একাধিক অনিয়ম থেকে ধর্ষণের অভিযোগ! মুম্বইয়ের হোর্ডিং বিপর্যয়ের ‘নাটের গুরু’ প্রভুদাস আসলে কে?

Mumbai Billboard Collapse: প্রবল হাওয়ার দাপটে একটি পেট্রোল পাম্পের ভেঙে পড়ে মুম্বইয়ের একটি বিশালাকার বিলবোর্ড। যার নিচে চাপা পড়ে মৃত্যু হয় অন্তত ১৪ জনের। জখম হন অন্তত ৭৪ জন।

Sohini Das
৩ মিনিট
একাধিক অনিয়ম থেকে ধর্ষণের অভিযোগ! মুম্বইয়ের হোর্ডিং বিপর্যয়ের ‘নাটের গুরু’ প্রভুদাস আসলে কে?

রাস্তার ধারে কত হোর্ডিং, ব্যানার তো আমাদের দিবারাত্র চোখে পড়ে। কিন্তু সেই বিশালাকার ধাতব বিজ্ঞাপনের বোর্ড যে এত বড় দুর্ঘটনা ডেকে আনতে পারে, তা বোধহয় দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি বাণিজ্যনগরী মুম্বইয়ের বাসিন্দারা। সোমবার আরব সাগর তীরবর্তী শহরে হঠাৎ করেই শুরু হয় ধুলোঝড়। আর সেই প্রবল হাওয়ার দাপটে একটি পেট্রোল পাম্পের ভেঙে পড়ে একটি বিশালাকার বিলবোর্ড। যার নিচে চাপা পড়ে মৃত্যু হয় অন্তত ১৪ জনের। জখম হন অন্তত ৭৪ জন।

সূত্রের খবর, ঘাটকোপরের ওই বিলবোর্ডটির আকার ছিল প্রায় ১৪,৪০০ বর্গফুট। সেই ধাতব কাঠামোটি বাতাসে ধাক্কা খেয়ে পেট্রোল পাম্পটিতে এসে পড়ে। যার জেরে বিরাট দুর্ঘটনার মুখোমুখি হয় মুম্বই। প্রত্যক্ষদর্শীদের কেউ জানিয়েছেন, তাঁর ভাই অটোচালক, পেট্রোল পাম্পে গিয়েছিলেন গাড়িতে সিএনজি ভরাতে। সেসময় তাঁর উপর এসে পড়ে হোর্ডিংটি। পরিবারের একমাত্র রোজগেরে মানুষটির মৃত্যুতে অথৈ জলে গোটা সংসার। কেউ হয়তো কাজ করতেন ওই পেট্রোল পাম্পেই। বিলবোর্ডের নিচে শেষ হয়ে গিয়েছেন তিনিও। প্রায় ২১ ঘণ্টা পরেও অভিযান চালিয়ে গিয়েছে উদ্ধারকারী দল। উদ্ধারে নামে এনডিআরএফ। বিএমসি থেকে ছুটে যায় আর্থ-মুভার, অ্যাম্বুল্যান্স। নিয়ে যাওয়া হয় গ্য়াস কাটারও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
করমণ্ডলের পর ফের বড়সড় রেলদুর্ঘটনা বিহারে! ঠিক কত হাজার মরলে টনক নড়বে কেন্দ্রের?

Bihar Train Derailment: দুর্ঘটনাগ্রস্তদের মধ্যে এ রাজ্যের বাসিন্দাদের থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নিহতদের পরিবার প্রতি ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

জানা গিয়েছে, সোমবারের দুর্ঘটনার জন্য় দায়ী এই বিলবোর্ডটি তার আকারের জন্য় জায়গা পেয়েছে লিমকা বুক অব রেকর্ডস। তবে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের রেকর্ডে আদতে এই সুবিশাল বিজ্ঞাপন বোর্ডটি ছিল অবৈধ। বৃহন্মুম্বই কর্তৃপক্ষ কোনও বিজ্ঞাপন সংস্থাকেই সেখানে বিলবোর্ড বা ওই ধরনের কাঠামো তৈরি করার অনুমতি দেয়নি। বৃহন্মুম্বইয়ের বেঁধে দেওয়া ৪০ ফুট বাই ৪০ ফুটের সীমার বাইরে গিয়ে অবৈধ ভাবে বানানো হয়েছিল ওই হোর্ডিংটি। যার মালিকানা রয়েছে ভবেশ প্রভুদাস ভিন্ডে নামে ৫১ বছরের এক ব্যক্তির নামে। যিনি কিনা ইগো মিডিয়া প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর। সংস্থাটি দশ বছরের জন্য লিজ নিয়েছিল হোর্ডিংটিকে। ইতিমধ্যেই ভবেশ প্রভুদাসের বিরুদ্ধে পান্ত নগর থানায় এফআইআর দায়ের হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ন্যানো ইভি থেকে শুরু করে মার্সিডিজ! মুম্বইয়ের রাস্তায় দাপিয়ে বেড়ায় রতন টাটার এই গাড়িরা

