ভারতে ইভিএম বিকৃতি সম্ভব? ইচ্ছেমতো ব্যবহার করতে পারে শাসক দল?

EVM Tampering: মাধব কিন্তু জানাচ্ছেন, ভারতীয় ইভিএমের সঙ্গে যেহেতু ব্লুটুথ, ওয়াইফাই, ইন্টারনেটের পরিষেবা যুক্ত করা যায় না, তাই এটি হ্যাক করা সহজ নয় মোটেও। তবে অসৎ উপায়ে ইভিএমের ব্যবহার সম্ভব বলেই জানাচ্ছেন তিনি।

Tanvia Barua
৩ মিনিট
ভারতে ইভিএম বিকৃতি সম্ভব? ইচ্ছেমতো ব্যবহার করতে পারে শাসক দল?

ভোট পরবর্তী সময়ে প্রায়শই ইভিএম কারচুপি নিয়ে অভিযোগ তুলতেই থাকেন বিরোধী নেতারা। সম্প্রতি ইভিএম মেশিনের সঙ্গে ভিভিপ্যাট মেশিনের স্লিপ একশো শতাংশ মিলিয়ে দেখার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি আবেদন জমা পড়েছিল। যদিও সেই সবকটি আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দেয়, ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট মেশিনের স্লিপ একশো শতাংশ মেলানো সম্ভব নয়। ইভিএম কারচুপির এই অভিযোগ আজকের নয়। ভোটে যে দল যখনই হারে, তারা ইভিএম কারচুপির অভিযোগ তোলে। তবে সত্যি কতটা সম্ভব এই ইভিএম কারচুপি? কী বলছেন বিশেষজ্ঞেরা।

২০২৪ সালের ৩১ মার্চ নাগাদ ইভিএম বিশেষজ্ঞ মাধব দেশপান্ডের সঙ্গে এ নিয়ে কথা বলেছিলেন করণ থাপড়। টিউলিপ সফ্টওয়ারের প্রাক্তন সিইও মাধব দেশপান্ডে একসময় আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ওবামার প্রশাসনিক পরামর্শদাতা পদেও কাজ করেছেন। সেই আলোচনায় ইভিএম সংক্রান্ত বেশ কিছু কথাবার্তা উঠে এসেছিল। এতদিন ধরে বারবার ইভিএম ব্য়বস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধী থেকে শাসকদল, সময় সুযোগ বুঝে সকলেই ইভিএম কারচুপির অভিযোগ তুলে থাকেন।

মাধব কিন্তু জানাচ্ছেন, ভারতীয় ইভিএমের সঙ্গে যেহেতু ব্লুটুথ, ওয়াইফাই, ইন্টারনেটের পরিষেবা যুক্ত করা যায় না, তাই এটি হ্যাক করা সহজ নয় মোটেও। তবে অসৎ উপায়ে ইভিএমের ব্যবহার সম্ভব বলেই জানাচ্ছেন তিনি। পাশাপাশি তিনি এ-ও জানান, অন্যান্য দেশের ইভিএমের সঙ্গে ভারতের ইভিএমের পার্থক্যও রয়েছে। অন্য দেশের ইভিএমের সঙ্গে ওয়াইফাই, ইন্টারনেটের পরিষেবা যুক্ত থাকায় ভোটের পর তাঁদের বায়োমেট্রিক রেকর্ড রাখা সম্ভব হয়। পাশাপাশি সেখানে হ্যাক হওয়ার সম্ভবনাও বেশি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইভিএমের সঙ্গে মেলানো হবে ভিভিপ্যাট স্লিপ? লোকসভা ভোটের মধ্যেই যে বড় সিদ্ধান্ত জানাল সুপ্রিম কোর্ট

EVM-VVPAT case: সেই মামলাটি শুক্রবার সরাসরি খারিজই করে দিয়েছে সুপ্রিম কোর্ট। জানিয়ে দিয়েছে ইভিএমের ভোটের সঙ্গে ভিভিপ্যাটের স্লিপ একশো শতাংশ মিলিয়ে দেখা সম্ভব নয়।

