১০ বছর পর প্রথম! কেন রাহুল গান্ধিকে সংসদে বিরোধী দলনেতা করল কংগ্রেস?

Rahul Gandhi: ২০০৪ সাল থেকে সংসদে থাকা সত্ত্বেও এটিই রাহুলের প্রথম সাংবিধানিক পদ।

inscript
২ মিনিট
১০ বছর পর প্রথম! কেন রাহুল গান্ধিকে সংসদে বিরোধী দলনেতা করল কংগ্রেস?

লোকসভার বিরোধীদলীয় নেতা হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। দলের সাংসদ কেসি ভেনুগোপাল জানিয়েছেন, কংগ্রেস পার্লামেন্টারি পার্টির (সিপিপি) চেয়ারপার্সন সোনিয়া গান্ধি প্রো-টেম স্পিকার ভর্তৃহরি মাহতাবকে চিঠি লিখে জানিয়েছিলেন যে রাহুল গান্ধি ১৮ তম লোকসভার বিরোধী দলের নেতা হবেন। রাহুল গান্ধি পরিবারের তৃতীয় সদস্য যিনি লোকসভার বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করবেন। রাহুলের বাবা-মা, সনিয়া এবং রাজীব গান্ধিও লোকসভায় বিরোধী দলনেতার পদে ছিলেন।

গত ৯ জুন, দলের সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা কংগ্রেস ওয়ার্কিং কমিটি (সিডব্লিউসি) রাহুল গান্ধিকে লোকসভার বিরোধীদলীয় নেতা হিসাবে নিয়োগের জন্য একটি প্রস্তাব পাস করে। অবশ্য তখনই রাজি ছিলেন না রাহুল। সিডব্লিউসির বৈঠকের পরে, রাহুল গান্ধি বলেছিলেন এই সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি নিয়ে ভাবতে তাঁর কিছুটা সময় দরকার।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সংসদে উচ্চবর্ণ ওবিসি সমান সমান, স্বাধীনতার ৭৭ বছর পরে প্রথমবার

Lok Sabha Representation: সব মিলিয়ে এ বার লোকসভায় ২৬% উচ্চ বর্ণের এমপি রয়েছেন। স্বাধীনতার পর প্রথমবার উচ্চ বর্ণের প্রতিনিধি সংখ্যা সবচেয়ে কম। অন্যদিকে,অনগ্রসর শ্রেণি (ওবিসি) থেকেও রয়েছেন ২৬.২% প্রতিনিধি।

রাহুল বিরোধী দলীয় নেতা হওয়াতে এবার কংগ্রেস বিরোধী দলনেতার পদটি ফিরে পেয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা গতবারের থেকে প্রায় দ্বিগুণ। ২০১৯ সালে সারা দেশে ৫২টি আসন পেয়েছিল কংগ্রেস। এবার ৯৯টি আসনে জিতেছে তারা৷ ২০১৪ সালের লোকসভা নির্বাচনে অবস্থা ছিল আরও শোচনীয়। মাত্র ৪৪টি আসন জিততে পেরেছিল কংগ্রেস৷

২০১৪ এবং ২০১৯ সালে বিজেপির পরে সংসদে দ্বিতীয় বৃহত্তম দল হওয়া সত্ত্বেও, কংগ্রেস প্রধান বিরোধী দল হতে পারেনি। প্রধান বিরোধী হতে গেলেও ন্যূনতম যে আসন দরকার সেই মানদণ্ডের ঢের নীচে ছিল রাহুল-সনিয়ার দল। যে দল লোকসভা নির্বাচনে ১০ শতাংশের কম আসন পেয়েছে তারা নিম্নকক্ষে বিরোধী দলের নেতার পদ দাবিই করতে পারে না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সর্বোচ্চ সাজা ৭ বছরের, তাও কেন বিনা বিচারে ৪ বছর বন্দি উমর খালিদ?

Umar Khalid: ২০১৮ সালের ১৩ অগাস্ট, সংসদ ভবন থেকে ঢিল ছোড়া দূরত্বে অজ্ঞাত পরিচয় দুই যুবক উমরকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

রাহুল গান্ধি তর্কাতীতভাবে এই মুহূর্তে কংগ্রেসের সবচেয়ে জনপ্রিয় মুখ। তাই তাঁকে বিরোধী দলের নেতা করার পদক্ষেপটি যে বড় সিদ্ধান্ত তা নিশ্চিতভাবেই বলা যায়। এবারের লোকসভা নির্বাচনে প্রমাণ হয়ে গিয়েছে দেশে মোদি বিরোধী হাওয়া প্রবল হচ্ছে। সংসদীয় গণতন্ত্রে বিরোধীদের ভূমিকাটা যে ঠিক কী তা কংগ্রেস সহ ইন্ডিয়া জোট প্রমাণ করে দিয়েছে। নরেন্দ্র মোদি সরকারের একনায়কতন্ত্রের দিকে যাত্রাকে প্রতিহত করতে পেরেছে কংগ্রেস। ২০১৪ সালের পর এই প্রথম কোনও বিরোধী দল এই সংখ্যা অতিক্রম করতে পেরেছে। প্রধান বিরোধী হতে গেলে ৫৪ টি আসন (লোকসভার মোট আসনের ১০%) দরকার ছিল। কংগ্রেসের হাতে ৯৯ টি আসন। বিরোধী দলের নেতার পদে থাকার কারণে ইন্ডিয়া জোটের সমস্যাগুলিকে আরও জোরালোভাবে সংসদে তুলে ধরতে পারবেন রাহুল গান্ধি। এবারের লোকসভা নির্বাচনে রাহুলের ভূমিকা ছিল প্রশংসনীয়। ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রার পরিকল্পনা করেছিলেন এবং নেতৃত্ব দিয়েছিলেন তিনি৷ এই দু'টি যাত্রাই দেশের বিভিন্ন রাজ্যে কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর পথ প্রশস্ত করে।

২০০৪ সাল থেকে সংসদে থাকা সত্ত্বেও এটিই রাহুলের প্রথম সাংবিধানিক পদ। ২০০৪ থেকে ২০১৪ সালে ইউপিএ ক্ষমতায় থাকাকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অধীনে মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য রাহুলকে চাপ দেওয়া হয়েছিল কিন্তু তিনি প্রত্যাখ্যান করেন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?