লালে অ্যালার্জি! কেন কিমের দেশে নিষিদ্ধ এবার লাল লিপস্টিক?

Ban on Red Lipsticks: লিপস্টিক অধিকাংশ মেয়েরই প্রসাধনীর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আর লাল লিপস্টিকের আবেদনও সেই বাজারে কিছু কম নয়। এবার কিমের দেশে নিষিদ্ধ সেই প্রসাধনীই।

Sohini Das
২ মিনিট
লালে অ্যালার্জি! কেন কিমের দেশে নিষিদ্ধ এবার লাল লিপস্টিক?

শিবঠাকুরের আপন দেশে যে আইনকানুন সর্বনেশে সে কথা জানা। কিন্তু শিবঠাকুরের সেই দেশের থেকেও কয়েক ধাপ উপর দিয়ে যায় কিমের দেশ। গোটা পৃথিবীর মানচিত্রে এক আশ্চর্যতম দেশ উত্তর কোরিয়া। তবে দেশের চেয়েও অনেক বেশি আশ্চর্য সে দেশের একনায়ক কিম জং উন। তাঁর শাসন যে বড় একটা সহজ কথা নয়, সে কথা অ্যাদ্দিনে গোটা বিশ্ববাসীর জানা। গোটা পৃথিবী জুড়েই রাজরোষের সাজা বড়ই কঠিন কঠোর। সময়ের সঙ্গে সঙ্গে সেই রাজরোষের ধরন বদলায়। বদলায় শাস্তির প্রকারও। তবে শাসক কিম জং উন অবশ্য সেই সব নিয়ম কানুনের ধার ধারেন না। অপছন্দের কাজ করলে চোখের সামনে বিনা বিচারে গুলি করে দেওয়ার নির্দেশ থেকে শুরু করে পিরানহা ভর্তি পুকুরে ঠেলে ফেলে দেওয়া, এমন বহু ভয়ানক শাস্তিই এখনও চালু রয়েছে কিম-সাম্রাজ্যে। সেই উত্তর কোরিয়ায় এবার নিষিদ্ধ হল লাল লিপস্টিক।

বহু ইসলামিক দেশেই মেয়েদের সাজগোজ, পোশাকআশাকের উপর বিধিনিষেধ রয়েছে। কিছুদিন আগেই ইরানে হিজাব পরতে না চাওয়ায় নীতিপুলিশের হেফাজতে মৃত্যু হয়েছিল তরুণীর। সেই মৃত্যু ঘিরে আগুন জ্বলে গিয়েছিল দেশ জুড়ে। আফগানিস্তানে তালিবান শাসনেও মেয়েদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে একের পর এক অধিকার। কিমের দেশে এবার নিষিদ্ধ করা হল লাল লিপস্টিক। লিপস্টিক অধিকাংশ মেয়েরই প্রসাধনীর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আর লাল লিপস্টিকের আবেদনও সেই বাজারে কিছু কম নয়। প্রায় নামীদামি সমস্ত লিপস্টিক বিপণন সংস্থার ক্ষেত্রেই লাল লিপস্টিক তারকা প্রোডাক্ট। তবে আপাতত তারা উত্তর কোরিয়ায় সেই সব লিপস্টিকগুলি বিক্রি করতে পারবে না মোটেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাচ্চা চাই! কেঁদেকেটে একশা উত্তর কোরিয়ার একনায়ক কিম

Kim Jong Un: যে হৃদয়কে তুলনা করা হয় হিটলার কংবা মুসোলিনির মতো স্বৈরাচারীর সঙ্গে, হঠাৎ কেন আর্দ্র হয়ে উঠল সেই কিমের হৃদয়। কেন জনসমক্ষে কাঁদলেন তিনি?

কমিউনিজমের সঙ্গে লাল রঙের একটা অবিচ্ছেদ্য এবং ঐতিহাসিক সম্পর্ক থাকলেও উত্তর কোরিয়ার শাসক এমন কিছু মনে করে না। বরং লিপস্টিকের এই লাল রঙকেই পুঁজিবাদের প্রতীক হিসেবে দেখে উত্তর কোরিয়া। তবে যত না পুঁজিবাদের প্রতীক, তার চেয়েও অনেক বেশি মেয়েদের সাজগোজের উপর শাসকের কড়া চোখ এই নিষেধ। উত্তর কোরিয়ায় এর আগেও একাধিক মেয়েদের পোশাকআশাক, সাজগোজের জিনিসপত্রকে নিষিদ্ধ ঘোষণা করেছে কিম জং উন প্রশাসন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বয়স দশ, যেভাবে উত্তরসূরীকে তিলে তিলে গড়ছেন কিম জং

North Korea Kim Jon : মেয়ের নামে নাম রাখলেই নিষেধাজ্ঞা জারি, যে কারণে নর্থ কোরিয়ায় এই নিয়ম চালু করলেন কিম জং

জিনস পরিধান থেকে শুরু করে বডি পিয়ার্সিং, এমনকী চুলের বিভিন্ন স্টাইলও নিষিদ্ধ উত্তর কোরিয়ায়। শুধু মেয়েদের জন্য নয়, পুরুষের হেয়ার স্টাইলের জন্যও সেখানে রয়েছে বেশ কিছু বিধিনিষেধ। ওয়াকিবহাল মহলের মত, সেখানকার স্বৈরাচারী শাসক মনে করে, লাল লিপস্টিক মহিলাদের আরও আকর্ষণীয় করে তুলতে পারে। সে কারণেই এই নিষেধাজ্ঞা। সে দেশে মেয়েদের অত্যাধিক মেকআপও আগেই বেআইনি ঘোষণা করেছে উত্তর কোরিয়া প্রশাসন। এই সবের উপর নজরদারি করার জন্য উত্তর কোরিয়ায় বিশেষ পুলিশবাহিনীও রয়েছে।

এই সব নিয়মকানুন ভাঙলে সেই সব নাগরিকদের জন্য কঠোর জরিমানা এবং শাস্তির পর্যন্ত ব্যবস্থা রয়েছে উত্তর কোরিয়ায়। রাস্তাঘাটে কেড়ে নেওয়া হতে পারে পোশাকআশাক। করা হতে পারে সর্বসমক্ষে অপমান। জরিমানা তো রয়েইছে। আসলে রাজনীতি এবং সাজগোজ, নাগরিকদের ক্ষেত্রে এ দুটোর কোনওটাই বিশেষ পছন্দ করেন না সেখানকার স্বৈরাচারী শাসক কিম জং উন। যদিও নিজে রীতিমতো টিপটপ থাকেন উত্তর কোরিয়ার এই একনায়ক। কিছুদিন আগেই একটি অনুষ্ঠানে মেয়েদের সামনে চোখের জল ফেলে তাঁদের সন্তান নেওয়ার অনুরোধ করেছিলেন কিম। আর এবার সেই মহিলাদেরই সাধের লাল লিপস্টির পরার অধিকারটি একেবারে ছিনিয়ে নিলেন তিনি।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?