankaj Roy Sarkar TMC: এক সময় কেন্দ্র সরকারের চাকরি করতেন। ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী নিরুপম সেনের স্নেহধন্য।

inscript
৩ মিনিট
কাস্তে হাতুড়ি ছেড়ে ঘাসফুল! কেন সিপিএমের হোলটাইমার পঙ্কজ যোগ দিলেন তৃণমূলে?

কাস্তে হাতুড়ির ভার নামিয়ে জোড়াফুলের পতাকা তুলে নিলেন হাতে। রাজ্যে তৃণমূল এবং বিজেপির বিরোধিতা করে এসেছে যে দল, সেই সিপিআইএম ছেড়ে তৃণমূলে চলে গেলেন সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদকমণ্ডলীর প্রাক্তন সদস্য পঙ্কজ রায় সরকার। কিছু সময় আগেই দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছিল। রবিবারই পঙ্কজ রায় সরকারকে বহিষ্কারের কথা ঘোষণা করেছিল সিপিএম। বেলা গড়াতে না গড়াতেই শাসকশরণে চলে গেলেন একদা লাল ঝাণ্ডা বওয়া নেতা।

সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা কমিটি বলছে, ক্রমাগত পার্টি লাইনের বিরোধিতা করেছেন পঙ্ক রায় সরকার। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পঙ্কজ রায় সরকারের সম্পর্ক বেশ পুরনো। দীর্ঘদিন ধরেই সরাসরি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখেছেন। দলীয় শৃঙ্খলাও ভেঙেছেন একাধিকবার। সেই কারণেই তাঁকে বহিষ্কার করা হয়েছে। এক সময় কেন্দ্র সরকারের চাকরি করতেন। ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী নিরুপম সেনের স্নেহধন্য। সেই পঙ্কজ রায় সরকার ইসিএলের পাকা চাকরি ছেড়ে সিপিএমের হোলটাইমার হন। যে দলের আদর্শের সঙ্গে তৃণমূলের নীতি মেলার কথা নয় সেই দলেই কীভাবে যোগ দিলেন পঙ্কজ?

  • আপনার জন্য আরও কিছু লেখা
মেয়ের বদলে মা! মানিকতলা থেকে কেন সরিয়ে দেওয়া হলো সাধন কন্যা শ্রেয়াকে?

Shrreya Pande Maniktala: শুধুমাত্র সাধন পাণ্ডের সহধর্মিণী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সহপাঠী হিসেবে নয়, সুপ্তি পাণ্ডে নিজেও রাজনীতিতে যথেষ্ট সক্রিয় একজন মুখ।

পঙ্কজ জানাচ্ছেন, তিনটি কারণে সিপিএম ছেড়েছেন তিনি। দল তাঁকে বহিষ্কার করার আগেই নাকি দল ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে নেতৃত্বকে চিঠি দেন তিনি। পঙ্কজ বলছেন, তিনটি কারণে আমি সিপিএমকে ত্যাগ করেছেন তিনি। "প্রথমত, বামফ্রন্টের ভোট কেন বিজেপিতে যাবে? সেই ভোট কেন আটকানো সম্ভব হচ্ছে না? ২০১৪ সাল থেকে প্রত্যেকবারই দেখা যাচ্ছে যে, বামফ্রন্টের ভোট কমে যাচ্ছে। সেই ভোটটা চলে যাচ্ছে বিজেপিতে। আমার কথা কেউ শোনেনি। দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায় তথা এ রাজ্যের সরকার গরিবের কল্যাণের স্বার্থে যে প্রকল্পগুলি নিয়ে এসেছে, তা নিয়ে কটাক্ষ না-করে তার সমর্থন করে মানুষের স্বার্থে অন্য দাবি করা যেত। বলা যেতে পারত যে, এক হাজার টাকার বদলে বারোশো টাকা দিতে হবে বা ১৫০০ টাকা দিতে হবে লক্ষ্মীর ভাণ্ডারে, তা হলে সাধারণ মানুষই উপকৃত হতেন। সাধারণ মানুষ সিপিএমের থেকে অনেকটাই দূরে চলে গিয়েছে। বিশেষত, গরিব শ্রেণি। আর তৃতীয়ত, কংগ্রেস-আইএসএফের সঙ্গে জোট কোনওভাবেই মেনে নেননি রাজ্যবাসী। কারণ, বামপন্থার সঙ্গে তাদের আদর্শ কোনও দিক দিয়ে কোনও ভাবে মেলে না। এই বিষয়েও আমি প্রতিবাদ করেছিলাম। কিন্তু আমি সমস্ত বৈঠকে সংখ্যালঘু হয়ে গিয়েছিলাম।’’

এবারের লোকসভা নির্বাচনে একটি আসনও পায়নি বামেরা। মহম্মদ সেলিম বাদে সমস্ত আসনেই তৃতীয় স্থানে বামেরা, কিছু আসনে চতুর্থও। ভোটের ফল প্রকাশ্যে আসার পর লক্ষ্মীর ভাণ্ডারকে 'ভিক্ষে' বলে উল্লেখ করেন অনেক বাম সমর্থক। ভিক্ষে দিয়ে ভোট কেনার রাজনীতিকে আক্রমণ চলে সোশ্যাল মিডিয়াতেও। বিষয়টি সামলাতে বিবৃতিও দেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এই ঘটনার পরপরই পঙ্কজ রায় সরকারের দলত্যাগে এবং শাসকদলে যোগদান কি রাজ্য জুড়েই সিপিএমের ভঙ্গুর দশাকে আরও প্রকট করে তুলল না?

রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস পঙ্ক রায় সরকারের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে বলছেন, ‘‘সিপিএম দলে আর কিছু নেই। তাই ভালো মানুষ যাঁরা এখনও সিপিএম দলে রয়ে গিয়েছেন, তাঁরা তৃণমূল কংগ্রেসে যোগদান করুন, এটাই আমাদের আবেদন।’’ পঙ্কজ রায় সরকারের সাংগঠনিক ক্ষমতা বেশ ভালো। তৃণমূল সেটাকেই কাজে লাগাতে চায়। সোশ্যাল মিডিয়াতে পঙ্কজ লিখেছিলেন, ‘‘নিস্তব্ধতা বলে এই ভূদেশে কিছু আছে না কি?’’ পরে অবশ্য সেই পোস্ট-সহ পেজই ডিলিট করে দেন।

দুর্গাপুরে সিপিএমের সংগঠন দেখাশোনার ভার ছিল তাঁর ওপর। রাজ্য সিপিএমের আইটি সেলের দেখাশোনাও করতেন তিনি। সিপিএমের হয়ে জেলায় বহু আন্দোলনের মুখ তিনি। দুর্গাপুর পুরসভার ভোট রয়েছে আগামীতে। সেখানে বামেদের দলীয় সংগঠন সামলানোর অভিজ্ঞতা তৃণমূলের কাজে আসবে বলে মনে করছে শাসকদল। সিপিএম বলছে, পঙ্কজ রায় সরকার দলে থাকলেন, বা না থাকলেন, তাতে কোনও প্রভাবই পড়বে না।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।