তিনি জানাচ্ছেন, ইভিএম আসলে গঠিত তিনটি অংশ নিয়ে। কী সেগুলি? সেগুলি হল ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাট মেশিন। তাঁর যুক্তি, এটি "আন্ডার ডিজাইন" একটি সিস্টেম। ১৯৭৭ সালে এই ডিজাইনটি করা হয়েছিল। সে সময়ে দেশে ইন্টারনেট ব্যবস্থা তেমন ভাবে প্রচলিত ছিল না। পরবর্তী কালে প্রযুক্তি এগোলো। রমরমিয়ে এল ইন্টারনেট। কিন্তু ইভিএম থেকে গেল ইভিএমেই। সময়ের সঙ্গে সঙ্গে ইভিএমে যে সব পরিবর্তন আসার প্রয়োজন ছিল, তা করা হয়নি।

মাধবের কথায়, মূলত দু'টি উপায়ে ইভিএমে ভোট কারচুপি করা সম্ভব। একদিকে কন্ট্রোল ইউনিট, আরেকদিকে ব্যালেট ইউনিট এবং মাঝখানে ভিভিপ্যাট মেশিন রেখে তা করা যায়। অন্য পন্থাটি হল কন্ট্রোল ইউনিটকে নিয়ন্ত্রণ করা। কারণ, যে কোনও কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিটের সাথে কাজ করতে পারে এবং ভোট হয়ে যাওয়ার পরে থিওরিটিক্যালি কন্ট্রোল ইউনিটকে পরিবর্তন করে, নতুন কন্ট্রোল ইউনিট ব্যবহার করে নিজেদের পছন্দ মত ভোট বাড়ানো সম্ভব বলেই মনে করছেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইভিএম নয়, একমাত্র ব্যালটে ভোট হলেই শাসককে হারানো যাবে?

VVPAT Slip Counting: এক একটি ইভিএমে দেখা গেছে, প্রায় ৩৫০০ থেকে ৪০০০ ভোট স্টোর করা বা রাখা সম্ভব। সুতরাং লোকসভায় জিততে গেলে ৩ থেকে ৫ টি ইভিএম মেশিন ম্যানিপুলেট করলেই হবে।

তবে শুধু সমস্যাই নয়, সমস্যার সঙ্গে সঙ্গে সমাধানও বাতলেছেন মাধব দেশপাণ্ডে। তিনি জানাচ্ছেন, ইভিএমের সঙ্গে যদি একটি 'জিও লোকেশন ট্র্যাকিং' রাখা যায়, তাহলে ভোট কারচুপি ধরা সম্ভব। তবে সে ক্ষেত্রে মনে রাখতে হবে, 'জিও লোকেশন ট্র্যাকিং' ইভিএমের ভিতরে প্রোগ্রাম করা থাকলে চলবে না, আলাদাভাবে যুক্ত করে রাখতে হবে যাতে সহজেই ট্রেক করা সম্ভব হয়।

শুধু ভারতবর্ষেই নয়, দেশ-বিদেশ জুড়ে ভারতের ইভিএম সিস্টেম নিয়ে প্রশ্ন উঠছে। ২০২৪ লোকসভা ঘিরে প্রশ্ন উঠে গিয়েছে আন্তর্জাতিক মহলেও। নির্বাচনী প্রচার থেকে ইভিএম, সর্বত্রই প্রযুক্তি ব্যবহার করে নির্বাচন প্রক্রিয়াটি পক্ষপাতদুষ্ট করে তোলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে নানা মহলে। ২০২৪ সালের নির্বাচনে ভিভিপ্যাট স্লিপ গোনার দাবি জানিয়ে যে মামলা সুপ্রিম কোর্টে করা হয়, তা শীর্ষ আদালত খারিজ করে দিলেও কিছু শর্ত রেখেছে। যা থেকে পরিষ্কার, ইভিএম-কারচুপির আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না শীর্ষ আদালতও।

অথচ নির্বাচন কমিশন এ নিয়ে নীরব। স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, ইভিএম কারচুপি হলেও আদৌ কোনও পদক্ষেপ কি নেবে নির্বাচন কমিশন? দেশে ১৮তম লোকসভা নির্বাচন চলছে। ৪ দফা ভোট শেষ, বাকি ৩ দফা। ইভিএম বিশেষজ্ঞ মাধব দেশপান্ডে যেসব গুরুত্বপূর্ণ ফাঁক এবং কারচুপির সম্ভাবনার কথা তুলে আনলেন, তা শুধরে নিতে আদৌ কি কোনও ব্যবস্থা নিয়েছে কমিশন। অন্তত ২০২৪ লোকসভা ভোটে তো তেমন কিছু চোখে পড়ে। ফলে সেই সব ফাঁক এবং কারচুপির সম্ভাবনা নিয়েই বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের নির্বাচন চলছে এবং চলবে।

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।