ঘৃণাপ্রচারেই এদেশে আরও পিছিয়ে পড়ছেন সংখ্যালঘু মুসলিমরা?

Bangladesh-India Minority: অনেকেই বলেন, মুসলিমদের সাক্ষরতা বা পড়াশোনায় অবহেলার জন্য তাদের ধর্মের নিজস্ব গোঁড়ামি দায়ী।

suman sengupta
৪ মিনিট
ঘৃণাপ্রচারেই এদেশে আরও পিছিয়ে পড়ছেন সংখ্যালঘু মুসলিমরা?

বাংলাদেশের ঘটনা নিয়ে খুব ছক কষেই এগোচ্ছে বিজেপি। আমাদের নিজেদের দেশের সংখ্যালঘুদের উপর রোজ আক্রমণ নামিয়ে আনছে যারা, ভারতের সেই সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ইস্যুকে হাতিয়ার করে আসলে নিজেদেরই আকগের গোছাচ্ছে। আমাদের দেশের ঘৃণার আবহ গত দশ বছরে এমন পর্যায়ে পৌঁছেছে যে, একজন মুসলিম নাগরিক নিজেকে দ্বিতীয় শ্রেণির নাগরিক ভাবতে বাধ্য হচ্ছেন। তাঁর নিজের ধর্ম পালনের অধিকার নেই, তাঁর নিজের বাসস্থানের অঞ্চল পছন্দ করার অধিকারও নেই। তাঁর কিংবা তাঁর পরিবারের সদস্যরা, কী খাবেন, কী পরবেন সেটাও ভারতের সংখ্যাগুরুরা ঠিক করে দেন। সম্প্রতি উত্তরপ্রদেশের মোরাদাবাদের একটি বর্ধিষ্ণু অঞ্চলের এক মুসলিম চিকিৎসককে একটি আবাসনে ফ্ল্যাট বিক্রি নিয়ে চূড়ান্ত গণ্ডগোল শুরু হয়েছে। ওই আবাসনের হিন্দু বাসিন্দাদের মনে হয়েছে, তাঁদের আবাসনে মুসলিম চিকিৎসক দম্পতি পাকাপাকিভাবে থাকতে শুরু করলে তাঁদের মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এই যুক্তি দেখিয়ে তাঁরা আবাসনে ধর্না অবধি দিয়েছেন। খবরে প্রকাশ, আবাসনটিতে প্রায় ৪০০ পরিবারের বাস। তাঁদের মধ্যে একটি পরিবারের থেকেও এই বিদ্বেষের বিরুদ্ধে কোনও আওয়াজ শোনা যায়নি।

বাসিন্দাদের ক্ষোভ, জনৈক অশোক বাজাজের বিরুদ্ধে। তিনি নিজেও একজন চিকিৎসক। তিনিই ওই দম্পতিকে ফ্ল্যাটটি বিক্রি করেছেন। অরবিন্দ আগরওয়াল বলে এক বিক্ষোভকারীর বক্তব্য, যখন আবাসনটি তৈরি হয়েছিল, তখনই নাকি অলিখিতভাবে

ঠিক হয়েছিল, যদি ভবিষ্যতে কোনও বাসিন্দা, নিজেরা আবাসন ছেড়ে চলে যান তাহলে কোনও ‘অহিন্দু’ মানুষকে তা বিক্রি করতে পারবেন না। কোন আইনে তাঁরা এমন অলিখিত নিয়ম করেছেন? অশোক বাজাজ যাতে ওই ফ্ল্যাটটি ইক্রা এবং ইউনূস জাহানের থেকে আবার কিনে নেন, সেই সংক্রান্ত ব্যানার পড়েছে আবাসনের দরজায়। মোরাদাবাদের পুলিশ-প্রশাসন বিষয়টির দিকে নজর রাখছে এবং দু-পক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছে বলে খবর।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভারত বাংলাদেশের সুসম্পর্ক ফেরাতেই হবে! পদক্ষেপ শুরু হলো দুই তরফেই

Yunus on Bangladesh India Relation: সংখ্যালঘু ইস্যু সম্পর্কে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার প্রত্যেক নাগরিককে রক্ষা করতে এবং ধর্ম, বর্ণ, জাতি ও লিঙ্গ নির্বিশেষে তাঁদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

মধ্যপ্রদেশের একটি ভিডিওতে দেখা গেছে, এক যুবক তিনটি বাচ্চাকে জুতো দিয়ে মারছে আর ‘জয় শ্রী রাম’ বলতে বলছে। কলকাতার বেশ কিছু চিকিৎসক বলছেন তাঁরা আর বাংলাদেশি রোগীদের চিকিৎসা করবেন না। কোনও চিকিৎসক এমন বলতে পারেন কি?

