বহিষ্কার করেছিলেন ওম বিড়লা! ১০০-র মধ্যে ৫৮ সাংসদই ফিরলেন সংসদে

MPs Suspended by Om Birla: বিরোধী দলের অধিকাংশ বহিষ্কৃত সাংসদই সংসদে ফিরে এসেছেন। তাঁদের মধ্যে জেডি (ইউ)-এর বহিষ্কৃত সাংসদরাই বেশি।

inscript
৩ মিনিট
বহিষ্কার করেছিলেন ওম বিড়লা! ১০০-র মধ্যে ৫৮ সাংসদই ফিরলেন সংসদে

১৭ তম লোকসভায় যাদের বহিষ্কার করেছিলেন স্পিকার ওম বিড়লা, বিরোধী দলগুলির সেই ১৪৬জন সদস্যের অধিকাংশই ফের সাংসদ হয়ে ফিরেছেন ১৮ তম লোকসভায়। নিম্নকক্ষের স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারপার্সন জগদীপ ধনখড় ক্ষমতাসীন দলের পক্ষে সিদ্ধান্ত নিয়ে ১৪৬ জন সাংসদকে বহিষ্কারের নজিরবিহীন পদক্ষেপ করেন। বহিষ্কৃত বিরোধী সাংসদের মধ্যে প্রায় ২২ জনের মতো ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। আর দ্রাবিড় মুন্নেত্র কাঝগম (ডিএমকে)-এর একজন বহিষ্কৃত সাংসদ এ গণেশ মূর্তি প্রয়াত হয়েছেন।

এইবার নির্বাচনে নরেন্দ্র মোদি এবং অমিত শাহের নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি সংসদে একক সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্যমাত্রা পর্যন্ত পৌঁছতে পারেনি। অন্যদিকে, লোকসভায় বিরোধী সাংসদের সংখ্যা বেড়েছে বেশ। বিরোধী দলগুলি লোকসভার স্পিকার পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করলেও ওম বিড়লাই ফের স্পিকার হয়েছেন। গত শীতকালীন অধিবেশনে বহু বিরোধী সাংসদকে বের করে দেওয়ার অনুমতি দিয়েছিলেন এই ওম বিড়লাই। বহিষ্কৃত হওয়া তিনজন সাংসদ এখন মোদির মন্ত্রীও। তাদের মধ্যে একজন, রবনীত সিং বিট্টু। আগে লুধিয়ানার কংগ্রেস সাংসদ ছিলেন। এখন বিজেপির টিকিটে নির্বাচনে হেরে যাওয়ার পরেও নতুন সরকারে স্থান পেয়েছেন।

লোকসভা নির্বাচনে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি বিট্টু বিজেপিতে গিয়ে লুধিয়ানা থেকেই ভোটে লড়েন। তবে এই আসনের ভোটাররা আবারও কংগ্রেসকেই বেছে নিয়েছেন। বিজেপির হয়ে বাজি মারতে পারেননি বিট্টু। বিপর্যয় সত্ত্বেও, বিট্টুকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে।খাদ্য প্রক্রিয়াকরণ এবং রেলপথের প্রতিমন্ত্রী হয়েছেন তিনি। আরও একজন বহিষ্কৃত কংগ্রেস সাংসদ হলেন গীতা কোডা, যিনি পরে বিজেপিতে যান এবং বিজেপির টিকিটে লোকসভা ভোটে লড়েন তিনিও সিংভূম আসনে হেরে যান। এই আসনটি জিতেছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) জোবা মাহি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সংসদে উচ্চবর্ণ ওবিসি সমান সমান, স্বাধীনতার ৭৭ বছর পরে প্রথমবার

Lok Sabha Representation: সব মিলিয়ে এ বার লোকসভায় ২৬% উচ্চ বর্ণের এমপি রয়েছেন। স্বাধীনতার পর প্রথমবার উচ্চ বর্ণের প্রতিনিধি সংখ্যা সবচেয়ে কম। অন্যদিকে,অনগ্রসর শ্রেণি (ওবিসি) থেকেও রয়েছেন ২৬.২% প্রতিনিধি।

