সন্দেহভাজন প্রার্থীদের তালিকা থাকা সত্ত্বেও কেন যোগ্য-অযোগ্যদের আলাদা করা গেল না?

SSC Supreme Court Verdict: স্কুল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলেও উত্তরপত্রের কোনও হার্ডকপি নিজেদের কাছে রাখেনি। ওএমআর শিটের মিরর ইমেজও এসএসসির সার্ভারে পাওয়া যায়নি।

inscript
৪ মিনিট
সন্দেহভাজন প্রার্থীদের তালিকা থাকা সত্ত্বেও কেন যোগ্য-অযোগ্যদের আলাদা করা গেল না?

হাইকোর্ট গতবছরই প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল করে দিয়েছিল। তৃণমূল সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায়। আদালত এসএসসির মামলার শুনানিকালে এই নিয়োগ বাতিলের উপর স্থগিতাদেশ জারি করে। তারপর বছর ঘুরতে না ঘুরতেই আবারও চরম অনিশ্চয়তার মুখে বাংলার ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মচারী। সুপ্রিম কোর্টে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২৫ হাজার ৭৫২ জনের চাকরিই বাতিল করে দিয়েছে। আর এই ২৬ হাজারের মধ্যে যারা কোনও দুর্নীতি না করে, ঘুষ না দিয়ে, সাদা খাতা জমা না দিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, তাঁদের কী হবে? সুপ্রিম কোর্ট বলেছে, এসএসসি নিয়োগে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে তাতে যোগ্য আর অযোগ্য আলাদা করাই যাচ্ছে না। তাই সকলের চাকরিই বাতিল করা হয়েছে। ওএমআর শিটে পরীক্ষা দিয়েছেন প্রার্থীরা। ১০ বছর হতে চলল সেই নিয়োগের। এতদিন পরে হঠাৎ একদিন পায়ের তলা থেকে জমি সরে গেল যাঁদের, তাঁদের প্রশ্ন, চাকরি বাতিলের ক্ষেত্রে যোগ্য ও অযোগ্য নির্ধারিত করা আসলে কার দায়িত্ব ছিল? সুপ্রিম কোর্টে এই মামলার তদন্ত করছিল সিবিআই। এতদিন ধরে কেন দুর্নীতিতে যুক্ত আর দুর্নীতি মুক্তদের আলাদা করাই গেল না?

শীর্ষ আদালত জানিয়েছে, যাঁদের চাকরি পাওয়ার ন্যায্যতা নিয়ে সন্দেহের যাবতীয় উপাদান মজুত রয়েছে, তাঁদের চার বছরের বেতনের টাকা ফেরত দিতে হবে। জানা যাচ্ছে এখনও অবধি এই সন্দেহের তালিকায় থাকা প্রার্থীদের সংখ্যা ৫,৪০০ জনের মতো। তাহলে প্রশ্ন উঠছে, একদিকে শীর্ষ আদালতই এই প্রায় সাড়ে পাঁচ হাজার প্রার্থীকে সন্দেহের তালিকায় রাখছে, তাহলে বাকি প্রায় ২০ হাজার মানুষের চাকরি গেল কেন? যদি সাদা খাতা জমা দেওয়া বা ঘুষ দিয়ে চাকরি পাওয়াদের মোটামুটি আন্দাজও পাওয়া গিয়ে থাকে, তাহলে সিবিআই কেন আরও কঠোর তদন্ত করে সেই তালিকা নিশ্চিত করতে পারল না? কেন সৎভাবে চাকরি পাওয়া মানুষদেরও বইতে হচ্ছে সেই অপরাধের ভার, যা তারা করেননি?

আইনজীবীদের একাংশের বক্তব্য, এভাবে সন্দেহভাজনদের তালিকা ধরে যোগ্য প্রার্থী বা দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের ভাগাভাগি করা সম্ভব নয়। সূত্রের খবর, তিনটি বিভাগ থেকে এই সন্দেহভাজন প্রার্থীদের চিহ্নিত করা হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
২৬ হাজার চাকরি বাতিলই! বিধানসভা নির্বাচনে অশনি সংকেত হবে শিক্ষকদের কান্না?

SSC Recruitment scam Verdict: সুপ্রিম কোর্ট রায়ে জানিয়েছে, যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভবই হয়নি। ফলে আবারও পরীক্ষা দিতে হবে। নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হলেই তাঁদের আবেদন করতে হবে।

