ভাড়া একই, তবু কেন গতি কমছে বন্দে ভারত, গতিমান এক্সপ্রেসের?

Vande Bharat Speed Reduction: শতাব্দী এক্সপ্রেসের গতি প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার থেকে কমিয়ে ১৩০ কিলোমিটার করা হবে।

inscript
৩ মিনিট
ভাড়া একই, তবু কেন গতি কমছে বন্দে ভারত, গতিমান এক্সপ্রেসের?

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের দুই 'বিখ্যাত' ট্রেন বন্দে ভারত এবং গতিমান এক্সপ্রেস সহ প্রিমিয়াম ট্রেনের গতি কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। যে যে পথে বন্দে ভারত-সহ এই বেশি গতির ট্রেনগুলি চলে সেখানে তাদের গতি প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার থেকে কমিয়ে ১৩০ কিলোমিটার করা হবে। উত্তর মধ্য রেল রেলওয়ে বোর্ডকে ট্রেন নম্বর ১২০৫০/১২০৪৯ দিল্লি-ঝাঁসি-দিল্লি গতিমান এক্সপ্রেস, ট্রেন নম্বর ২২৪৭০/২২৪৬৯ দিল্লি-খাজুরাহো-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস, ট্রেন নম্বর ২০১৭২/২০১৭১ দিল্লি-কমলাপতি-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস এবং ট্রেন নম্বর ১২০০২/১২০০১ দিল্লি-রানি কমলাপতি-দিল্লি শতাব্দী এক্সপ্রেসের গতি কমানোর জন্য চিঠি দিয়েছে।

শতাব্দী এক্সপ্রেসের গতি প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার থেকে কমিয়ে ১৩০ কিলোমিটার করা হবে। গতি কমে যাওয়ায়, এই ট্রেনগুলি গন্তব্যে পৌঁছতে আগের চেয়ে ২৫-৩০ মিনিট বেশি সময় নেবে এবং এই রুটে চলা কমপক্ষে ১০টি সুপারফাস্ট ট্রেনের সময়কে প্রভাবিত করবে। রেলের একজন উর্ধ্বতন আধিকারিক বলছেন, দিল্লি-আগ্রা-ঝাঁসি রুটে ট্রেন সুরক্ষা এবং সতর্কতা ব্যবস্থার (TPWS) ব্যর্থতাই ট্রেনের গতি কমানোর কারণ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'রেল মস্ত ভুল করছে'! কেন বলছেন খোদ বন্দে ভারতের নির্মাতা?

Indian Railway: সরকারের রেল সব মানুষের, কেবল উচ্চবিত্তদের নয়। তাই সরকারকে সাধারণ মানুষের জন্যও ব্যবস্থা করতে হবে।

কিছুকাল আগেই উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় ১০ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। এই দুর্ঘটনার এক সপ্তাহ পরেই এই আদেশ জারি করা হয়েছে। উত্তর রেল এর আগে এমন প্রস্তাব পাঠিয়েছিল। গত বছরের নভেম্বর থেকে রেলওয়ে বোর্ড এই প্রস্তাব মুলতুবি রেখেছে। এবার উত্তর মধ্য রেল গত ২৫ জুন ট্রেনের গতি কমিয়ে ১৩০ কিলোমিটার করার জন্য আরেকটি প্রস্তাব পাঠায়।

বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের একটি প্রতিবেদন অনুযায়ী, TPWS-এর মেরামত বা রক্ষণাবেক্ষণ সম্ভব ছিল না। তাই রেলওয়ে বোর্ডকে প্রিমিয়াম ট্রেনগুলিকে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টার নিরাপদ গতিতে চালানোর জন্য অনুরোধ করা হয়েছে। যেহেতু দু'টি জোনাল রেলওয়ে প্রিমিয়াম ট্রেনের গতি কমাতে অনুরোধ করছে এবং কারণ হিসাবে যাত্রী নিরাপত্তার বিষয়টিকেই সামনে রাখছে তাই এই অনুরোধটি অনুমোদন করা ছাড়া রেল বোর্ডের কাছে আর কোনও বিকল্প নেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কল্পতরু রেল! বন্দে ভারত মেট্রো কবে আসছে?

Vande Bharat: এবার চেয়ার কার থেকে প্রোমোটেড হয়ে স্লিপারের দিকে যাত্রা শুরু করতে চলেছে বন্দেভারত। আর কী কী চমক? জানুন..

দেশের অন্য বন্দে ভারত ট্রেনের গতিও কি কমিয়ে দেওয়া হবে? এক রেল আধিকারিক জানাচ্ছেন, দিল্লি-কানপুরের কয়েকটি জায়গা ছাড়া প্রায় সমস্ত রুটেই সেমি-হাই-স্পিড ট্রেনগুলি ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতেই চলছে। একমাত্র দিল্লি-কানপুরের রেলপথই প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে ট্রেন চালানোর জন্য উপযুক্ত ছিল।

ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, যেখানে বন্দে ভারত ট্রেনগুলি নির্মিত হয়েছিল, সেই আইসিএফের প্রাক্তন প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার শুভ্রাংশু বলছেন, ট্রেনের গতি হ্রাস করে লাভের লাভ কিছুই হবে না। তিনি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কথা উল্লেখ করে বলেন, এক্সপ্রেস ট্রেনের সঙ্গে যে মালগাড়ির সংঘর্ষ হয়েছিল তা মাত্র ৪৫ কিলোমিটার বেগে চলছিল। “আমি বুঝতে পারছি না, এই ট্রেনগুলিকে ১৬০ কিমি প্রতি ঘণ্টা থেকে ১৩০ কিমি প্রতি ঘণ্টায় কমিয়ে দিয়ে নিরাপত্তার কী উন্নতি হবে৷ এটা দুর্ভাগ্যজনক যে সেমি-হাই-স্পিড ট্রেন অনেক বড় বড় কথা বলে তৈরি করা হয়েছিল। এখন মূল কারণের মধ্যে না গিয়ে তার গতি কমিয়ে দেওয়া হচ্ছে,” বলছেন তিনি। এবার বন্দে ভারতকে জায়গা দিতে গিয়ে অন্যান্য ট্রেনের গতিও কমেছে।

পান্ডিয়ান, নেল্লাই এবং কন্যাকুমারী এক্সপ্রেসের মতো সুপারফাস্ট ট্রেনগুলির সময় ১০ থেকে ১৫ মিনিট বৃদ্ধি করা হয়েছিল যাতে বন্দে ভারতের মতো অন্যান্য প্রিমিয়াম ট্রেনগুলি দ্রুত যেতে পারে। বেশি দামের টিকিট আর বিলাসের সুযোগ দিয়ে বন্দে ভারত চালানো হলেও আসলে ভারতের রেলপথগুলি অত দ্রুতগামী ট্রেন চালানোর উপযোগী ছিলই না। তবু 'বন্দে ভারত' টোপ দেখিয়েই রেলের উন্নয়নের ছবি আঁকছিলেন মোদি। গতি কমানো হলে কি ভাড়াও কমবে? তার কোনও উল্লেখ নেই। তাহলে একই ভাড়ায় যাত্রীরা কেন কম গতির ট্রেনে চাপবেন? বন্দে ভারত যে আদতেই ফাঁপা উন্নয়ন ছিল, তাই কি প্রমাণ হয়ে গেল না?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।