চার বছরে ৪০টিরও বেশি মামলা! অবাক করবে শেখ শাহজাহানের 'অপরাধে'র ফিরিস্তি

Sheikh Shajahan Arrested: চার বছরে তার বিরুদ্ধে দায়ের হয়েছে ৪২টি মামলা। এর মধ্যে ৪১টিরও বেশি ক্ষেত্রে চার্জশিট দাখিল হয়ে গিয়েছে। তবে পুলিশ নিরুত্তাপ।

Sohini Das
৫ মিনিট
চার বছরে ৪০টিরও বেশি মামলা! অবাক করবে শেখ শাহজাহানের 'অপরাধে'র ফিরিস্তি

প্রায় ৫৫ দিন গা ঢাকা দিয়ে থাকার পরে অবশেষে ধরা পড়েছে সন্দেশখালির 'ত্রাস' শেখ শাহজাহান। সন্দেশখালি এলাকার তৃণমূলের নেতা, বিরাট তার প্রতাপ। তার ভয়ে থরোথরো কাঁপেন মানুষ। জমি জবরদখল থেকে নারী নির্যাতন, কী নেই অভিযোগের তালিকায়। তবে শাসক দল ঘনিষ্ঠ হওয়ার দৌলতে এতদিন তিনি ছিলেন সমস্ত ধরাছোঁয়ার বাইরে। চার বছরে তার বিরুদ্ধে দায়ের হয়েছে ৪২টি মামলা। এর মধ্যে ৪১টিরও বেশি ক্ষেত্রে চার্জশিট দাখিল হয়ে গিয়েছে।

তবে তার প্রমাণ দেখতে পাওয়া যায়নি এতদিন সন্দেশখালিতে। সেখানে কিন্তু বেশ বহাল তবিয়তেই ছিল শেখ শাহজাহান। দলবল সাঙ্গোপাঙ্গ নিয়ে দিব্যি অত্যাচার চালিয়ে গিয়েছে বাসিন্দাদের উপরে। রাতবিরেতে ডেকে পাঠিয়েছে গ্রামের মেয়ে বউকে। ইচ্ছা মতো আটকে রেখেছে। ইচ্ছে মতো খাটিয়েও নিয়েছে। আপত্তি জানালে পরিবারের পুরুষদের অকথ্য ভাষায় গালাগালি, মার। তাতেও কাজ না হলে, দাও চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে। যাতে ফসল ফলানোর আর যোগ্য না থাকে সেই জমি। জবরদখল করে নাও গরিব মানুষগুলোর একখণ্ড জমি। দিব্যি চলছিল এভাবেই। গোল বাঁধল গত জানুয়ারি মাসে ইডি হানা দেওয়ার পরেই। গ্রেফতারি এড়াতে গা ঢাকা দিল শেখ শাহজাহান। বৃহস্পতিবার গ্রেফতার হওয়ার পর আদালতে শেখ শাহজাহান জবানবন্দি দিয়েছে, পরিকল্পনা করেই ইডি আধিকারিকদের উপরে হামলা চালানো হয়েছিল।

চার বছরে শেখ শাহজাহানের বিরুদ্ধে এই যে রাশি রাশি মামলা, তার মধ্যে জামিন অযোগ্য মামলাও রয়েছে দু-একটি, তা সত্ত্বেও কিন্তু সন্দেশখালির তৃণমূল নেতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। এমনকী তাকে 'পলাতক' তকমা দেওয়া পর্যন্ত নয়। শাহজাহান গ্রেফতার তো হয়ইনি বরং অভিযোগকারীকেই হেনস্থা হতে হয়েছে। এমনকী মিথ্যা মামলায় জড়িয়ে ভিটেমাটি খোয়ানোরও নজির রয়েছে। শাসক দলের দুষ্কৃতি, শাসক দলের পুলিশ। অতএব বহু ক্ষেত্রেই কৌশল করে শাহজাহানের নাম অভিযোগপত্র থেকে বাদ দিতে তেমন অসুবিধা হয়নি মোটেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
CID-র হাতে শাহজাহান-মামলার ভার , কোন পথে এগোবে সন্দেশখালি-তদন্ত?

