গণতন্ত্রে 'রাজদণ্ড' কেন? সংসদ থেকে সরানো হবে মোদির প্রিয় সেঙ্গোল?

Sengol symbol of monarchy: সাংসদ আর কে চৌধুরী লিখেছেন, “সংবিধান গণতন্ত্রের প্রতীক এবং সেঙ্গোল রাজতন্ত্রের প্রতীক। আমাদের সংসদ গণতন্ত্রের মন্দির, রাজত্বের স্থান নয়।"

inscript
৩ মিনিট
গণতন্ত্রে 'রাজদণ্ড' কেন? সংসদ থেকে সরানো হবে মোদির প্রিয় সেঙ্গোল?

সেঙ্গোল বা রাজদণ্ড নিয়ে প্রথম চর্চা শুরু হয় নয়া সংসদ ভবন উদ্বোধনের সময়। সেই সময় নরেন্দ্র মোদির হাতে ওই রাজদণ্ড দেখে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে চর্চা শুরু হয় বিরোধী মহলে, চিন্তক মহলে। লোকসভা নির্বাচনের পরে সেই সেঙ্গোল নিয়েই ফের চর্চা। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, এবার বিরোধীদের সংখ্যা বেড়েছে লোকসভায়। সমাজবাদী পার্টির সাংসদ আর কে চৌধুরী সংসদে ওই রাজদণ্ডের বদলে সংবিধান রাখার দাবি করেছেন। তিনি বলছেন, এই সেঙ্গোল গণতান্ত্রিক ভারতে রাজতন্ত্রের একটি প্রতীক।

সাংসদ হিসেবে শপথ নেওয়ার পরই আর কে চৌধুরী স্পিকারের চেয়ারের পাশে সেঙ্গোলের উপস্থিতি নিয়ে প্রশ্ন করে মাহতাবের কাছে একটি চিঠি জমা দেন। প্রো-টেম স্পিকার ভর্তৃহরি মাহতাবের কাছে তাঁর চিঠি যেতেই ইন্ডিয়া আর এনডিএ নেতাদের বাকযুদ্ধও শুরু হয়েছে। চিঠিতে মোহনলালগঞ্জের সাংসদ আর কে চৌধুরী লিখেছেন, “সংবিধান গণতন্ত্রের প্রতীক এবং সেঙ্গোল রাজতন্ত্রের প্রতীক। আমাদের সংসদ গণতন্ত্রের মন্দির, রাজত্বের স্থান নয়। আমি সেঙ্গোলকে সরিয়ে সেখানে সংবিধানের একটি বড় প্রতিরূপ রাখার অনুরোধ করছি।”

দলিত নেতা আর কে চৌধুরী স্পষ্ট প্রশ্ন তুলছেন, দেশ সংবিধান অনুযায়ী চলবে নাকি ‘রাজা কা দণ্ড’ (সেঙ্গোল) অনুযায়ী? সেঙ্গোল মানে ‘রাজদণ্ড’। সংবিধান বাঁচাতে সংসদ থেকে সেঙ্গোলকে সরানো তাই আশু কর্তব্য, মনে করছেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিফলে গেল ক্যামেরামুখী ধ্যান! বিবেকানন্দের কাছেই হেরে গেলেন নরেন্দ্র মোদি?

Vivekananda Vs Modi: জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ৯ বার দেশের দক্ষিণের রাজ্যে গিয়েছিলেন মোদি। এত কিছুর পরও তামিলনাড়ু থেকে একজনও সাংসদ নেই বিজেপির।

| Samajwadi Party Lok Sabha MP RK Chaudhary says, "The Constitution is the symbol of democracy. In its previous tenure, the BJP govt under the leadership of PM Modi installed 'Sengol' in Parliament. 'Sengol' means 'Raj-Dand'. It also means 'Raja ka Danda'. After ending the…

— ANI (@ANI)

  • আপনার জন্য আরও কিছু লেখা
নয়া সংসদ ভবনে নরেন্দ্র মোদির 'অভিষেক'! কোথা থেকে এল এই রাজদণ্ড?

