স্রেফ পেট্রলই নয়, আগুন দাম জীবনদায়ী ওষুধেরও, কোন যুক্তিতে আকাশছোঁয়া মূল্য?

Madhurima Pattanayak
২ মিনিট
স্রেফ পেট্রলই নয়, আগুন দাম জীবনদায়ী ওষুধেরও, কোন যুক্তিতে আকাশছোঁয়া মূল্য?

দাম বাড়ল জীবনদায়ী ওষুধের, তাও এক-দু শতাংশ নয়, দশ শতাংশেরও বেশি মূল্যবৃদ্ধি হল। একদম নির্দিষ্ট ভাবে বললে ১০.৭৬৬০৭% দাম বাড়ল আটশোটিরও বেশি ওষুধের এবং চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত কিছু যন্ত্রাংশের। এর মধ্যে রয়েছে খুব সাধারণ অসুখ-বিসুখের জন্য প্রয়োজনীয় ওষুধও, যেমন - জ্বর, সাধারণ ব্যথা, হার্টের অসুখ, সংক্রমণ, ত্বকের অসুখ, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ থেকে শুরু করে অ্যানিমিয়ার ওষুধও।

২০২১ এর নভেম্বরের শুরুর দিকেই একটি লবি গ্রুপ, যারা হাজারেরও বেশি ভারতীয় ওষুধ উৎপাদনকারীদের প্রতিনিধিত্ব করে, তারা প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধির জন্যে কেন্ত্রীয় সরকারের কাছে অনুমতি চেয়েছিল।

ওষুধের দাম প্রতি বছরই বাড়ে - ওষুধের হোলসেল প্রাইস ইন্ডেক্স ( Wholesale Price Index) বা ডাব্ল্যু.পি.আই. (WPI) ফী বছর বদলায় ড্রাগস প্রাইস কন্ট্রোল অর্ডারে (Drugs Price Control Order) বা ডি.পি.সি.ও., ২০১৩-এর (DPCO, 2013) ভিত্তিতে।

কিন্তু ২০২২ সালের এপ্রিল থেকে অর্থাৎ অর্থনৈতিক বছরের (Fiscal Year) শুরু থেকে ওষুধের মূল্যবৃদ্ধির একাধিক কারণ রয়েছে। দেখে নেওয়া যাক কেন বাড়ছে ওষুধের দাম, এবং কোন কোন ওষুধে কোপ পড়ছে দামের

কোন কোন ওষুধের দাম বাড়ল?

দাম বাড়ছে পেইনকিলার, প্যারাসেটামল (Paracetamol), অ্যান্টিবায়োটিক (Antibiotics) যার মধ্যে পড়ছে অ্যাজি়থ্রোমাইসিনও (Azithromycin) , অ্যান্টি-ইনফেক্টিভ, মাল্টিভিটামিন ট্যাবলেট, ভিটামিন সি (Vitamin C), মিনারেল ট্যাবলেট (Mineral Tablet) , কপার আই.ইউ.ডি. (Copper IUD) , ও.আর.এস. (O.R.S.) বা ওরাল রিহাইড্রেশন সল্ট, ইন্স্যুলিন ইঞ্জেকশন (Insulin injection), ফেনোবারবিটোন (Phenobarbitone), ফিনাইটোইন সোডিয়াম (Phenytoin Sodium) , সিপ্রোফ্লোক্সাসিন হাইড্রোক্লোরাইড (Ciprofloxacin Hydrochloride), মেট্রোনিডাজো়ল (metronidazole) কন্ডোম, প্রভৃতির।

তবে এখানেই শেষ না, যে মুহুর্তে কোভিডের চতুর্থ ঢেউ ভারতে আশার আশঙ্কা বাড়ছে, ঠিক সেই মুহুর্তে দাম বাড়ছে বেশ কিছু ওষুধের যেগুলি মাঝারি (Moderate) থেকে তীব্র (Severe) কোভিড রোগীদের চিকিৎসার জন্যে ব্যবহার করা হয়। এবং পাশাপাশি দাম বাড়ছে কিছু স্টেরয়েডসেরও (Steroids)।

কেন বাড়ছে জীবনদায়ী ওষুধের দাম?

ওষুধের দাম বাড়ার মূল কারণ হল ওষুধ তৈরির প্রয়োজনীয় কাঁচামালের মূল্যবৃদ্ধি, যা ঘটেছে মূলত বিশ্বব্যাপী কোভিড মহামারীর কারণে।

শিল্প-বিশেষজ্ঞদের মতে বিগত দুই বছরে মূল কিছু এ.পি.আই-এর (API) দাম বেড়েছে ১৫ থেকে এক লাফে ১৩০ শতাংশ। ফলত প্যারাসেটামলের মত দরকারী ওষুধ, যা কিনা সস্তায় পাওয়া যেত, তার দাম বাড়ছে ১৩০ শতাংশ। ওষুধ তৈরির জন্য প্রয়োজনীয় বেশ কিছু রাসায়নিকের দাম ১৮ শতাংশ থেকে ২৬২ শতাংশর মধ্যে বৃদ্ধি পাচ্ছে। প্রতিটি তরল ওষুধ, ওরাল ড্রপ কিংবা জীবানুমুক্ত (Sterilize) করার জন্যে ব্যবহৃত তরলে বিপুল ভাবে গ্লিসারিন (Glycerin) এবং প্রপিলিন গ্লাইকল (Propylene Glycol) ব্যবহারের চল রয়েছে। সেই গ্লিসারিনের দাম বেড়েছে ২৬৩ শতাংশ, অন্যদিকে প্রপিলিন গ্লাইকলের দাম বেড়েছে ৮৩ শতাংশ।

এর পাশাপাশি খরচ বেড়েছে ওষুধ প্যাকেজিং-এর এবং পরিবহণের। ইন্ডিয়া রেটিং এন্ড রিসার্চের (India Rate and Research) সহকারী আধিকারিক (Associate Director) কৃষ্ণনাথ মুন্ডে জানিয়েছেন, ভারতের ওষুধনির্মান শিল্প বহুদিন ধরেই সমস্যার সম্মুখীন হচ্ছে, যার একটি কারণ কাঁচামালের মূল্যবৃদ্ধি, যেগুলি মূলত চিন থেকে আমদানি হয়। এর মধ্যে পড়ছে মাল বহন এবং প্যাকেজিং-এর খরচও।

আগেও বেড়েছে ওষুধের দাম

প্রতি বছরই ওষুধের দাম বাড়ে। গত বছর এন.পি.পি .এ. (NPPA) ঘোষণা করেছিলো ওষুধের মূল্য বাড়বে ০.৫৩ শতাংহ। ২০২০ সালে মূল্য বেড়েছিল ১.৮৮ শতাংশ, ২০১৯ সালে দাম বেড়েছিল ৪.২৬ শতাংশ এবং ২০১৮ সালে দাম বেড়েছিলো ৩.৪৩ শতাংশ।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।