১) প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যাঁরা চাকরি পেয়েছেন,

২) তালিকা বহির্ভূত প্রার্থী যাঁরা চাকরি পেয়েছেন,

৩) সিবিআইয়ের উদ্ধার করা ওএমআর শিটে যাঁদের নম্বর বাড়ানো হয়েছে।

তাহলে এই ওএমআর শিট মিলিয়ে, যাদের নম্বর বাড়ানো হয়েছে তাদের নিশ্চিতভাবে আলাদা করা যাচ্ছে না কেন? রাজনৈতিক ও আইন বিশেষজ্ঞরা বলছেন, এর দায় পুরোটাই রাজ্য সরকারের। স্কুল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলেও উত্তরপত্রের কোনও হার্ডকপি নিজেদের কাছে রাখেনি। নিয়োগ স্বচ্ছ রাখতে ওএমআর শিটের মিরর ইমেজ বা বলা যায় ট্রেসিং যত্ন করে রাখা দরকার। সেটিও এসএসসির সার্ভারে পাওয়া যায়নি। সিবিআই গাজিয়াবাদে নাইসার এক আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার করে কিছু মিরর ইমেজ। সেখানে জানা যায়, ০ পাওয়া প্রার্থীর নম্বর বাড়িয়ে করা হয়েছে ৫৩! সুতরাং, কার নম্বর বেড়েছে, কার মিরর ট্রেসিং উধাও তা নিশ্চিত নয়। তাছাড়া ইন্টারভিউ, টাইপিং টেস্ট সবেতেই অনিয়মের অভিযোগ তুলেছে সিবিআই। তাই এটুকু স্পষ্ট যে ওই ৫,৪০০ জনেই দুর্নীতি শেষ নয়। সংখ্যা আরও বেশি। সমস্ত ধরনের দুর্নীতির নির্দিষ্ট পরিসংখ্যানই পাওয়া যায়নি। ফলে সুপ্রিম কোর্ট যোগ্য আর অযোগ্যের ফারাক করতে পারেনি।

বলাই বাহুল্য, এই নিয়োগ বাতিলের বিষয়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছে রাজ্যের তৃণমূল সরকার। তবে মুখ্যমন্ত্রী বলছেন, এই রায় তিনি মেনে নিতে পারছেন না। যে সন্দেহভাজনদের নিয়ে আলোচনা হয়েছে আদালতে, সেই দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের তালিকা বিষয়ে মমতা বলছেন, "যাদের ‘Tainted’ বলা হচ্ছে, আমাদের কাছে কোনও তথ্য নেই। আমাদের পড়তে দিলে না হয় খুঁজে বের করতাম। ভুলে যাবেন না, এঁরা সবাই স্কুলে পড়ান। স্কুলগুলির কী হবে, শিক্ষাব্যবস্থাকে ভেঙে দেওয়াই কি বিজেপি-র লক্ষ্য? বাংলাকে আর কত নিশানা করবেন?”

নিজের চেনা পিচ থেকে বেরিয়ে ব্যাটিং করতেই চাননি মুখ্যমন্ত্রী। চেনা ভঙ্গিতেই বিজেপি-সিপিএমকে নিশানা করেছেন। আর আবারও, শিক্ষকদের চরমতম এই দুর্দিনে দাঁড়িয়ে, প্রতিশ্রুতি দিয়েছেন! মমতা বলছেন, "এখনও ১ লক্ষ শূন্যপদ রয়েছে। এই মামলার জন্য করতে পারছিলাম না। আগে এটার সমাধান হোক। হাতে আরও ১ লক্ষ আছে। রায় মেনে SSC সিদ্ধান্ত নেবে।" যে চাকরি গেল, সেই পরীক্ষা আবার কীভাবে হবে, কী পরিকল্পনা হচ্ছে, সেই নিয়ে কোনও শব্দ উচ্চারণ করেননি মমতা। উল্টে টেনে এনেছেন, মধ্যপ্রদেশের এক দুর্নীতির প্রসঙ্গ! মমতা বলছেন, "মধ্যপ্রদেশে ব্যাপমকাণ্ডে কী হয়েছে? ৫০ জনের বেশি লোক খুন হয়েছে। কী শাস্তি হয়েছে অপরাধীদের? আমাদের এখানে তো প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআই জেলে রেখে দিয়েছে! আমরা তো কিছু বলিনি সেই নিয়ে! একই অপরাধীর কতবার শাস্তি হয়? একজনের অপরাধে কতজনের শাস্তি হয়? তর্কের খাতিরে যদি ধরেও নিই এর মধ্যে দু'-চার জন আছে, যাদের ওরা টার্গেট করেছে। আমরা তদন্ত করে যদি বিশদ তথ্য পাই, নিশ্চয়ই করব। SSC একটি স্বতন্ত্র সংস্থা। তাদের কাজে আমরা নাক গলাই না। আমরা রায় গ্রহণ করছি। ওরা তিন মাসের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছে, করে দেব। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। শিক্ষামন্ত্রীকে বলেছি, SSC-কে আমাদের মনোভাব জানাতে। তারা কী করবে, তাদের সিদ্ধান্ত। তবে আমাদের অনুভূতি হল, তিন মাসের মধ্যে চাকরি বাতিল হওয়া ২৫ হাজার এবং সেই সময় যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের নিয়োগ প্রক্রিয়া যেন হয়ে যায়।"

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।