আম আদমি পার্টির সাংসদ, সুশীল কুমার রিঙ্কুও গত শীতকালীন অধিবেশনে বহিষ্কৃত হয়েছিলেন। তিনিও পরে বিজেপিতে চলে আসেন এবং জলন্ধর থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। লুধিয়ানা এবং সিংভূমের মতো জলন্ধর আসনটিও বিরোধীরাই পায়। প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি জলন্ধর আসনে অনেকটাই ব্যবধানে জয়ী হয়েছেন। অর্থাৎ বিজেপি দল ভাঙিয়ে এনেও সেই প্রার্থীদের জেতাতে পারেনি।

শীতকালীন অধিবেশনে বহিষ্কৃত হওয়া অন্য আরেক বিরোধী সাংসদ ছিলেন রাজীব রঞ্জন সিং (লল্লন সিং)। তিনি মুঙ্গেরের জনতা দল (ইউনাইটেড)-এর সাংসদ ছিলেন। জেডি (ইউ) ততক্ষণে বিহারে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সঙ্গে সরকার গঠনের জন্য জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) থেকে বেরিয়ে যায়। গত শীতকালীন অধিবেশনে জেডি (ইউ)-এর ১১ জন সাংসদকে বহিষ্কার করা হয়। লল্লন সিং অবশ্য আবারও আসনটি জিতেছেন। তিনি এখন মোদি সরকারের মৎস্য, পশুপালন এবং দুগ্ধ মন্ত্রী।

গত শীতে বহিষ্কৃত হওয়া আরও একজন জেডি (ইউ) সাংসদ রাম নাথ ঠাকুরও কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী হয়েছেন। রামনাথ ঠাকুর বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরের ছেলে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নিজের কেন্দ্র বারাণসীতেই অপমান! মোদির দিকে চটি ছোড়ার অভিযোগ কি সত্য?

Slipper Thrown at PM Modi: চারদিক থেকে 'মোদি, মোদি' স্লোগান উঠছে। এরই মধ্যে একজন দর্শককে বলতে শোনা যায়, "চপ্পল ফেক কে মারা।"

জেডি (ইউ)-এর আরেকজন বহিষ্কৃত সাংসদ দুলাল চন্দ্র গোস্বামী এই নির্বাচনে কংগ্রেসের কাছে কাঠিহার আসনে হেরেছেন, চন্দ্রেশ্বর প্রসাদ জেহানাবাদে আরজেডির কাছে হেরেছেন। জেডি (ইউ)-এর আরও চারজন যারা লোকসভায় ফিরেছেন তারা হলেন – কৌশলেন্দ্র কুমার (নালন্দা), গিরিধারী যাদব (বাঙ্কা), অলোক কুমার সুমন (গোপালগঞ্জ) এবং দিলেশ্বর কামাতি (সুপল)।

দলের একজন রাজ্যসভার সদস্য, অ্যাঞ্জেল প্রসাদ হেগড়েও শীতকালীন অধিবেশন থেকে বহিষ্কৃত হন। তিনি এখন অবশ্য আর বিরোধী দলে নেই। এই সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি এমন দুই জেডি (ইউ) সাংসদ হলেন মহাবলী সিং এবং সুনীল কুমার সিং।

বিরোধী দলের অধিকাংশ বহিষ্কৃত সাংসদই সংসদে ফিরে এসেছেন। তাঁদের মধ্যে জেডি (ইউ)-এর বহিষ্কৃত সাংসদরাই বেশি। তবে বিরোধী দলগুলির সাংসদদের সংখ্যাও কম না। তাদের মধ্যে ৫২ জন লোকসভায় ফিরে এসেছেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দুই সাংসদ যাদের ওম বিড়লা বহিষ্কার করেন তারা মানুষের রায়ে আবার সংসদে ফিরেছেন, রাহুল গান্ধি এবং মহুয়া মৈত্র। রাহুল গান্ধি জোড়া আসনে জিতেছেন এবার। ওম বিড়লা এই বিরোধী সাংসদদের বহিষ্কার করে মোদি সরকারের মান রেখেছিলেন ঠিকই কিন্তু দেশের ভোটাররা আবারও এই নেতাদেরই সংসদে দেখতে চেয়েছেন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।