৩০০ আসনও জুটবে না বিজেপির! অঙ্ক কষে যে সত্য প্রকাশ করলেন যোগেন্দ্র যাদব

Yogendra Yadav BJP Lok Sabha Polls: ২০১৯ সালে বিজেপি পেয়েছিল মোট ৩০৩ টি আসন। মিত্রশক্তিদের নিয়ে এনডিএ পায় ৩৫৩ টি আসন।

inscript
৩ মিনিট
৩০০ আসনও জুটবে না বিজেপির! অঙ্ক কষে যে সত্য প্রকাশ করলেন যোগেন্দ্র যাদব

দেশ জুড়ে হাওয়া, এবারও নরেন্দ্র মোদিই প্রধানমন্ত্রী হবেন, এবারও বিজেপিই ক্ষমতায় আসবে। সংবাদমাধ্যম, এক্সিট পোল সর্বত্র এই বিষয়টি প্রচার করা হচ্ছে। বিরোধী জোট আসলে দুর্বল, বিরোধীরা যে মাথা তুলে দাঁড়াতেই পারবে না তেমনটাও ঘটা করে প্রচারে আসছে। 'আব কি বার ৪০০ পার'-এর ধুয়ো তোলা হয়েছে। বাস্তব কি তেমনই? সত্যিই ৪০০ পার করা সম্ভব একটি দলের পক্ষে? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ কিন্তু বলছে, ৪০০ তো দূর অস্ত, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতাই পাবে না এবার। এমনকী সঙ্গীদের নিয়ে, অর্থাৎ এনডিএ জোট হিসেবেও অনেক পিছিয়ে আছে বিজেপি। সমাজকর্মী এবং রাজনীতিবিদ যোগেন্দ্র যাদব হিসেব কষে দেখিয়ে দিয়েছেন বিজেপি মোটেও সুবিধার জায়গায় নেই।

যোগেন্দ্র যাদব নিজের এক্স-হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। তিনি বলছেন, যে সত্যটা লুকিয়ে রাখা হচ্ছে, আড়াল করা হচ্ছে দেশের সেই সবচেয়ে বড় সত্যিটা তিনি তুলে ধরতে চাইছেন। তাঁর দাবি, ২০২৪ সালের লোকসভা নির্বাচন অন্যদিকে ঘুরে গেছে। যোগেন্দ্র বলছেন, গত কয়েক সপ্তাহে আমি কর্ণাটক, তেলঙ্গানা, ছত্তিশগড়, রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহারে গেছেন। ৩৫ বছর ধরে ভারতীয় নির্বাচন দেখছেন তিনি। সেই অভিজ্ঞতা থেকে যোগেন্দ্র যাদবের দাবি, এবারের লোকসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে না। ২৭২ আসনের অনেক নীচে আছে বিজেপি। এমনকী এনডিএ-ও সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে এবার, দাবি অভিজ্ঞ রাজনীতিবিদের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদি আর বিজেপি দুই-ই এবার ব্যাকফুটে || মুখোমুখি পরাকলা প্রভাকর

Exclusive Interview of Parakala Prabhakar: বিজেপি কি সত্যিই ২৩০-এর বেশি আসন পাবে না? হিন্দু-মুসলিম ন্যারেটিভের বাইরে গিয়ে ইলেক্টোরাল বন্ড নিয়ে আদৌ চিন্তিত মানুষ? ইনস্ক্রিপ্টের সঙ্গে একান্ত আলাপচারিতায় পরকলা প্রভাকর।

