রহস্যমৃত্যু সচিন তেন্ডুলকরের নিরাপত্তারক্ষীর! কেন চরম পথে ৩৯-এর প্রকাশ?

Sachin Tendulkar’s security guard: ভিভিআইপি সচিনের নিরাপত্তার দায়িত্বে রয়েছে মহারাষ্ট্র স্টেট রিজার্ভ পুলিশ ফোর্স (SRPF)-এর একটি দল। সেই দলেরই সদস্য ছিল প্রকাশ কাপড়ে নামে ওই জওয়ান।

Sohini Das
২ মিনিট
রহস্যমৃত্যু সচিন তেন্ডুলকরের নিরাপত্তারক্ষীর! কেন চরম পথে ৩৯-এর প্রকাশ?

দেশের পয়লা নম্বর ক্রিকেটারদের মধ্যে একজন সচিন তেন্ডুলকর। সেই সচিনেরই দেহরক্ষীরই আত্মহত্যার খবরে চাঞ্চল্য ছড়াল মুম্বইয়ে। ছুটিতে থাকাকালীন নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন বলে খবর। ভিভিআইপি সচিনের নিরাপত্তার দায়িত্বে রয়েছে মহারাষ্ট্র স্টেট রিজার্ভ পুলিশ ফোর্স (SRPF)-এর একটি দল। সেই দলেরই সদস্য ছিল প্রকাশ কাপড়ে নামে ওই জওয়ান।

২০১৯ সাল পর্যন্ত এক্স ক্যাটাগরির নিরাপত্তা পেতেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও ক্রিকেটার সচিন তেন্ডুলকর। তবে সে সময় তা তুলে নিয়ে রাজ্য পুলিশের নিরাপত্তা দেওয়া হয় সচিনকে। সেই থেকেই এসআরপিএফের দায়িত্বেই রয়েছে সচিনের নিরাপত্তা। সূত্রের খবর, নিহত জওয়ান প্রকাশ কাপড়ের বয়স ৩৯-এর আশপাশে। প্রকাশ থাকতেন মহারাষ্ট্রের জামন শহরে। সম্প্রতি ছুটি নিয়ে বাড়ি যান তিনি। আর সেখানে আচমকাই তিনি গলায় বন্দুকের নল ঠেকিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ। তবে সত্যিই আত্মহত্যা, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য, তা খোঁজার চেষ্টা করছে পুলিশ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রশ্মিকাদের পরে ডিপফেক-ফাঁদে সচিনও , আপনার-আমার বিপদ ঠিক কতটা?

Sachin Tendulkar Deepfake Video: অবিকল একই রকম কণ্ঠ। ভিডিওটিতে দেখা যাচ্ছে সচিনকেও। সেখানে আবার তার মুখে বসানো হয়েছে, সচিনের মেয়ে সারাও নাকি এই গেমের সঙ্গে প্রত্যক্ষ ভাবে যুক্ত।

জানা গিয়েছে, বাড়িতে বৃদ্ধ বাবা-মা ছাড়াও স্ত্রী ও দুই নাবালক পুত্র ছিল প্রকাশের। মঙ্গলবার রাত প্রায় দেড়টা নাগাদ তিনি আত্মঘাতি হন বলে জানিয়েছে পুলিশ। কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত। কেন আচমকাই আত্মহত্যা করলেন প্রকাশ, সে নিয়ে জমেছে রহস্য। আত্মহত্যার কারণ এখনও পুরোপুরি পরিষ্কার না হলেও মনে করা হচ্ছে ব্যক্তিগত কারণেই আত্মহত্যা প্রকাশের। তাঁর বাড়ির লোকেদের পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সহকর্মীদেরও। ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে প্রকাশের মৃতদেহ। সত্যিই আত্মহত্যা নাকি খুন, এ নিয়ে তদন্ত শুরু করেছে রাজ্যপুলিশ। তবে শুধু রাজ্যপুলিশ নয়, এই ঘটনার আলাদা ভাবে তদন্ত করছে এসআরপিএফও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ক্রিকেটের শেষ ঈশ্বর, আমজনতার শেষ ভরসা সচিনই?

Sachin Tendulkar: সচিনও বহুদিন ৯৯-এর গেরোয় আটকে ছিলেন। তারপর ১০০তম সেঞ্চুরি। হাঁফ ছেড়ে বেঁচেছিল দেশ।

জামনের থানার উচ্চপদস্থ আধিকারিক কিরণ শিন্ডে জানিয়েছেন, পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। জামন থানায় দুর্ঘটনাজনীত মৃত্যুর অভিযোগ দায়ের হয়েছে। প্রকাশের মৃত্যুর খবর জানতে আলাদা কমিটি গঠন হতে পারে বলেও সূত্রের খবর। সচিনের মতো আন্তর্জাতিক মানের ভিভিআইপি তারকার নিরাপত্তারক্ষীর আত্মহত্যার ঘটনায় প্রশ্ন উঠে গিয়েছে সচিনের নিরাপত্তা নিয়েও। এই মুহূর্তে তাঁর নিরাপত্তা ব্যবস্থায় কোনও পরিবর্তন আনা হয়েছে কিনা, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

আপাতত অবশ্য টি টোয়েন্টি উপলক্ষে মুম্বই ইন্ডিয়ানস টিমের সঙ্গেই রয়েছেন সচিন। রয়েছেন সচিনপুত্র অর্জুনও। নিরাপত্তা রক্ষীর আচমকা আত্মহত্যা নিয়ে এখনও অবশ্য সচিনের তরফে কোনও বিবৃতি পাওয়া যায়নি।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।