চক্ষু চিকিৎসক থেকে স্বৈরশাসক! অবাক করবে সিরিয়ার বাশার আল-আসাদের উত্থান

Bashar Al-Assad: ২০০০ সালে হাফেজ মারা গেলে সংসদ রাষ্ট্রপতি হওয়ার বয়স ৪০ থেকে কমিয়ে করে দেয় ৩৪ এবং দেশব্যাপী গণভোটের মাধ্যমে বাশার একমাত্র প্রার্থী হয়ে রাষ্ট্রপতি হয়ে যান

inscript
৩ মিনিট
চক্ষু চিকিৎসক থেকে স্বৈরশাসক! অবাক করবে সিরিয়ার বাশার আল-আসাদের উত্থান

বাশার আল-আসাদ সরকারের পতন হয়েছে সিরিয়ায়, বিদ্রোহীদের হাতে। ২০০০ সাল থেকে সিংহাসন সামলাচ্ছেন তিনি। বাবা হাফেজ আল-আসাদ ১৯৭১ সাল থেকে সিরিয়ার শাসনভার দখলে রেখেছিলেন। ২০০০ সালে তাঁর মৃত্যুর পরেই বাশার আসেন ক্ষমতায়। হাফেজ ছিলেন নৃশংসতার অন্য এক নাম! বাশার যে সেই পথেই হাঁটবেন না, এমন আশা অবশ্য করেছিল সিরিয়াবাসী। তবে ক্ষমতার কাছাকাছি গেলে সব পাল্টেই যায় শেষমেশ।

চক্ষুরোগ বিশেষজ্ঞ হিসেবে কিছুকাল কাজ করেছেন বাশার আল-আসাদ। লন্ডনে চিকিৎসা নিয়ে পড়াশোনা করেছিলেন। পরে ব্রিটিশ-সিরিয়ান পাত্রী আসমাকে বিয়ে করেন। আসমা ছিলেন জেপি মরগানের একজন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার। সিরিয়া যে তাঁর নেতৃত্বে ভিন্ন পথ অনুসরণ করতে পারে, বিশ্বকে তা দেখাতে চেয়েছিলেন বাশার আল-আসাদ। দমন-পীড়নের দীর্ঘ ইতিহাস থাকা সত্ত্বেও নতুন আসাদ পরিবার যে আসলে সাধারণ, তা দেখানোর জন্য ব্যাপক জনসংযোগ প্রচারও চালিয়েছিলেন বাশার। বলেছিলেন, বিশ্বের জানা উচিত যে তাঁর বাবা হাফেজ ইসলামপন্থী বিদ্রোহীদের নির্মম নিধনে 'সঠিক' সিদ্ধান্তই নিয়েছিলেন।

দুই দশকের পর সেই বাশার ক্ষমতাচ্যুত হলেন। আল-কায়দার একটি শাখাই তাঁর সরকারের পতন ঘটাল। আসাদ শাসনের অর্ধশতকের নাটকীয় সমাপ্তি ঘটল। সিরিয়ায় উপযুক্ত গণতন্ত্র চায়নি আসাদ পরিবার। আসলে বাবার থেকে খুব বেশি আলাদা ছিল না বাশারের ক্ষমতার দর্শনও। অত্যন্ত ব্যক্তিগতকৃত একনায়কত্বে বিশ্বাসী বাশারের ক্ষমতার কেন্দ্রবিন্দুই ছিল সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সিরিয়ায় চরমপন্থীদের উত্থান! কোন বিপদের মুখে ভারত?

Syria-India Relation: গৃহযুদ্ধের চরম পর্যায়ে যখন বেশ কয়েকটি দেশ দামাস্কাসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে আরব লীগ থেকে সিরিয়াকে বহিষ্কৃত করে তখনও ভারত কিন্তু সিরিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিল।

যদিও বাশার ২০০১ সালে বেশ কিছু রাজনৈতিক বন্দিকে মুক্তি দেন - প্রধানত কমিউনিস্টদের। আসলে পশ্চিমের দেশগুলিকে দেখাতে চেয়েছিলেন যে তাঁর শাসনে সিরিয়ায় পরিবর্তন হচ্ছে। আড়ালে কিন্তু গ্রেফতারি কখনও থামেনি। সেদনায়া কারাগারকে বলা হতো ‘মানব বধ্যভূমি’, ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে ১৩,০০০ মানুষ নিহত হয়েছেন সেখানে। প্রকৃতপক্ষে বাশারের শাসন তাঁর বাবার চেয়েও আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল।