Ratan Tata Cars: ২০০৮ সালে টাটা ফোর্ড থেকে জাগুয়ার এবং ল্যান্ড রোভার ব্র্যান্ড অধিগ্রহণ করে।

তবে এই প্রথম যে পুলিশের খাতায় প্রভুদাসের নাম উঠল, তা কিন্তু নয়। জানা গিয়েছে, এই বছরেরই গোড়ায় গত ২৪ জানুয়ারি তার নামে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছিল মুলুন্দ থানায়। ওই মামলায় বম্বে হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পায় প্রভুদাস। বেআইনি হোর্ডিংয়ের মালিকানা থেকে ধর্ষণ, এখানেই শেষ নয় প্রভুদাসের গুণের তালিকা। ২০০৯ সালে এই প্রভুদাসই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে নির্দল হিসেবে ভোটে দাঁড়ায়। সেই সময়েই অনুমতি ছাড়াই ব্য়ানার লাগানো এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট (এনআই) সংক্রান্ত দু'টি অপরাধে তাকে জরিমানা করে মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমএমসি)। সে বছর ভোটে দাঁড়াতে গিয়ে যে হলফনামা দায়ের করেছিল প্রভুদাস, তাতে জানিয়েছিল, অন্তত ২১ বার সে এমএমসি আইনের ৩২৮ ধারা ও ৪৭১ ধারার আওতায় কাঠগড়ায় ওঠে। তার মধ্যে দুটি ছিল এনআই সংক্রান্ত মামলা। সেই সব মামলায় শেষপর্যন্ত কী হয়েছিল, তা স্পষ্ট নয়।

এবার মুম্বই হোর্ডিং কাণ্ডে তাঁর পালকে থুড়ি পুলিশের খাতায় যোগ হয়েছে আরও বড় বড় সব অভিযোগ। পুলিশ সূত্রের খবর, ভারতীয় সংবিধানের ধারা ৩০৪ (খুন), ধারা ৩৩৮ (ভয়াবহ চোটের কারণ), ধারা ৩৩৭ (অবহেলার দরুণ ক্ষয়ক্ষতি), ধারা ৩৪-এর আওতায় প্রভুদাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবারই বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধান ভূষণ গাগরানি জানিয়ে দেন, ঘাটকোপরের ওই হোর্ডিং বেআইনি। সিভিক বডির অনুমতি না মেলা সত্ত্বেও ওই কাঠামো তৈরি করা হয়। যেখানে ওই ঘটনাটি ঘটে, সেখানে রেলওয়ের জমিতে চারটি হোর্ডিং ছিল। তার মধ্যেই একটি ভেঙে পড়েছে। যেগুলি নিয়ে প্রায় এক বছর ধরে আপত্তি জানিয়ে এসেছে বিএমসি।

প্রশ্ন উঠেছে, বেআইনি নির্মাণ দেখলেই নোটিস ধরানো থেকে শুরু করে সেসব ভেঙে দেওয়ার জন্য বিখ্যাত যে বিএমসি, তাদের টনক কেন নড়ল না এই বেআইনি হোর্ডিং নিয়ে। সেই হোর্ডিং নিয়ে পদক্ষেপের জন্য ১৪টি প্রাণকে বেঘোরে কেন যেতে হল? মুম্বইয়ের ওই ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃতদের পরিবার প্রতি ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে মহারাষ্ট্র সরকার। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার যাবতীয় খরচও সরকারের, জানানো হয়েছে তা-ও। পাশাপাশি ওই হোর্ডিং মালিক তথা ভবেশ প্রভুদাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও জানিয়েছে মহারাষ্ট্র সরকার। কিন্তু ক্ষতিগ্রস্তদের পরিবারের অনেকেই প্রশ্ন তুলেছেন, এত বড় অবহেলা ঢাকার জন্য সত্যিই কি যথেষ্ট ওই সামান্য ক্ষতিপূরণ। সত্যিই কি শাস্তি পাবে অভিযুক্ত প্রভুদাস ও হোর্ডিং দুর্ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যরা। উঠেছে প্রশ্ন।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।