আমেঠি নয়, লোকসভায় লড়ার জন্য কেন রায়বরেলি বাছলেন রাহুল গান্ধি?

Rahul Gandhi Raebareli Seat: প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি এই আসনে তিনবার এবং সনিয়া গান্ধি টানা পাঁচবার জিতে এই আসনে সাংসদ হয়েছিলেন।

Tanvia Barua
৩ মিনিট
আমেঠি নয়, লোকসভায় লড়ার জন্য কেন রায়বরেলি বাছলেন রাহুল গান্ধি?

এবার আমেঠি থেকে নয় রায়বরেলি থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। ৩ মে রায়বরেলি আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে রাহুলের নাম ঘোষণা করা হয়। বহুদিন ধরেই চর্চা হচ্ছিল আমেঠি থেকে রাহুল গান্ধি ফের প্রার্থী হবেন কিনা। তাঁর কেরলের ওয়ানাড়ের আসনে ইতিমধ্যেই ভোট হয়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, রাহুল গান্ধি উত্তরপ্রদেশের প্রার্থী হলেন, তবুও আমেঠি আসন ছাড়লেন কেন?

বলা হয়, উত্তরপ্রদেশে কংগ্রেসের অন্যতম 'গড়' রায়বরেলি। ২০১৯ সালে, কেরলের ওয়ানাড় এবং আমেঠি থেকে প্রার্থী হয়েছিলেন রাহুল গান্ধি। ওয়ানাড়ে জিতলেও আমেঠি হাতছাড়া হয়ে যায়। ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত, লোকসভা নির্বাচনে আমেঠি থেকে জিতেই সাংসদ হয়েছিলেন রাহুল গান্ধি। ২০১৯ সালে, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে ৫৫ হাজার ভোটে হেরে গিয়েছিলেন তিনি। এবারে লোকসভা নির্বাচনে ওয়ানাড় থেকে প্রার্থী হলেও আমেঠিকে বাদ রেখেছেন তিনি। আগামী ২০ মে দু'টি আসনেই ভোট। এবারে আমেঠি থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন কিশোরীলাল শর্মা। এই আসনে রাহুল গান্ধি যেমন জনপ্রিয় কিশোরীলাল শর্মাও ঠিক ততটাই জনপ্রিয়। রায়বরেলি থেকে বিজেপির প্রার্থী হয়েছেন উত্তরপ্রদেশের মন্ত্রী দীনেশপ্রতাপ সিং। ২০১৯ সালে, এই কেন্দ্রেই দীনেশপ্রতাপ সিংকে হারিয়ে জয়ী হয়েছিলেন সনিয়া গান্ধি। ২০১৮ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। কথামতো, ২০২৪ লোকসভা নির্বাচনে কোনও আসনেই প্রার্থী হননি সনিয়া গান্ধি। জওহরলাল নেহরুর শাসনকাল থেকেই কংগ্রেসের গড় রায়বরেলি। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি এই আসনে তিনবার এবং সনিয়া গান্ধি টানা পাঁচবার জিতে এই আসনে সাংসদ হয়েছিলেন। ১৯৬২ এবং ১৯৯৯ সাল বাদে প্রতিটি লোকসভা নির্বাচনেই নেহরু-গান্ধি পরিবারের সদস্যরা প্রার্থী হয়েছেন। ১৯৫২ সালের পর থেকে পদ্মশিবির শুধুমাত্র ২ বার জিতেছে। অন্যান্য রাজনৈতিক দলগুলি এই কেন্দ্র থেকে জয়ী হয়নি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১৮০-র বেশি আসন পেরোতে পারবে না বিজেপি! কেন এমন বলছেন রাহুল গান্ধি?

BJP Lok Sabha Election Seats 2024: রাহুল গান্ধির দাবি, প্রধানমন্ত্রী এবং ৩/৪ জন পুঁজিপতি মিলে এই ম্যাচ গড়াপেটার কাজটা করছে।

বিজেপি কংগ্রেসকে তোপ দাগছে, কংগ্রেস ভয় পেয়ে রায়বরেলিতে শেষ মুহূর্তে প্রার্থী দিয়েছে। পাল্টা কংগ্রেসও দাবি করেছে, বিজেপিও প্রার্থী দিয়েছে কংগ্রেসের প্রার্থী ঘোষণার আগের দিন।