যোগেন্দ্র গোটা বিষয়টি হিসেব কষে দেখিয়েছেন।তিনি বলছেন, ২০১৯ সালে বিজেপি পেয়েছিল মোট ৩০৩ টি আসন। মিত্রশক্তিদের নিয়ে এনডিএ পায় ৩৫৩ টি আসন। গত পাঁচ বছরে বিজেপি বহু রাজ্যে শক্তি বাড়িয়েছে, হারিয়েওছে। যোগেন্দ্র বলছেন, কর্ণাটকে ২৮ টি আসনের মধ্যে ২৬ টি আছে এনডিএ-র কাছে। এবার কম করে ১০ টা আসনে তাঁদের ক্ষতি হতে পারে। অর্থাৎ আগের চেয়ে ১০ টি আসন কমতে পারে তাঁদের। মহারাষ্ট্রে ৪৮টি আসনের মধ্যে ৪২টি আছে এনডিএ-র। কম করে ২০ টি আসন এখানে হারাবে তারা, দাবি যোগেন্দ্রর। রাজস্থান আর গুজরাতে ৫১ টা আসনের মধ্যে ৫১ টাই এনডিএ-র হাতে। তবে এবার দুটো রাজ্য মিলে ১০ টা আসন হারাতে চলেছে বিজেপি, বলছেন যোগেন্দ্র।

তাঁর হিসেবে, হরিয়ানা, পঞ্জাব, চণ্ডিগড়, হিমাচল প্রদেশ আর দিল্লি মিলিয়ে আরও ১০ টা আসন হারাতে চলেছে এনডিএ। মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড আর ছত্তিশগড় মিলিয়েও ১০ টি আসন অন্তত হাতছাড়া হবে বিজেপির। এমনকী খোদ উত্তরপ্রদেশেও আসন কমবে বিজেপির। উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ড মিলিয়ে আরও ১৫ টি আসন হারাতে চলেছে এনডিএ, বলছেন যোগেন্দ্র।

  • আপনার জন্য আরও কিছু লেখা
একই গুরুর শিষ্য! নীতীশ নিয়ে যা বললেন যোগেন্দ্র যাদব

Yogendra Yadav Bharat Jodo Nyay Yatra : "নীতীশ কুমারকে একটাই প্রশ্ন। এই খেলা আর কদ্দিন? এই আসনে তো কম দিন বসেননি। এবার আসন নিয়ে কি কেউ উপরে যায়?” প্রশ্ন যোগেন্দ্রর

বিহারে ৪০ টা আসনের মধ্যে ৩৯ টা এনডিএ-র। সেখানেও ১৫ টা আসন হারাতে পারে বিজেপি। পশ্চিমবঙ্গ, উত্তরপূর্ব ভারত আর অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চল মিলে আরও ১০ টির মতো আসন এনডিএ-র হাতছাড়া হবে। অর্থাৎ ২০২৪ সালের ভোটের ২০১৯ সালের তুলনায় মোটামুটি ১০০ আসন হারানোর আশঙ্কা আছে। ১০০ টা আসনের মধ্যে ৭৫ টা বিজেপির বাকিটা সহযোগীদের।

শুধুই ক্ষতি? বহু রাজ্যে তো দাপট বেড়েওছে গেরুয়াদলের। যোগেন্দ্র বলছেন, তামিলনাড়ু আর তেলঙ্গানা মিলে বিজেপি আগের চেয়ে ৫ টা আসন বেশি পেতে চলেছে সম্ভবত। অন্ধ্রপ্রদেশে যেহেতু টিডিপি সঙ্গে আছে তাই ১০ টা আসনে লাভ হতে পারে তাদের। আসন হারানোর অঙ্ক মিলিয়ে দেখতে গেলে, সব মিলিয়ে বিজেপির ৬৫ টা আসন হারানোর আশঙ্কা, সহযোগীদের ১৫ টা আসন হারানোর আশঙ্কা।

এই হিসেবে দেখতে গেলে, বিজেপি ৭০ টা আসন হারিয়ে ২৩৩ টি আসনে থামবে, আর সহযোগীরা ৩৫ টি আসন পেয়ে মোট ২৬৮। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা থেকে এনডিএ এবারের নির্বাচনে কম আসন পেতে পারে। যোগেন্দ্র বলছেন, সব রাজনৈতিক বিশ্লেষক, মিডিয়া মিলে বিজেপি জিতে গেছে বলেই প্রচার করছে। সবাই বলছে, 'আয়েগা তো মোদি হি'। এই ভুল ধারণা ভেঙে সত্যটা পৌঁছনো জরুরি সকলের কাছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।