মমতার ভুল না কি... সিঙ্গুর নিয়ে যা বলছেন সেই মাস্টারমশাই

Singur Rabindranath Bhattacharya : সিঙ্গুর কাণ্ডে রাজ্যসরকার ধাক্কা খেতেই বামেদের প্রতিই আক্রমণের তির ঘুরিয়ে দিলেন রবীন্দ্রনাথ।

inscript
৩ মিনিট
মমতার ভুল না কি... সিঙ্গুর নিয়ে যা বলছেন সেই মাস্টারমশাই

ছিলেন তৃণমূলেই। জীবের অন্যতম বৈশিষ্ট্য সরণ-গমন। মানুষ সততই গমনশীল। মানুষ, বিশেষ করে রাজনৈতিক মানুষ একটু বেশিই পর্যটক। দল, অবস্থান হামেশাই বদলে বদলে যায় তাই। সেভাবেই দল বদলেছিলেন তৃণমূলের রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তৃণমূল থেকে বিজেপিতে গমন। ৩৪ বছরের বাম শাসনকে উপড়ে দিয়েছিল সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন। টাটাকে ন্যানো কারখানা গড়তে দেওয়া হয়নি। শিল্প রাজ্যে না এসে গুজরাতে চলে গিয়েছিল। তারপর এ রাজ্যে শিল্প বললেই কেমন 'খিল্লি' করতে থাকেন আম জনতা, হতাশ জনগণ। সিঙ্গুর ছিল তৃণমূলের মোক্ষম তাস, তাস কখন কাঁটা হয়ে সর্বাঙ্গে বিঁধবে তৃণমূল বোঝেনি। ১৫ বছর পর সিঙ্গুর নিয়ে চরম বিপাকে পড়েছে সরকার। কয়েক হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হবে টাটাকে। জমি আন্দোলনের সেই মুখ, মাস্টারমশাই রবীন্দ্রনাথ, যিনি তৃণমূল ছেড়ে চলে গেলেন বিজেপিতে, কী বলছেন তিনি এই ক্ষতিপূরণ নিয়ে?

বিরোধী বিপাকে পড়লে শাসকের খুশি হওয়াই দস্তুর। রবীন্দ্রনাথ এখন যে দলে রয়েছেন, সেই দল সারা দেশের শাসক। তৃণমূল রাজ্যের শাসক, রাজ্যের যুযুধান প্রতিপক্ষও। সিপিএমের অবস্থা রাজ্যে কী তা নতুন করে কহতব্য নয়। ব্রিগেডে ভিড় যদি বা মেলে, ভোট মেলে না। সকলেই জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিঙ্গুরে জমি আন্দোলনের ফলেই টাটাকে ব্যবসা গুটিয়ে নিতে হয়। বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়ে সিঙ্গুর আন্দোলন নিয়ে এমনটাই বলেছিলেন রবীন্দ্রনাথ। সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য বিজেপিতে গিয়ে সিঙ্গুর থেকে টাটা গোষ্ঠীর বিদায় নিয়ে তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকেই দায়ী করেছিলেন। কিন্তু এবার সম্পূর্ণ উল্টোবয়ান। চিত্রনাট্যে আবার হাজির হয়েছে বামফ্রন্ট! সিঙ্গুর কাণ্ডে রাজ্যসরকার ধাক্কা খেতেই বামেদের প্রতিই আক্রমণের তির ঘুরিয়ে দিলেন রবীন্দ্রনাথ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সিঙ্গুরের ভুলের খেসারত ১৩৫৫ কোটি! রতন টাটার ছোট্ট চালেই কিস্তিমাত?

Tata Motors: সোমবার আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, ন্যানো কারখানার ক্ষতিপূরণ হিসেবে ৭৬০ কোটি টাকা টাটা মোটর্সকে মেটাতে হবে রাজ্য সরকারকে। আর সুদ-বাবদ দিতে হবে আরও ৬ কোটি টাকা।

