বছর ঘুরতে না ঘুরতেই কোটিপতি! ভারতের সবচেয়ে বেশি মাইনের চাকরি কোনগুলি?

Highest paying jobs in india : লাখ লাখ টাকা বেতন! জানেন বর্তমান সময়ের নিরিখে ভারতের সবচেয়ে বেশি মাইনের চাকরি কোনগুলি?

inscript
২ মিনিট
বছর ঘুরতে না ঘুরতেই কোটিপতি! ভারতের সবচেয়ে বেশি মাইনের চাকরি কোনগুলি?

দিনের পর দিন পরিস্থিতি টালমাটাল, ভুয়ো চাকরির খপ্পরে কোথাও লক্ষ লক্ষ টাকা চোট, কোথাও আবার হকের চাকরি না পাওয়ায় গাছতলায় আন্দোলন, দেশের চাকরির বাজারের অবস্থা দিনদিন আরও কঠিনতর হয়ে উঠছে। চাষী, রিক্সাওয়ালা থেকে শুরু করে দিন মজুর, যাদের প্রতিদিনের দুমুঠো অন্ন জোগাতে নাভিশ্বাস ওঠে তারাও স্বপ্ন দেখে ভবিষ্যত প্রজন্মের হাত ধরে। হয়তো কোনও একদিন বদলে যাবে সবকিছু, পড়াশোনা শিখে একটা ভালো চাকরি পেলেও হয়তো ঘুরে যাবে ভাগ্যের চাকা, এমন স্বপ্নটুকুই তাড়া করে বেড়ায় সর্বত্র। ছোটবেলা থেকে যে পাহাড় প্রমাণ বইয়ের ভার বইতে হয় একটা শিশুকে, একের পর এক পরীক্ষায় পাশ দিয়ে যে কোটি কোটি অক্ষর পড়তে হয় তাকে, তার সবটুকু হিসেব কড়ায় গন্ডায় বুঝিয়ে দিতে পারে একটা চাকরিই।

গোটা দেশেই বর্তমানে রয়েছে ছোট বড় অজস্র সরকারি বেসরকারি সংস্থা। একেবারেই কম মাইনে থেকে শুরু করে তাই লাগানো মাইনের প্যাকেজ রয়েছে এই দেশেই। একাধিক বিদেশি ইঞ্জিনিয়ারিং সংস্থার আউটলেট রয়েছে ভারতে আর এই সমস্ত সংস্থার মোটা অংকের মাইনের হিসেবে রীতিমতো চোখ কপালে উঠবে আম আদমি। এছাড়াও রয়েছে বড় বড় সব ডেটা অপারেটিং সংস্থা, তাদেরও মাইনে কিছু কম নয়! আসুন জেনে নেওয়া বর্তমান সময়ের নিরিখে ভারতের সবচেয়ে বেশি মাইনের চাকরি কোনগুলি?

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিশ্বের সবচেয়ে অসুখী চাকরি কোনটি? ৮৫ বছর ধরে গবেষণা করে ভয়াবহ তথ্য জানালেন গবেষকরা

World's Unhappiest Jobs: প্রায় ৮৫ বছরের এই গবেষণায় এমন চাকরির ধরন খুঁজে পাওয়া গিয়েছে যা সবচেয়ে অসুখী।

আমেরিকান সমীক্ষা ওয়েবসাইট গ্লাসডো বলছে, এই মুহূর্তে সবচেয়ে বেশি বেতনের চাকরি ইঞ্জিনিয়ারদের। জানা গিয়েছে একজন এআই ইঞ্জিনিয়ার ভারতে সর্বাধিক বার্ষিক ৬০ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন। অন্যদিকে, অপেক্ষাকৃত নতুন সেক্টর হল ডেটা সায়েন্স সংস্থাগুলি। তবে সেখানে এমন অনেক কর্মীরাই বহু ইঞ্জিনিয়ারদের সমান বেতন পান বর্তমানে। ফলে বর্তমানে এই ডেটা সায়েন্টিস্টের চাকরিও ভারতের সর্বোচ্চ বেতনের চাকরি গুলির মধ্যে একটি। যারা কম্পিউটার সায়েন্স, প্রোগ্রামিং, গণিত, পরিসংখ্যান এবং অ্যানালিটিক্স নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য সেরা অপশন এটিই। সমীক্ষা বলছে, এটিই বর্তমান সময়ের বিচারে ভারতের সবচেয়ে প্রতিশ্রুতিশীল ক্যারিয়ার। বর্তমানে ভারতে একজন ডেটা সায়েন্টিস্টের গড় বেতন বার্ষিক ১১ লাখ।

অনেকের কাছে ব্লকচেইন শব্দটি নতুন, এটি মুদ্রা লেনদেন, ইন্টারনেট সংযোগ, ডেটা সুরক্ষা সহ ডেটা পরিচালনার মতো বিষয়গুলি নিয়ে কাজ করে। সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই এই প্রযুক্তির ব্যবহার বর্তমানে তুঙ্গে। ফলে এ পরিবর্তিত ব্যবস্থার সঙ্গে সাযুজ্য রেখে ব্লকচেইন ডেভেলপারের চাহিদা খুব দ্রুত বাড়ছে। কম্পিউটার সায়েন্স, অঙ্ক এবং স্ট্যাটিসটিক্স বিষয়ে দক্ষতা রয়েছে এমন ব্যক্তিরাই এই চাকরির জন্য যোগ্য।

এছাড়াও বর্তমান ভারতে ফুল স্ট্যাক ডেভেলপার এবং অন্যান্য সফটওয়্যার ডেভেলপারদের চাহিদাও এখন তুঙ্গে। সফ্টওয়্যার ডেভেলপার হল ভারতে সর্বোচ্চ বেতনের চাকরির মধ্যে একটি। অন্যদিকে ফুল স্ট্যাক ডেভেলপাররা একটি ওয়েবসাইট বা সফ্টওয়্যার কীভাবে কাজ করে, কীভাবেই বা আরও নতুন নতুন কার্যক্ষমতা যোগ করা যায় সেই বিষয়টি নিয়ে কাজ করেন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।