New Parliament Inauguration: সেঙ্গোল শব্দটি এসেছে তামিল শব্দ 'সেম্মাই' থেকে। সেম্মাই মানে 'ধার্মিকতা'।

গত বছর, মে মাসে নবনির্মিত সংসদ ভবনে স্থাপনের আগে এলাহাবাদের জাদুঘর থেকে সেঙ্গোলটি আনা হয়েছিল দিল্লিতে। কেন্দ্র সরকার তামিলনাড়ুর থেভারামের অধিনাম এবং ওদুয়ারদের নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের শামিল হতে আমন্ত্রণ জানিয়েছিল।

আর কে চৌধুরীর তোলা এই প্রশ্নে তাঁর পাশে দাঁড়িয়েছেন এসপি প্রধান অখিলেশ যাদব। কনৌজের সাংসদ অখিলেশ বলছেন, “আমাদের সাংসদ বিষয়টি উত্থাপন করেছেন কারণ প্রধানমন্ত্রী নতুন সংসদে সেঙ্গোল স্থাপনের সময় মাথা নত করেছিলেন কিন্তু শপথ নেওয়ার সময় তিনি তা ভুলে যান। হয়তো আমাদের সাংসদ তাঁকে সেটিই মনে করিয়ে দিচ্ছেন।” মিসা ভারতী, আরজেডি-র মনোজ ঝা এবং কংগ্রেসের রেনুকা চৌধুরী সহ ইন্ডিয়া জোটের অন্য নেতারাও আর কে চৌধুরীর পাশেই দাঁড়িয়েছেন।

“সেঙ্গোলটিকে জাদুঘরে পাঠানো উচিত। এটি গণতন্ত্রের নয়, রাজতন্ত্রের প্রতীক,” বলছেন মিসা। মনোজ ঝা বলছেন, প্রধানমন্ত্রীর চালচলন, পোশাক, অলঙ্কার খানিক রাজাদের মতোই। তাই সেঙ্গোল সরিয়ে সংবিধানের প্রতিরূপ রাখাই ভালো তাতে দেশ গণতন্ত্রের পথে চলবে। কংগ্রেসের রেণুকা চৌধুরীও বলছেন, “সমাজবাদী পার্টির সাংসদের দাবি অযৌক্তিক নয়। বিজেপি অন্যদের দৃষ্টিভঙ্গি না জেনেই সংসদে সেঙ্গোল প্রতিষ্ঠা করে। এই বিষয়ে কোনও ঐক্যমত ছিল না। অথচ সংসদ চলে ঐকমত্যের মাধ্যমেই।”

বিজেপি স্বাভাবিকভাবেই রাজদণ্ডের প্রতি আনুগত্য প্রকাশ করেছে ফের। বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালার দাবি, সমাজবাদী পার্টি ভারতীয় ‘সংস্কৃতি’-কে আক্রমণ করতে কখনই দ্বিধা করে না। সেঙ্গোলকে সংসদ থেকে সরিয়ে দিয়ে সপা আসলে তামিলনাড়ুকে অপমান করতে চায়। "ডিএমকে এবং স্ট্যালিন কি তামিলনাড়ু থেকে আসা সেঙ্গোলের এমন অপমান মেনে নেবেন?” প্রশ্ন করেছেন শেহজাদ।

তামিলনাড়ুর লোকসভা নির্বাচনে দ্রাবিড় মুনেত্রা কাঝগম বা ডিএমকে ৩৯টি আসনের মধ্যে ২২টি জিতেছে। কংগ্রেস ৯টি আসন পেয়েছে। বাকি ৮টি আসনে জয়ী হয়েছে অন্য দলগুলো।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তামিলনাড়ুতে ভোট পেতে কম কসরত করেননি। সেঙ্গোলকে সংসদে ঠাঁই দেওয়া ছিল অন্যতম নির্বাচনী স্টান্ট। ভোটের প্রচারে নয়বার তামিলনাড়ু সফর করেছেন তিনি। শেষ সফরে কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে ৪৫ ঘণ্টার ধ্যান করেছেন। কিন্তু এত করেও একটিও আসন তামিলনাড়ুতে জিততে পারেনি বিজেপি। তবে বিজেপি ১০.৬৯ শতাংশ ভোট পেয়েছে। যে ২৩ টি আসনে বিজেপি লড়ছিল, তার মধ্যে বিজেপি নয়টিতে দ্বিতীয় অবস্থানে ছিল—কোয়েম্বাটোর, নীলগিরি, চেন্নাই দক্ষিণ, চেন্নাই মধ্য, তিরুনেলভেলি, কন্যাকুমারী, তিরুভাল্লুর, ভেলোর এবং মাদুরাই। ফলে রাজদণ্ড তামিলনাড়ুর ক্ষমতা এনে দেয়নি বিজেপিকে। বরং সংবিধান ইন্ডিয়া জোটকে দেশের সংসদীয় গণতন্ত্রে নতুন মর্যাদা দিয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

‘সব নির্বাচনেই কারচুপি’, কেন এমন দাবি রাহুল গান্ধীর?