কোনও মানুষ বলতে পারেন কি যে তিনি কোনও মুসলিমকে প্রতিবেশী হিসেবে চান না? এই হিংসা-দ্বেষ কি আমাদের মধ্যে নিহিতই ছিল, যা গত দশ বছরে আরও ফুলেফেঁপে উঠেছে? নাহলে বাবরি মসজিদ ধ্বংসের ৩২ বছর পরে কোনও মানুষ যদি মনে করেন, এই ঘটনা জাতীয় লজ্জা, তখন ঘৃণার কারবারিরা একযোগে সেই মানুষটিকে হেনস্থা করতে চলে আসেন কেন সামাজিক মাধ্যমে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাংলাদেশিদের চিকিৎসা না করার হুমকি ভারতের ডাক্তাররা দিতে পারেন?

Bangladesh Crisis: হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের এই সিদ্ধান্ত শুধু চিকিৎসা শাস্ত্রের বিচারে অনৈতিক নয়,একই সঙ্গে তা মানবতা বিরোধী।

সামাজিক মাধ্যম না থাকলে কি ঘৃণার প্রচারকারীরা এইরকম আস্ফালন করতে সাহস পেত না? এই ঘৃণা-বিদ্বেষ শুধু গোবলয়ের? এর কোনও প্রভাব কি বাংলায় নেই? এখানেও কি মুসলমান মানুষেরা তাঁদের সম্প্রদায়ের বাইরে পছন্দমতো জায়গায়, ফ্ল্যাট কিনে বসবাস করতে পারেন? এই বাংলার মুসলমানদের নিয়ে বিশদে কাজ করেছে স্ন্যাপ সংস্থা এবং অধ্যাপক অমর্ত্য সেনের প্রতীচী ট্রাস্ট। যে প্রতিবেদন প্রকাশ হয়েছে তার নাম- ‘লিভিং রিয়ালিটি অফ মুসলিমস ইন বেঙ্গল’। সেই প্রতিবেদন অনুযায়ী, ২০০৫ সালে প্রকাশিত সাচার কমিটির রিপোর্টের পরে, পশ্চিমবঙ্গে মুসলমানদের অবস্থান এতটুকুও বদলায়নি। যে রাজ্যে প্রায় ২৭ শতাংশ মুসলমান মানুষ বসবাস করেন, সেই রাজ্যে এই ধারণা হওয়া অস্বাভাবিক নয় যে মুসলিম জনসংখ্যা রোজ দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে এবং একদিন তারা হিন্দুদের ছাপিয়ে যাবেন। ২০১১ সালে শেষ যে জনগণনা হয়, তাতে বলা হয়েছিল, সমস্ত ধর্মের মানুষদের জন্মহার বৃদ্ধির হার দেখে মনে করা হচ্ছে, ‘হিন্দু, মুসলমান এবং ক্রিশ্চানদের বৃদ্ধির হার ২০২১ সালের জনগণনায় আরও কমবে বলে আশা করা যায়…’। লিভিং

রিয়ালিটি যে কতটা জীবন্ত, তা ওই প্রতিবেদনের প্রতিটি ছত্রে ছত্রে আছে। গ্রামীণ অঞ্চলে মুসলমানদের সাক্ষরতার হার ৬৮.৩ শতাংশ, যা অন্য ধর্মের মানুষদের তুলনায় অন্তত ৪ শতাংশ কম। ২০১১ সালের জনগণনাতেও একইরকম তথ্য পাওয়া গিয়েছিল। অর্থাৎ বাম জমানা থেকে আজকের তৃণমূল জমানায় এই বিষয়ে অন্তত খুব বেশি তফাত হয়নি। উচ্চশিক্ষাতেও মুসলিমদের অবস্থা হিন্দুদের তুলনায় বেশ খারাপ। মাত্র ২.৭ শতাংশ মুসলমান মানুষ স্নাতক।

