লাল কাঁকড়া আর নির্জনতা, এই সমুদ্রে এলে তাজপুর-মন্দারমণি ভুলতে বাধ্য!

Offbeat Sea Beach: সৈকতের দৈর্ঘ্য তেমন লম্বা নয় মোটেই, বরং কিছুটা যেন খাঁড়ির মত হয়ে সমুদ্র ঢুকে এসেছে। পাশ দিয়ে গিয়েছে ঘন ঝাউ বন, সৈকতেই দেখা মিলবে মাছ ধরার ট্রলার আর ডিঙির সারির। আর চরাচর জুড়ে আছে জনমানব শূন্য নির্জনতা।

Sohini Das
২ মিনিট
লাল কাঁকড়া আর নির্জনতা, এই সমুদ্রে এলে তাজপুর-মন্দারমণি ভুলতে বাধ্য!

সমুদ্রের আমিষগন্ধ ভালোবাসলেই তো হল না, উপযুক্ত সমুদ্রও তো পাওয়া চাই। আর বঙ্গদেশে তেমন সমুদ্রের আজকাল ভারী অভাব। আপনি বলবেন, কেন দিঘা, মন্দারমণি, বকখালি বুঝি ফাঁকি! না ফাঁকি না হলেও ভিড়ে ভিড়ে জনঅরণ্য এই সব গন্তব্যগুলি। ফলে একটু নিভৃতে বসে যে সমুদ্রযাপন করবেন, হাতের উপর হাত রেখে এ 'বিপুল তরঙ্গ'-দের কথা ভাববেন, ওই হইহট্টগোলে সেই ফুরসত কোথায়! তবে কোথায় যাবেন? নীল জলের মায়াবী ঢেউয়ে ভাসতে হবে ভিনদেশে, নিদেন পক্ষে ভিনরাজ্যে। একেবারেই না। 'হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন'- ফলে সমুদ্রের ব্যাপারেও খালি হাতে ফেরাবে না সেই বাংলা। হাতের একদম কাছেই রয়েছে অজানা অচেনা সমুদ্রের খোঁজ, যা আপনাকে মন্ত্রমুগ্ধ করবে।

দিঘা, তাজপুর বা মন্দারমণি, পশ্চিমবঙ্গের অধিকাংশ সমুদ্রসৈকতের খোঁজ মেলে মেদিনীপুরেই। বকখালি বা পিয়ালি আইল্যান্ডের মতো সৈকত অবশ্য ব্যতিক্রম। তবে ভিড়ভাট্টা ও সৌন্দর্যের দিক থেকে ব্যতিক্রমী যে সমুদ্রসৈকতের কথা আমরা বলছি, তাও কিন্তু রয়েছে পূর্ব মেদিনীপুরেই। কাঁথি স্টেশন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত এই বগুরান জলপাই।

ঠিকই শুনেছেন, নামের মতোই সুন্দর এই সৈকত। কলকাতা থেকে খুব বেশি হলে ঘণ্টা চারেকের পথ। চেপে বসতে পারেন ট্রেনে। যেতে পারেন বাসে চড়েও। এমনকী পৌঁছনো যাবে এমনি গাড়িতেও। কাঁথি থেকে জুনপুট সড়ক হয়ে পৌঁছানো যায় আধ ঘন্টায়। এই সৈকতের দৈর্ঘ্য তেমন লম্বা নয় মোটেই, বরং কিছুটা যেন খাঁড়ির মত হয়ে সমুদ্র ঢুকে এসেছে। পাশ দিয়ে গিয়েছে ঘন ঝাউ বন, সৈকতেই দেখা মিলবে মাছ ধরার ট্রলার আর ডিঙির সারির। আর চরাচর জুড়ে আছে জনমানব শূন্য নির্জনতা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দিঘা-পুরী বাসি! বাড়ি থেকে ঢিল ছোড়া দূরে নির্জনে হোক সস্তার সমুদ্রস্নান

Offbeat Destination: সমুদ্র এখানে দিগন্তরেখা ছুঁয়ে ফেলেছে। সমুদ্রের ধারে দাঁড়িয়ে একের পর এক নৌকা। আঁশটে গন্ধ ছুটছে হাওয়ায়। দেখা পেতে পারেন লাল কাঁকড়াদেরও।

লাল কাঁকড়া নিরিবিলি শান্ত সমুদ্র বালিয়াড়ি বাগুড়ান জলপাই। জনকোলাহল ছাড়াই সমুদ্রের জল খেলা করে বেড়ায় সেই বালিয়াড়ি জুড়ে‌। জোয়ারের জল ও রোদের আলোয় অপরূপ রূপ নেয় বাগুড়ান জলপাই বেলাভূমি। তখন দেখলে চিনতে ভুল হয়ে যায়। আসলে এখনও এই সমুদ্র সৈকত মানুষের কাছে ততটা পরিচিত নয়। তাই এই সমুদ্র সৈকত মেলে ধরেছে অপরূপ প্রাকৃতিক রূপ সৌন্দর্য। বালিয়াড়ি জুড়ে অসংখ্য লাল কাঁকড়া দল ও ঝিনুক খেলা করে নিভৃতে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জলপ্রপাতের শহর যেতে মাত্র ৭ ঘণ্টা! হাওড়া থেকে নয়া ২ বন্দে ভারত যাবে যে গন্তব্যে...

Howrah Patna and Ranchi Vande Bharat Express: ১১ রাজ্যের জন্য মোট ৯ টি বন্দে ভারত ট্রেন রওনা দিতে প্রস্তুত!

পর্যটকদের ভিড় এখানে নেই বললেই চলে। না, এতে সত্যিই কোনও মিথ্যাচার নেই। কারণ এখানে সমুদ্রের ধার ধরে একা একা হেঁটে বেড়ালেও কেউ আপনার দিকে ফিরেও চাইবে না। সৈকত ভর্তি লাল কাঁকড়ার দল। দূর থেকে দেখলে মনে হবে যেন সমুদ্রের বালিতে কে যেন লাল রং ঢেলে দিয়ে গিয়েছে। অন্যান্য সৈকতের থেকে বগুরান জলপাইয়ের সৈকত অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। হবে নাই বা কেন! লোকজনের ক্যাকাফোনির থেকে অনেক দূরে রয়েছে যে এই একফালি জায়গা।

এখন তেমন ভাবে প্রচারের আলোয় না আসায় এখানে হোটেলের সংখ্যা তুলনামূলক কম। তবে যাওয়ার আগে যদি বুকিং করে যেতে পারেন, তা হলে কোনও সমস্যায় পড়তে হবে না। অবশ্য বছরের প্রায় বেশিরভাগ সময়টাই ফাঁকা পড়ে থাকে অনাবিষ্কৃত এই সৈকত। ফলে উঠল বাই বগুরান যাই বলে বেরিয়ে পড়লেও দোষ নেই। সকাল বেলায় সমুদ্রের পাড়ে হেঁটে সূর্যোদয় দেখা আর বিকেলে কব্জি ডুবিয়ে মন মজান টাটকা মাছভাজায়। সপ্তাহান্তে একবার দুবার এমন ছুটি, সমুদ্র, মাছভাজা হলে আর কী-ই বা চাই বলুন তো জীবনে!

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।