৭.৫ শতাংশ সুদ, বাজেটে দেশের মহিলাদের কী দিল মোদি সরকার?

Budget 2023 : কেন্দ্রীয় বাজেটে নারী ক্ষমতায়নের উপরে জোর দিলেন অর্থমন্ত্রী

Sourish Das
৩ মিনিট
৭.৫ শতাংশ সুদ, বাজেটে দেশের মহিলাদের কী দিল মোদি সরকার?

বুধবার অর্থাৎ ১ ফেব্রুয়ারি ২০২৩, লোকসভায় আগামী অর্থ বর্ষের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ১ এপ্রিল ২০২৩ থেকে শুরু হতে চলে আসন্ন অর্থ বর্ষ, এর জন্য এদিন কেন্দ্রীয় বাজেট পেশ করলেন ভারতের অর্থমন্ত্রী। সংসদের উভয়কক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তৃতার কিছুক্ষণ পরে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২২-২৩ অর্থ বর্ষের জন্য অর্থনৈতিক সমীক্ষা পেশ করলেন। অর্থনৈতিক সমীক্ষা অনুসারে, ভারতের জিডিপি আগামী অর্থ বর্ষে অর্থাৎ ২০২৩-২৪ সালে ৬.৫ শতাংশ বৃদ্ধি পাওয়ার কথা। বর্তমান অর্থবছরের ৭ শতাংশ এবং ২০২১-২২ অর্থ বর্ষের ৮.৭ শতাংশ বৃদ্ধির তুলনায় আগামী অর্থ বর্ষে বৃদ্ধির পরিমাণ কিছুটা কম।

অর্থনৈতিক মন্দা আসার সম্ভাবনা থাকলেও, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এদিন ভবিষ্যৎবাণী করলেন, ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত সম্প্রসারিত হওয়া প্রধান অর্থনীতি হওয়ার পথে নিজের যাত্রা অব্যাহত রাখবে। বিশ্ব অর্থনীতির বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোনও ধরনের মন্দা দুর্বল শিল্পক্ষেত্রের জন্য বিপজ্জনক। এর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির গতি কমিয়ে দিতে পারে এই অর্থনৈতিক মন্দা। সেই কারণেই এবছরের বাজেটে অর্থমন্ত্রী জোর দিয়েছেন কর্মসংস্থান সৃষ্টির গতি ত্বরান্বিত করার দিকেই। স্টার্টআপ থেকে শুরু করে ছোট সংস্থাগুলিতে বিনিয়োগকে উৎসাহিত করার জন্য, এদিন এই ধরনের সেক্টরের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী।

তবে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এই বাজেটে মহিলাদের জন্য রইল আকর্ষণীয় কিছু ঘোষণা। কেন্দ্রীয় সরকারের এই বাজেটে মহিলাদের জন্য নিয়ে আসা হল একটি স্বল্প সঞ্চয় প্রকল্প। পাশাপাশি মহিলাদের আর্থিক উন্নয়নের দিকে জোর দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থমন্ত্রী জানান, স্বাধীনতার অমৃত মহোৎসবের অধীনে মহিলাদের আর্থিক উন্নয়নে এবং আর্থিক সহায়তা প্রদানে সচেষ্ট হবে সরকার। ভারতের মহিলাদের আত্মনির্ভর করার উদ্দেশ্যে তৈরি হবে বেশ কিছু স্বনির্ভর গোষ্ঠী। পাশাপাশি মহিলাদের জন্য নিয়ে আসা বিশেষ সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করলে মহিলারা পাবেন মোটা অংকের সুদ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিরাট ঘোষণা নির্মলার! এবার থেকে আর কোনও আয়কর দিতে হবে না মধ্যবিত্তদের!

Budget 2023: নতুন ট্যাক্স ব্যবস্থায় বছরে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কোনও কর দিতে হবে না সাধারণ মানুষকে!

নারী ক্ষমতায়নের উপরে জোর

স্বনির্ভর গোষ্ঠী এবং নারী কল্যাণ গোষ্ঠীর বিষয়ে এদিন বাজেটে বিশেষ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থমন্ত্রী বললেন, "নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ভারতে অত্যন্ত প্রয়োজন। ভারতীয় নারীরা যাতে স্বনির্ভর হতে পারেন, তার জন্য আমাদের বিশেষ কিছু ক্ষেত্রে জোর দিতে হবে। সেই সমস্ত ক্ষেত্রের উন্নয়নের মাধ্যমে ভারতীয় নারীদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে আমাদের। দীনদয়াল অন্ত্যোদয় যোজনা ভারতের ৮১ লক্ষ গ্রামীণ মহিলাকে স্বনির্ভরতা প্রদান করেছে। আমরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি স্বনির্ভর গোষ্ঠীগুলিকে শক্তিশালী করার মাধ্যমে। ভবিষ্যতে এই স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বড় উৎপাদনশীল উদ্যোগে পরিণত করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের, যাতে ভারতীয় নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন করা সম্ভব হয়।"

মহিলাদের জন্য নতুন প্রকল্প

চলতি বছরেই ভারত সরকার মহিলাদের জন্য নিয়ে এসেছে একটি নতুন সঞ্চয় প্রকল্প, যার নাম দেওয়া হয়েছে মহিলা সম্মান পত্র। ২০২৩-২৪ সালের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই স্বল্প সঞ্চয় প্রকল্পের ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন। তিনি জানান, এই প্রকল্পে ২ বছরের জন্য রাখা যাবে ২ লক্ষ টাকা এবং সুদের হার হবে ৭.৫ শতাংশ।

কেন্দ্রীয় বাজেটের মুখ মহিলা উন্নয়নই

লোকসভা ভোটের আগে এটাই অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের শেষ পূর্ণাঙ্গ বাজেট। পাশাপাশি, এবছর ৯টি রাজ্যে বিধানসভা ভোট হওয়ারও কথা। তাই ভোটের দিকে তাকিয়েই যে কেন্দ্রীয় সরকার বাজেট সাজিয়েছে সেটা বলাই বাহুল্য। ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এই মহিলা ভোট পুরোপুরি চলে গিয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। একাধিক প্রকল্পের মাধ্যমে মহিলাদের মন জয়ে সচেষ্ট হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বিজেপি থেমে গিয়েছিল ৭৭ আসনেই। তাই, মহিলা ভোট যে ভারতে নির্বাচনে কতবড় একটা প্রভাব ফেলে সেটা ভালোভাবেই বুঝে গিয়েছেন মোদি এবং তার দলের হেভিওয়েটরা। তাই, মহিলাদের মন জয় করার একটা লক্ষমাত্রা নিয়েই এবছরের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ২০২৪ সালে আবারও রামরাজ্য গঠনের লক্ষ্যে এই বাজেটকেই অস্ত্র হিসাবে ব্যবহার করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই, আদিবাসী জনজাতি এবং মুসলিম ভোটের পাশাপাশি এবারে বিজেপির লক্ষ্য মহিলা ভোটও।

লিখেছেন
Sourish Das
Sourish Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।