Rahul Gandhi election rigging claim: রাহুল গান্ধী কেন দাবি করলেন, ভারতের সব নির্বাচনেই কারচুপি হচ্ছে? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কী প্রশ্ন তুলেছেন তিনি? সরকারবিরোধী মনোভাব বা অ্যান্টি-ইনকামবেন্সি কীভাবে ভোটের রাজনীতিতে কাজ করে? তাঁর অভিযোগের পক্ষে কী কী তথ্য ও প্রমাণ তুলে ধরা হয়েছে?

সিজেপির তিন দাবি, জ্ঞানেশ কুমার না সরলে ফের বড় আন্দোলন

Election Commission of India: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, নির্বাচন পরিচালনার পদ্ধতি এবং ২০২৩ সালের আইনের বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে তিনটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে সিজেপি। তাদের দাবির মধ্যে রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা এবং ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন প্রত্যাহার।

থানার গেটেই মারধর প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে, সাধারণ মানুষ কতটা নিরাপদ?

Humayun Kabir: ঘটনার পর এখনও পর্যন্ত তিনি কোনো লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি বলেও জানিয়েছেন। তাঁর বক্তব্য, শারীরিক অসুস্থতার কারণে তখন অভিযোগ করা সম্ভব হয়নি। সুস্থ হয়ে তিনি লিখিত অভিযোগ করবেন।

দুই কমিশনারের আপত্তিতে ফের আলোচনায় সীমা খান্না, কমিশনে ঠিক কী দায়িত্ব তাঁর?

Seema Khanna and ECINet: ভোটার তালিকা ও ইসিআইনেট (ECINet) নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। দুই নির্বাচন কমিশনারের আপত্তিতে সামনে এসেছে আইটি বিভাগের ভূমিকা এবং ডিরেক্টর জেনারেল (IT) সীমা খান্নার নাম। কে এই সীমা খান্না? নির্বাচন কমিশনে তাঁর দায়িত্ব কী? ভোটার তালিকা পরিচালনায় তাঁর ভূমিকা নিয়েই বা কেন উঠছে প্রশ্ন?

সরকারকে ৪ দিনের সময়সীমা বেধে দিল চা-শ্রমিকরা, ঠিক কী কী দাবি?

Dooars tea workers: ২২ সেপ্টেম্বর বকেয়া মজুরি ও অন্যান্য পাওনা মেটানোর দাবিতে হাঁটাপাড়া, ধুমচিপাড়া ও গারগান্ডার চা-শ্রমিকরা মুখ্যমন্ত্রীর কাছে পদযাত্রা শুরু করেন। একই দিনে তোর্সার প্রস্তাবিত ল্যান্ড পোর্ট প্রকল্পে ক্ষতিগ্রস্ত মানুষও জমি ও অধিকার রক্ষার দাবিতে পদযাত্রা করেন। দুই পদযাত্রাই পুলিশ আটকে দেয়।

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেই আপত্তি, ১০ মাসে দুই কমিশনারের ১৪ বার প্রশ্ন

Election Commission SIR: এসআইআর ঘিরে নির্বাচন কমিশনের অন্দরেই তৈরি হয়েছে মতপার্থক্য। গত ১০ মাসে দুই নির্বাচন কমিশনার ১৪ বার আপত্তি জানিয়েছেন বলে দাবি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। ফর্ম ৬ বদল, ভোটার তথ্যভান্ডারের কেন্দ্রীয়করণ, পশ্চিমবঙ্গের আপিল এবং প্রযুক্তিগত ব্যবস্থাপনা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও আইন মেনে চলার বিষয়টি ফের আলোচনায়।

হুথিরা যেভাবে স্থানীয় বিদ্রোহী থেকে মধ্যপ্রাচ্যের শক্তিতে পরিণত হলো

Houthi Expansion in Yemen: ইয়েমেনে ফের কেন যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে? হুথিরা কীভাবে স্থানীয় জায়দি আন্দোলন থেকে শক্তিশালী সামরিক-রাজনৈতিক শক্তিতে পরিণত হল? ইরানের সঙ্গে তাদের সম্পর্ক কতটা গভীর? মোখা ও হানিশ দ্বীপপুঞ্জ দখলের পর কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাব আল-মান্দাব? এই সংঘাতের প্রভাব কি শেষ পর্যন্ত বিশ্ব বাণিজ্য, জ্বালানি পরিবহণ ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে পড়বে?