অমর্ত্য সেন ওই প্রতিবেদন প্রকাশের সময়ে যে কথাগুলো লিখেছেন ভূমিকায়, তা আজও প্রাসঙ্গিক। ২০১৬ সালে এই প্রতিবেদন প্রকাশের পরে আরও অন্তত ৮ বছর পেরিয়েছে। এই প্রতিবেদন যাঁরা তৈরি করেছেন তাঁদের মধ্যে অন্যতম একজন গবেষক সাবির আহমেদ সম্প্রতি কলকাতার মেডিকেল কলেজে আরটিআইয়ের আবেদন করেন। তাঁকে উল্টে বলা হয়, আগে তাঁর নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, তবে তাঁকে উত্তর দেওয়া হবে। দেশে কোথাও এমন কোনও আইন নেই। যে তথ্য সাবির জানতে চেয়েছেন, তা এমন কিছু গোপনীয়ও নয়। তাও একজন জাতীয় স্তরের গবেষককে এই অপমান করা হলো। সাবির নিজের আধারের প্রতিলিপি পাঠালে তাঁকে বলা হয়, আধার নাগরিকত্বের প্রমাণ নয় (যদিও এটা ঠিকই বলা হয়েছে)। তাহলে কেন এই হেনস্থা?

এই ঘটনা দেখিয়ে দেয়, সামাজিক ও রাজনৈতিকভাবে মুসলমানদের জন্য এই দেশ আরও কঠিন ঠাঁই হয়ে উঠেছে। অনেকেই বলেন, মুসলিমদের সাক্ষরতা বা পড়াশোনায় অবহেলার জন্য তাদের ধর্মের নিজস্ব গোঁড়ামি দায়ী। কিন্তু সাবির আহমেদের উদাহরণ কী বলে? শুধু সাবির আহমেদ কেন, এইরকম অজস্র উদাহরণ আছে। মফসসল শহর থেকে যাঁরা কলকাতায় পড়তে আসেন, তাঁদের বাড়িভাড়া পেতে অভাবনীয় সমস্যার সম্মুখীন হতে হয়। যদি বা পান, তাঁদের ধর্ম পরিচয় গোপন রাখতে হয়, সমস্ত ধরনের পরিচয়পত্র জমা রাখতে হয়। আসলে আমাদের সমাজে সংখ্যালঘুদের ‘অপর’ বানানোর এই প্রক্রিয়া বহু বছর ধরে ছিলই। প্রচলিত গণমাধ্যমের কল্যাণে তা শুধু বেড়েছে।

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু নির্যাতন নিয়ে গণমাধ্যমগুলি যে অতিরঞ্জিত খবর প্রকাশ করছে, এতে ওই দেশের সংখ্যালঘু হিন্দুদের কোনও উপকার হচ্ছে না। একমাত্র ভারতের বিজেপির উদ্দেশ্য সাধন হচ্ছে। যাতে ২০২৬ সালের বাংলার নির্বাচনে হিন্দু ভোটকে এককাট্টা করা যায় সেই লক্ষ্যে বাংলাদেশের বা যে কোনও প্রতিবেশি দেশের সংখ্যাগুরু মুসলমানদের নিয়ে আরও হিংস্র গল্প তৈরি করা হচ্ছে। এই কি দায়িত্বশীল সাংবাদিকতা? বাংলাদেশের অধ্যাপক আনু মহম্মদ, সলিমুল্লা খান সহ ১৪৫ জন বিশিষ্ট মানুষজন বিবৃতি দিয়ে বলেছেন, “আমাদের দেশে সাম্প্রদায়িক প্রবণতা আর শক্তির বিরুদ্ধে আমরা লড়ব, আপনারাও আপনাদের দেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আপনাদের দেশের গণতান্ত্রিক আন্দোলনে, গণ অভ্যুত্থানে যাঁরা জীবন দিয়েছেন তাঁদের আকাঙ্খার মর্যাদা অক্ষুণ্ণ রেখে আপনারা এই চক্রান্ত প্রতিহত করবেন। এ লড়াই ভারতের বৃহৎ পুঁজির শোষণ-লুণ্ঠন আর নিপীড়ন-নির্যাতন-আধিপত্যের বিরুদ্ধে উভয় দেশের জনগণের নিরন্তর লড়াই। বিভেদ, বিদ্বেষ আর ধর্মকেন্দ্রিক স্বার্থান্বেষী চক্রান্তের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই। এই লড়াই এগিয়ে যাবে, এই প্রত্যাশা আমরা করি। এই লড়াইয়ে আমরা শেষ পর্যন্ত জয়ী হব।" এই বিবৃতি জন্মসূত্রে এদেশের একজন সংখ্যাগুরুর প্রতিনিধি হিসেবে লজ্জায় মাথা নিচু করে দেয়। এই বক্তব্যকে সমর্থন করা ছাড়া কোনও উপায়ও থাকে না।

লিখেছেন
suman sengupta
suman sengupta
2 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।