জমিজিরেত, রত্ন, প্রাসাদ-সহ কোটি কোটি টাকার সম্পত্তি, চেনেন কলির এই কুবেরকে?

King Maha Vajiralongkorn's Net Worth: সব মিলিয়ে বিশ্বের সবচেয়ে ধনীতম রাজার শিরোপা ছিনিয়ে নিয়েছেন থাইল্যান্ডের এই রাজা। গাড়ি, বাড়ি, জমি জিরেত থেকে শুরু করে সোনা-হিরে-মাণিক্য কী নেই তাঁর সংগ্রহে।

Sohini Das
২ মিনিট
জমিজিরেত, রত্ন, প্রাসাদ-সহ কোটি কোটি টাকার সম্পত্তি, চেনেন কলির এই কুবেরকে?

ব্রহ্মার তপস্যা করে গোটা পৃথিবীর ধন লাভ করেছিলেন কুবের। সেই থেকে ধনদেবতা কুবের। ব্রহ্মার বরে তিনি পেয়েছিলেন পুষ্পক বিমান, স্বর্ণলঙ্কা, স্বর্ণপ্রাসাদ-সহ একাধিক মহামূল্য জিনিস, যার হিসেব করে ওঠা দুঃসাধ্য। তবে শুধু লঙ্কেশ্বর কুবেরই নন, এই কলি যুগেও মিলেছে আধুনিক কুবেরের খোঁজ।

না, তিনি কোনও দেবতা বা দানব নন। তবে তিনি রাজা আলবাত। থাইল্যান্ডের রাজা মহা বজ্রালঙ্কর্ণ। স্থানীয় ভাবে অবশ্য তিনি রাজা রাম এক্স নামেই বেশি পরিচিত। তার চেয়েও বড় কথা তিনি সত্য়িই আজকের যুগের কুবের। প্রায় কুবেরেরই সমপরিমাণ ধনের অধিকারী তিনি।

শুধু বিলাসবহুল ঘরবাড়ি, অভিজাত জিনিসপত্রই নয়, সোনা, হিরে-সহ গুচ্ছের মহামূল্যবান সব রত্ন রয়েছে তাঁর সংগ্রহে। সম্প্রতি ফিনানশিয়াল টাইমসে দাবি করা হয়েছে, থাইল্যান্ডের এই রাজার নামে রয়েছে প্রায় ৩.২ লক্ষ কোটি টাকার সম্পদ। যা তাঁকে করে তুলেছে পৃথিবীর ধনীতম মানুষদের অন্যতম তো বটেই, পৃথিবীর ধনীতম রাজাও বটে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১০,৫০০ শাড়ি, ১২৫০ কেজি রুপো, ২৮ কেজি সোনা! ভারতের সর্বকালের ধনী অভিনেত্রীকে চেনেন?

Actress Jayalalitha Wealth: জয়ললিতার বাড়ি থেকে পাওয়া বিশাল সম্পদের মধ্যে ছিল ১০,৫০০টি শাড়ি, ৭৫০ জোড়া জুতো, ৯১টি ঘড়ি এবং ৮০০ কেজি রুপো আর ২৮ কেজি সোনা !

শুধু অর্থ বা অস্থাবর সম্পত্তিই নয়। প্রায় ৬,৫৬০ হেক্টর জমি রয়েছে রাজা বজ্রলঙ্কর্ণের অধীনে। পাশাপাশি একাধিক সরকারি ভবন, মল, হোটেল এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিক তিনি। আর এই সব কিছুই তাঁকে বানিয়ে তুলেছে তাঁর দেশের সবচেয়ে বড় ভূস্বামী। থাইল্যান্ডের একাধিক অর্থনৈতিক ও শিল্পক্ষেত্রে অংশীদারি রয়েছে রাজার। সিয়াম কমার্শিয়াল ব্যাঙ্কে ২৩ শতাংশ ও সিয়াম সিমেন্ট গ্রুপের ৩৩.৩ শতাংশ শেয়ার রয়েছে রাজা বজ্রলঙ্কর্ণের কাছে।

কী ভাবলেন এখানেই শেষ! মোটেও না। বরং 'গুপি বাঘা ফিরে এল' সিনেমার সেই বৃদ্ধ তান্ত্রিকের মতোই তাঁর সংগ্রহে রয়েছে অসংখ্য মণিমাণিক্য, রত্নাদি। ৫৪৫.৬৭ ক্যারেটের একটি ব্রাউন গোল্ডেন জুবিলি হিরে সেই সংগ্রহের সবচেয়ে বড় তারকা। পাশাপাশি রাজার সংগ্রহে রয়েছে বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে ব্যয়বহুল হিরেও, যার দাম আনুমানিক ৯৮ কোটি টাকার কাছাকাছি তো হবেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
খোদ আওরঙ্গজেব, ব্রিটিশরা টাকা চাইতেন তাঁর কাছে! বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তির পরিচয় জানেন?

Virji Vora Richest Businessman: বীরজি ভোরা একবার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ২,০০,০০০ টাকা ধার দিয়েছিলেন! সেই সময় দু' লক্ষ টাকা ধার!

পৃথিবীর ধনীতম এই রাজার শখও বলিহারি। সেদিনের কুবেরের কাছে ছিল পুষ্পক রথ। এই কুবেরের কাছে আছে হেলিকপ্টার, বোয়িং, এয়ারবাস এবং সুখোই সুপারজেট-সহ ৩৮টি বিলাসবহুল বিমান। যেগুলো রক্ষণাবেক্ষণের জন্যই বছরে খরচ হয় প্রায় ৫২৪ কোটি টাকার কাছাকাছি। স্থল-জল থেকে শুরু করে আকাশপথ, সর্বোত্র অবাধ বিচরণ রাজার।

শুধু বিমান-কপ্টারের সংগ্রহ নয়, গাড়িরও নিদারুণ শখ রাজামশায়ের। তাঁর সংগ্রেহে রয়েছে লিমুজিন, মার্সিডিজ বেঞ্জ-সহ প্রায় ৩০০-রও বেশি বিলাসবহুল গাড়ি। রয়েছে ৫২টি নৌকার একটি বহর, যার গায়ে খোদাই করা রয়েছে সোনার নকশা। ২৩,৫১,০০০ বর্গফুট এলাকা জুড়ে একটি বিরাটাকার প্রাসাদ রয়েছে তাঁর। যদিও রাজা সেই গোটা স্থানটাই সরকারি অফিস ও জাদুঘরের জন্য দান করেছেন রাজা বজ্রলঙ্কর্ণ।

সব মিলিয়ে বিশ্বের সবচেয়ে ধনীতম রাজার শিরোপা ছিনিয়ে নিয়েছেন থাইল্যান্ডের এই রাজা। গাড়ি, বাড়ি, জমি জিরেত থেকে শুরু করে সোনা-হিরে-মাণিক্য কী নেই তাঁর সংগ্রহে। থাইল্যান্ড সেসব দেশের মধ্যে অন্যতম, যেখানে এখনও রাজশাসন জারি রয়েছে। আর সেখানকারই কোটিপতি রাজা বজ্রলঙ্কর্ণ। ব্রহ্মার আশীর্বাদ তিনি আদৌ পেয়েছেন কিনা জানা নেই, তবে ধনদেবতা কুবেরের আশীর্বাদি হাত যে তাঁর মাথায় রয়েছে পুরোদমে, তা অস্বীকার করার উপায় নেই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।