আয়ুর্বেদ ডায়েট, যোগব্যায়াম! চমকে দেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির রুটিন

Chief Justice DY Chandrachud: দেশের সংবিধান রক্ষার গুরুভার তাঁর কাঁধে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান, তাঁর দিন শুরু হয় রাত থাকতে থাকতেই। ভোর সাড়ে তিনটে নাগাদ বিছানা ছাড়েন তিনি।

Sohini Das
৩ মিনিট
আয়ুর্বেদ ডায়েট, যোগব্যায়াম! চমকে দেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির রুটিন

ইলেক্টোরাল বন্ড বাতিল থেকে শুরু করে বিজেপি ঘনিষ্ঠ রামদেবের সংস্থা পতঞ্জলির বিরুদ্ধে ব্যবস্থা। খোদ রামদেবকে আদালতে সমন। তাঁর জমানায় সুপ্রিম কোর্টের আলাদাই ছবি যেন দেখতে পাচ্ছে দেশ। লোকসভা ভোটের মুখে একের পর এক কেন্দ্রবিরোধী সিদ্ধান্ত নিতে কুণ্ঠাবোধ করে না যে শীর্ষ আদালত, সেখানকার বর্তমান প্রধান বিচারপতি তিনি। ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। ডি ওয়াই চন্দ্রচূড় নামেই অবশ্য তিনি বেশি পরিচিত। মাত্র বছর দুয়েক আগেই দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির জোব্বা গায়ে চাপিয়েছেন। কেউ কেউ বলেন, তিনি নাকি অতি অল্পেই মেজাজ হারান। সম্প্রতি ইলেক্টোরাল বন্ড মামলার শুনানিতে তিন প্রবীণ আইনজীবী জোর বকা খেয়ে যান প্রধান বিচারপতির কাছে। আবার সেই প্রধান বিচারপতিই শীর্ষ আদালতের রাঁধুনীর পদে থাকা কর্মীর মেয়ের আইনজীবী হওয়ার খবর পেয়ে তাঁকে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করেন। সঙ্গে অবশ্য ছিলেন অন্যান্য বিচারপতিরাও। দেশের ৫০তম প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যে নির্ভীক, স্পষ্টবাদী, তা এতদিনে অনেকেই জানেন। তার বাইরের ব্যক্তিমানুষটি কেমন? কেমন করে কাটে তাঁর সারাটা দিন?

বাবা যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড় ছিলেন ভারতের দীর্ঘতম প্রধান বিচারপতি। মা ছিলেন বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। পারিবারিক প্রথা মেনেই আইনের জগতেই এসে পড়েন ডি ওয়াই চন্দ্রচূড়। দিল্লি বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি পোরেন ঝুলিতে। ২০০০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বম্বে হাইকোর্টের বিচারক এবং ২০১৩ থেকে ১০১৬ পর্যন্ত ইলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কাজ করেছেন। ২০১৬ সালের মে মাসে সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন। ২০২২ সালে গায়ে চাপে প্রধান বিচারপতির জোব্বা। সাম্প্রতিক কালের ইলেক্টোরাল বন্ড মামলা তো রয়েইছে, এছাড়াও রাম জন্মভূমি রায়, গোপনীয়তা মামলা, সমকামিতা মামলা, শবরীমালা মামলা, জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা প্রত্যাহারের মতো একাধিক মামলার অংশ ছিলেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এবার সুপ্রিম কোর্টে সশরীরে ডাক পড়ল রামদেবের! কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

Baba Ramdev: এবার সুপ্রিম কোর্ট রামদেবকে সোজা আদালতে ডেকে পাঠাল। শুধু যোগগুরু রামদেবই নয়, পতঞ্জলির ম্যানেজিং ডিরেক্টের আচার্য বালকৃষ্ণকেও মঙ্গলবার সমন পাঠিয়েছে বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আসাদুদ্দিন আমানুল্লাহের বেঞ্চ।