রবীন্দ্রনাথ জানাচ্ছেন, টাটা সিঙ্গুর ছেড়ে চলে যাক তা তিনি কখনই চাননি। টাটা গোষ্ঠী রাজ্য থেকে চলে যাওয়ায় জন্য সিঙ্গুর-সহ রাজ্যের ক্ষতি যে হয়েছে তা স্বীকার করছেন রবীন্দ্রনাথ, কিন্তু তার জন্য বর্তমান সরকার কিছুতেই দায়ী নয়। যদি কেউ দায়ী হয়ে থাকে তাহলে তা তৎকালীন বামফ্রন্ট সরকার।‌ ন্যানো কারখানা গুটিয়ে টাটারা চলে যাওয়ার জন্য জমি আন্দোলন কিছুটা দায়ী বলেও মন্তব্য তাঁর।

সিঙ্গুরে টাটার কারখানা না হওয়ায় টাটা গোষ্ঠীকে সুদসহ ক্ষতিপূরণ দিতে হবে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা WBIDC-কে। টাটার পক্ষে রায় দিয়েছে মধ্যস্থতাকারী ট্রাইবুনাল। ক্ষতিপূরণের অঙ্কটা মাথা খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট! সুদ মিলিয়ে প্রায় ১৩৫৫ কোটি টাকা সরকারকে দিতে হবে টাটাকে। রবীন্দ্রনাথ বলছেন, টাটাদের দিক থেকে ভাবতে গেলে এই ক্ষতিপূরণ যুক্তিসঙ্গত কারণ একটি কারখানা নির্মাণে জন্য অনেকটা কাজ হয়ে যাওয়ার পরে তা বন্ধ করে দেওয়া মানে প্রভূত ক্ষতি। এবার এই এত টাকা তৃণমূল দেবে কিনা তা সরকারের ব্যাপার। তিনি তো আর সরকারে নেই, তাই সরকার কী ভাবছে, সরকার এই রায়ের বিরুদ্ধে আদালতে যাবে কিনা তাও তাঁর জানা নেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মমতা-মন্তব‍্যে ফের বিতর্কিত সিঙ্গুর! এক নজরে ফিরে দেখা সেই ইতিহাস

Singur Timeline: কী বলছে সিঙ্গুরের ইতিহাস? দেখে নিন এক নজরে।

সিঙ্গুরের মাস্টারমশাই এই এতবছর পর বলছেন, “আমরা সিঙ্গুর আন্দোলনকারী হিসাবে তখন চেয়েছিলাম ৬০০ একর ছবিতে টাটাদের কারখানা হোক। বাকি জমি কৃষকদের ফেরত দেওয়া হোক।” ২০২১ সালের নির্বাচনের আগেই বিজেপিতে চলে যান রবীন্দ্রনাথ। বিরোধী হয়ে সিঙ্গুর থেকে টাটা বিদায়ের জন্য মমতার আন্দোলনকেই দায়ী করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বরাবরই বলে এসেছেন টাটাবিদায়ের নেপথ্যে তিনি নেই, রয়েছে সিপিএমই। সিপিএম জোর করে জমি নিতে গিয়েই সমস্ত বিপত্তির সূত্রপাত ঘটায়। বিরোধী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই কথা বলছেন রবীন্দ্রনাথ। তাহলে কি আবার বিজেপি থেকে পুরনো বাড়িতে ফিরবেন রবীন্দ্রনাথ?

মাস্টারমশাইকে মূলধারার রাজনীতিতে আর দেখাই যায় না। শরীরের কারণেই রোজের রাজনীতি থেকে তিনি দূরে। বিজেপি প্রার্থী হয়ে রবীন্দ্রনাথ ভট্টাচার্য লড়েছিলেন 'শিষ্য' বেচারাম মান্নার বিরুদ্ধে। রবীন্দ্রনাথ ২৫,৯৩৩ ভোটে হেরে যান। সিঙ্গুরে বিজেপির হয়ে কোনও পদ্মই ফোটাতে পারেননি তিনি। বিজেপিও দলত্যাগী মাস্টারমশাইকে একেবারে জড়িয়ে ধরে দলে টেনে নেয় তাও না। বেচারাম মান্নার কাছে হারের পরই সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য সক্রিয় রাজনীতি থেকে ক্রমেই সরে যেতে থাকেন। বিজেপিও যে নিজে থেকে খুব একটা যোগাযোগ রাখে না তা পঞ্চায়েত নির্বাচনের আগেই বুঝিয়ে দিয়েছিলেন তিনি। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে কথা বলা অস্বাভাবিক নয়। দলে নাই বা ফিরলেন, শাসকের বিরাগভাজন হয়েই বা কে থাকতে চায় আর!

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?