রাহুল গান্ধি তাঁর এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন, রায়বরেলি তাঁর 'পরিবারের কর্মভূমি'। ব্যাখ্যাও দিয়েছেন নিজের মতো। লিখেছেন "রায়বরেলি থেকে প্রার্থী হওয়া আমার কাছে আবেগময় মুহূর্ত। আমার মা ভরসা করে পরিবারের কাজের দায়িত্ব এবং সেবা করার সুযোগ আমাকে দিয়েছেন।" রাহুল আরও বলছেন, "আমেঠি এবং রায়বরেলি কোনওটাই আমার কাছে আলাদা নয়। দু'টিই আমার কাছে পরিবারের মতো এবং আমি এতে খুশি যে কিশোরীলালজি (কিশোরীলাল শর্মা), যিনি গত ৪০ বছর ধরে ওই লোকসভা কেন্দ্র থেকে সেবা করে গেছেন, এখন তিনিই ওখান থেকে দলের নেতৃত্ব দেবেন।" জয়রাম রমেশ তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, এই আসন থেকে লড়াই করা শুধুমাত্র দায়িত্ব নয়, কর্তব্যও। তিনি প্রশ্ন তোলেন, "কংগ্রেসের গড় শুধু রায়বরেলি নয়, উত্তর থেকে দক্ষিণ পুরো দেশই কংগ্রেসের গড়। রাহুল গান্ধি তো ৩ বার উত্তরপ্রদেশ থেকে এবং ১ বার কেরল থেকে সাংসদ হয়েছেন কিন্তু প্রধানমন্ত্রী কেন দক্ষিণভারতে গিয়ে প্রার্থী হওয়ার সাহস দেখাতে পারলেন না?"

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাহুল গান্ধির সঙ্গে দু' দশ মিনিট

Rahul Gandhi Exclusive : কুড়ি ফুট দূরত্ব থেকে দেখলে রাহুল কেমন? ক্লান্তিহীন। স্বতঃস্ফূর্ত। লাক্ষাদ্বীপের নিঃসঙ্গ ভ্রামণিক নন। বরং মানুষের মন বুঝতে মরিয়া। প্রতিটি বাড়িয়ে দেওয়া ফুল তিনি গ্রহণ করছেন সমান আন্তরিকতায়।

' The Wire'-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাহুল গান্ধি উত্তরপ্রদেশ থেকে প্রার্থী হয়েছেন মানে বুঝতে হবে, তিনি রাজনীতির ময়দানে রয়েছেন। বিশেষজ্ঞরা দাবি করছেন, রাহুল গান্ধির যদি আমেঠি থেকে প্রার্থী না হওয়ার কারণ ভয় পাওয়া হয়, তাহলে রায়বরেলি কেন্দ্রে প্রার্থী হওয়ার বিষয়টিও কিন্তু চ্যালেঞ্জেরই। রবীশ কুমার তাঁর ইউটিউব ভিডিওতে প্রশ্ন তুলেছেন, রাহুল গান্ধি আমেঠি থেকে প্রার্থী হননি বলে মূলধারার সংবাদমাধ্যমগুলি প্রচারের বন্যা বইয়ে দিয়েছে, কিন্তু কাশ্মীরে যে বিজেপি ৩ টি আসনে লড়ছেই না, সেই নিয়ে মূলধারার সংবাদমাধ্যমগুলি চুপ কেন? তিনি এই সিদ্ধান্তকে 'মাস্টারস্ট্রোক' বলেও ব্যাখা দিয়েছেন। তাঁর দাবি, মূলধারার সংবাদমাধ্যমগুলি এতদিন রাহুল গান্ধির পেছনে পড়ে থাকলেও আসলে ধরতেই পারেনি কী হতে চলেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এতদিন আমেঠিতে রাহুল গান্ধির প্রচারের ফলে অন্তত ওই অঞ্চলের সমস্যাগুলি কোনও না কোনওভাবে সংবাদমাধ্যমগুলিতে ধরা পড়েছে, যা এতকাল দেখানই হয়নি। তাঁদের যুক্তি, রাজনীতি, 'ভয়' বা 'চ্যালেঞ্জ' হিসেবে দেখার বিষয় নয়। কংগ্রেস রায়বরেলি কেন্দ্রে হেরে গেলেও যদি আমেঠিতে জিতে যায়, তা হেরে যাওয়া থেকেও বড় সাফল্য হবে। অন্যদিকে, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, গান্ধি পরিবারের কেউই নিরাপদ আসন ছাড়া প্রার্থী হন না। বেছে বেছে তাহলে কি নিরাপদ আসনই বাছলেন রাহুল? রবীশ কুমারের সরাসরি দাবি, এটি 'ভয়'-এর নয়, রাজনীতির বিষয়। ৪ জুন, বোঝা যাবে রাহুল গান্ধির রায়বরেলি কেন্দ্রে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত ঠিক ছিল কিনা?

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?