Sheikh Shahjahan Arrest: গ্রেফতার হতে না হতেই সমস্ত দলীয় পদ খুইয়েছেন সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান। সূত্রের খবর, তৃণমূল শীর্ষনেতৃত্ব ৬ বছরের জন্য শাহজাহানকে সাসপেন্ড করেছে।

একটা সময় বাধ্য হয়েই পথে নেমেছিল সন্দেশখালির মানুষ। শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে, এতদিন ধরে নানাপ্রকার হেনস্থা হওয়ার প্রতিবাদে ফেটে পড়েছিল তারা। শেখ শাহজাহানের প্রধান দুই সহকারী উত্তম ও শিবু গ্রেফতার হলেও টিকির দেখা মেলেনি শাহজাহানের। গোড়া থেকেই সন্দেশখালির আন্দোলনকারীদের একাংশ দাবি করে এসেছিল, পুলিশ সব জানে। শাসকদলের ছত্রছায়াতেই নিরাপদে রয়েছে শেখ শাহজাহান। বিরোধীরাও তেমনটাই দাবি করেছিলেন। দিন কয়েক ধরেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে ইঙ্গিত মিলছিল যে সময় হয়ে এসেছে শেখ শাহজাহানের। লোকসভা ভোটের আগে সন্দেশখালি যেন গলায় কাঁটা হয়ে ওঠে তৃণমূল সরকারের। ফলে তা উপড়ে ফেলার প্রয়োজনীয়তাও বাড়তে থাকে।

অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে মিনাখাঁ থেকে গ্রেফতার হয় শেখ শাহজাহান। সেখান থেকে তাকে বসিরহাট আদালতে পেশ করা হয়। সেখানে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ হয় শেখ শাহাজাহানের। এরপর বসিরহাট থেকেই গ্রিন করিডোর করে কলকাতার ভবানী ভবনে নিয়ে আসা হয় শেখ শাহজাহানকে। আপাতত সেখানেই রাখা হবে তাকে। ইতিমধ্যেই মামলায় ভার গিয়েছে সিআইডির হাতে। অবশ্য ভবানী ভবনে শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করবে রাজ্যপুলিশও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কাঠগড়ায় দাঁড়িয়ে কী কী জানালেন সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহান?

Sheikh Shahjahan Arrested: এদিনই বসিরহাট আদালতে পেশ করা হয়েছিল শেখ শাহজাহানকে। জানা গিয়েছে, বসিরহাট এজলাশের দশ মিনিটের সওয়াল জবাবেই নাকি বিস্ফোরক সব দাবি করে বসেছেন শেখ শাহজাহান।

গ্রামবাসীরা বলেছেন, শেখ শাহজাহান কোথায় রয়েছে, তারা জানেন। পুলিশ তো বিলক্ষন জানেনই। বিরোধীরাও তেমনটাই বলেছেন। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কুণাল ঘোষের মুখ থেকে শব্দ খসার প্রায় সঙ্গে সঙ্গেই শ্রীঘরে শেখ শাহজাহান। তবে কি এতদিন জেনে-বুঝেই পুলিশ চুপ করেছিল। কেন সব জেনেও গ্রেফতার করা হয়নি শেখ শাহজাহানকে? কেন ৫৫ দিন সময় লাগল শেখ শাহাজাহানের মতো দুষ্কৃতীকে গ্রেফতার করতে? তার উত্তর অবশ্য মেলেনি পুলিশের তরফে। বরং সকাল থেকেই শেখ শাহজাহানেক গ্রেফতারি নিয়ে গোপনীয়তা, কৌশল ব্যবহার করতে দেখা গিয়েছে পুলিশকে। যেমন একটি সূত্র বলছে, সন্দেশখালি রাজবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল শাহজাহানকে। কিন্তু নিরাপত্তার খাতিরে তাকে নিয়ে যাওয়া হয় মিনাখাঁয়। পুলিশ সরকারি বিবৃতিতে জানায়, মিনাখার ভেড়ি এলাকা থেকে গ্রেফতার হয় সে। এমনকী থানার বদলে সটান কোর্ট লকআপে নিয়ে যাওয়া হয়েছিল শাহজাহানকে। আদালতে বারোটায় শুনানির কথা থাকলে তা এগিয়ে দেওয়া হয় হঠাৎ করেই। আদালত থেকে বের করে কলকাতায় নিয়ে আসার পথেও কম কৌশল অবলম্বন করেনি পুলিশ।