দেশের সংবিধান রক্ষার গুরুভার তাঁর কাঁধে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান, তাঁর দিন শুরু হয় রাত থাকতে থাকতেই। ভোর সাড়ে তিনটে নাগাদ বিছানা ছাড়েন তিনি। সেই সময়টা চারদিকের পরিবেশ শান্ত থাকে। কোনও হট্টগোল থাকে না। ফলে সেই সময় ভাবনাচিন্তা করতে সুবিধা হয় তাঁর। ওই ভোরে উঠে প্রথমেই যোগব্যায়াম সেরে ফেলেন প্রধান বিচারপতি। গত পঁচিশ বছর ধরে যোগব্যায়াম করছেন ডি ওয়াই চন্দ্রচূড়। একই সঙ্গে আয়ুর্বেদেও ভালো মতোই বিশ্বাস করেন তিনি। আর এ ব্যাপারে তাঁর সঙ্গী স্ত্রী কল্পনা দাস। তাঁর সবচেয়ে কাছের বন্ধুও স্ত্রী কল্পনাই। তাঁর সঙ্গেই কড়া আয়ুর্বেদ ডায়েট মেনে চলেন প্রধান বিচারপতি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
SBI-এর কাছে সমস্ত বন্ডের আলফা-নিউমারিক নম্বর চাইল সুপ্রিম কোর্ট, কী এই ইউনিক কোড?

Electoral Bonds Case: শীর্ষ আদালত এসবিআইকে বলেছে, নির্বাচনী বন্ডের বিশদ বিবরণ-সহ সমস্ত তথ্য প্রকাশ করতে হবে তাদের। যার মধ্যে থাকতে হবে আলফা-নিউমেরিক্যাল একটি ইউনিক নম্বর।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বা তাঁর স্ত্রী কল্পনা, কেউই আমিষ খাবারদাবার ছোঁন না। শুধু যে নিরামিশাষী তা-ই নয়, উদ্ভিদ-ভিত্তিক খাবারদাবারই একমাত্র খান তাঁরা। প্রধান বিচারপতি বিশ্বাস করেন, মানুষ যা খায়, তা তার মস্তিষ্ককে প্রভাবিত করে। শুধু তা-ই নয়, ফিটনেসের মতো ব্যাপার বাইরে থেকে নয়, মানুষের ভিতর থেকে আসে বলেই বিশ্বাস তাঁর। হৃদয়ের সেই ফিটনেসেই বিশ্বাস প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। স্বাস্থ্যকর খাওয়াদাওয়ায় বিশ্বাসী প্রধান বিচারপতি জানিয়েছেন, তিনি হোল গ্রেইনসের থেকে রাজগিরা বা রামদানা খেতে বেশি পছন্দ করেন। মহারাষ্ট্র এলাকায় উপবাসের দিনগুলিতে সাবুদানার খিচুড়ি খাওয়ার চল। গত ২৫ বছর ধরে প্রতি সোমবার করে উপবাস রেখে আসছেন। সেই নিয়মের অন্যথা হয়নি কখনও। রামদানাও খুব জনপ্রিয় একটি খাবার মহারাষ্ট্রে। খুব হাল্কা ও স্বাস্থ্যকর খাবার এটি। যা প্রধান বিচারপতির মেনুতে থাকবেই। তবে সপ্তাহে একটা দিন করে চিটডে-ও রয়েছে ডি ওয়াই চন্দ্রচূড়ের রুটিনে। সেই দিনটা আইসক্রিম খেতে ভালোবাসেন তিনি।

ব্যক্তিগত জীবনে কম উত্থান-পতন দেখতে হয়নি তাঁকেও। এত গুরুতর পদ সবসময়েই বাড়তি চাপ তৈরি করেই। তবে প্রধান বিচারপতি সব সময়েই আশাবাদী। তিনি বিশ্বাস করেন, জীবনের প্রতিটা সমস্যারই আসলে কোনও না কোনও উদ্দেশ্য রয়েছে। সে সময় আমরা বুঝতে পারি না। তবে পরবর্তীকালে সেই শিক্ষা আমাদের অনেকটাই এগিয়ে দেয়। প্রধান বিচারপতি বিশ্বাস করেন, যে কোনও ধরনের সমস্যার অর্ধেকটাই সমাধান করে ফেলা যায়. যদি আপনার মন আপনার নিয়ন্ত্রণে থাকে। সেই প্রচেষ্টাই নিরন্তর করে চলেন তিনি। আর সেই স্থৈর্য নিয়েই দেশের আইনরক্ষার দায়িত্ব সুনিপুণ ভাবে পালন করে চলেছেন প্রধান বিচারপতি। ইলেক্টোরাল বন্ড কেলেঙ্কারির মতো মামলা ইতিমধ্যেই প্রধান বিচারপতির উপর প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে নাগরিকদের। আগামী দিনে দেশবাসীর সেই ভরসা কতটা রেখে চলতে পারেন তিনি, সেটাই দেখার।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।