প্রাথমিক ভাবে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, হাইকোর্টের স্থগিতাদেশের জন্যই দেরি হয়েছিল শাহজাহানের গ্রেফতারিতে। তবে সেই বাধাও কাটে। সোমবারই হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছিলেন, বাধা নেই শাহজাহানের গ্রেফতারিতে। তার পরেই বৃহস্পতিবার ধরা পড়ল সন্দেশখালির 'ত্রাস'। এদিনই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শেখ শাহজাহানের আইনজীবী। এই মামলায় যুক্ত হওয়ার জন্য আবেদন জানানো হয় হাইকোর্টের কাছে। তবে সেখানে খুব একটা সদুত্তর পাননি শাহজাহানের আইনজীবী। ইতিমধ্যেই ধৃত তৃণমূল নেতার আগাম জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। ইডির উপরে হামলার সাম্প্রতিকতম মামলা তো রয়েইছে। এর সঙ্গেই শেখ শাহজাহানের মাথায় ঝুলছে আরও ৪২টি মামলার খাঁড়া। সেই প্রসঙ্গ তুলেই এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি শাহজাহানের আইনজীবীর উদ্দেশে বলেন, "৪৩ টি মামলাও আছে। আগামী ১০ বছর আপনাকে খুব ব্যস্ত থাকতে হবে। এই মক্কেলের অনেক কাজ করতে ব্যস্ত থাকতে হবে। ৪-৫ জন জুনিয়র রাখতে হবে।" পাশাপাশি প্রধান বিচারপতি এ-ও সাফ জানিয়ে দেন, শেখ শাহজাহানের মতো দুষ্কৃতীর জন্য তাঁর কোনও সমবেদনা নেই।

শাহজাহানের গ্রেফতারির পর অকাল হোলিখেলা শুরু হয়েছে সন্দেশখালিতে। যেন একটা উৎসব। হবে না-ই বা কেন! কম নিগ্রহ, কম অত্যাচারের মুখোমুখী হতে হয়েছে সন্দেশখালিবাসীকে শাহজাহান ও তার দলবলের জন্য। সন্দেশখালির অসীমা দাস, নয়ন সর্দারদের কথায়, "আমাদের সব কিছুর বিচার এত দিন শাহজাহান করে এসেছে। ওর রক্তচক্ষুর রোষে কত মানুষ যে নিঃস্ব হয়েছে, তা শুধু এখানকার বাসিন্দারাই জানেন।" ন্যাজাট থানার ভাঙ্গিপাড়াতে ২০১৯ সালের ৮ জুন গুলিতে খুন হন প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল, দেবদাস মণ্ডলেরা। মৃতের পরিবারের তরফে ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। নিহত প্রদীপের স্ত্রী পদ্মা বলেন, "শাহজাহানের নাম দিয়েই অভিযোগ করেছিলাম। সেই মামলা সিআইডি নিল। আদালতে চার্জশিট যখন পেশ করল, তখন জানলাম শাহজাহানের নামটিই বাদ দেওয়া হয়েছে। আমরা সিবিআই তদন্তের জন্য আদালতের দ্বারস্থ হয়েছি।" ন্যাজাট থানার সুন্দরীখালি গ্রামের বাসিন্দা অরুণ লস্করের দাবি, ‘‘আমার সম্পত্তি নিয়ে ২০১৭ সালে বিবাদ চলাকালীন রাজবাড়ি ফাঁড়ির কাছে আমার স্ত্রীর প্রতি অশালীন ব্যবহার করে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ জিয়াউদ্দিন। প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর করা হয়।’’ এর প্রতিবাদে মিছিল হলে শাহজাহানের নেতৃত্বে গুলি চলে, এক মহিলা গুলিতে জখম হন বলে তাঁর দাবি। তাঁর আরও দাবি, শাহজাহানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলেও কোনও পদক্ষেপ করেনি পুলিশ। উল্টে অভিযোগকারীদেরই মামলায় জড়ানো হয়। ২০০৯ সালে বাম আমলেও শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সরবেড়িয়ায় একটি অনুষ্ঠানে হামলা ও মারধরের। তখনও শাহজাহানের নামে অভিযোগ দায়ের হয়েছিল এবং পুলিশ পদক্ষেপ করেনি, দাবি এলাকাবাসীর।

এমন অভিযোগ সন্দেশখালিতে ঝুড়ি ঝুড়ি। যার এতদিন বাদে প্রতিকার পেয়েছেন সন্দেশখালির মানুষ। শাসকঘনিষ্ঠ শেখ শাহজাহানের আদৌ শাস্তি হবে কিনা ওঁরা তা জানেন না। যদিও তৃণমূলের তরফে দোষীর সর্বোচ্চ সাজারই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তৃণমূলের সমস্ত পদ থেকে বহিষ্কার করা হয়েছে শেখ শাহজাহানকে। দল থেকেও ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে শেখ শাহজাহানকে। তবে শাহজাহান সত্যিই শাস্তি পাবে রাজ্যপুলিশের হাতে, তেমন প্রত্যয় হয় না অধিকাংশ গ্রামবাসীরই। কিন্তু সন্দেশখালিকে যে শাহজাহানমুক্ত করা গিয়েছে, এটাই তাঁদের কাছে আপাতত বিরাট সাফল্য।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?