হাফেজ ছিলেন বিমান বাহিনীর একজন কর্মকর্তা এবং বাথবাদী সংগঠক। প্রথম ১৯৬৩ সালের সামরিক অভ্যুত্থানে তাঁর ভূমিকা ছিল প্রবল। সেই অভ্যুত্থানেই বাথ পার্টির সিরিয়ান শাখা ক্ষমতায় আসে। আসাদের বাবা হাফেজ আসাদ বাশারের বড় ভাই বাসিলকেই তাঁর উত্তরসূরি হিসেবে সামনে আনতে চেয়েছিলেন কিন্তু ১৯৯৪ সালে, দামাস্কাসে এক গাড়ি দুর্ঘটনায় বাসিল নিহত হন। বাশার তখল লন্ডনে চক্ষু চিকিৎসক হয়ে ওঠার স্বপ্ন দেখছেন। বাশারকে ডেকে পাঠানো হয় সিরিয়ায়। সামরিক প্রশিক্ষণের মাধ্যমে সেখানে কর্নেল পদে উন্নীত হন বাশা যাতে তাঁকে একদিন সিরিয়া শাসন করার ছাড়পত্র দেওয়া যায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পাঁচ দশকের শাসনের অবসান! কীভাবে সিরিয়ায় পতন হলো আসাদ সরকারের?

Syria Al-Assad Govt: আসাদ এবং তাঁর পিতা হাফিজ আল-আসাদের শাসনকালে মানবধিকার লঙ্ঘন নিয়ে অভিযোগ উঠেছিল। এখন রাজধানী দামাস্কাস সহ একাধিক শহর চলে গিয়েছে বিদ্রোহীদের দখলে।

হাফেজ প্রায় ৩০ বছর সিরিয়া শাসন করেছিলেন। সেই সময় তিনি সোভিয়েত-ঘরানার কেন্দ্রীভূত অর্থনীতি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ইরানে শিয়া ধর্মযাজকদের নেতৃত্বের সঙ্গে একটি জোট গঠন করেন, লেবাননের উপর সিরিয়ার আধিপত্য বন্ধ করে দেন এবং ফিলিস্তিনি ও লেবাননের জঙ্গি গোষ্ঠীগুলির একটি নেটওয়ার্ক স্থাপন করেন।

২০০০ সালে হাফেজ মারা গেলে সংসদ রাষ্ট্রপতি হওয়ার বয়স ৪০ থেকে কমিয়ে করে দেয় ৩৪ এবং দেশব্যাপী গণভোটের মাধ্যমে বাশার একমাত্র প্রার্থী হয়ে রাষ্ট্রপতি হয়ে যান। প্রথম প্রথম সবাই ভেবেছিলেন বাশার তাঁর বাবার ঠিক বিপরীত। বাশার যখন ক্ষমতায় এসেছিলেন, তখন তিনি নরম করে কথা বলতেন, দীর্ঘদেহী, ক্ষীণ, শান্ত এবং ভদ্র আচরণে সবার মনে অন্য আসাদ পরিবারের খোয়াব দেখিয়েছিলেন। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি ছিলেন সিরিয়ান কম্পিউটার সোসাইটির প্রধান। তাই মানুষজনও বিশ্বাস করত, বাশার নেহাতই ভদ্র একজন টেক-স্যাভি মানুষ। বাশার রাজনৈতিক বন্দিদের মুক্তি দেন। আরও খোলামেলা আলোচনার পরিসর গড়েন।

দায়িত্ব নেওয়ার কয়েক মাস পর, বাশার ব্রিটিশ বংশোদ্ভূত আসমা আল-আখরাসকে বিয়ে করেন। তিনটি সন্তান হয় তাঁদের। অন্যান্য আরব নেতাদের মতো প্রাসাদের থাকতেন না। দামাস্কাসের আবু রুম্মানেহের হাই-প্রোফাইল একটি অ্যাপার্টমেন্টে থাকতেন তাঁরা। আসমা ক্রমেই সিরিয়ার রাজকুমারী ডায়ানা নামে পরিচিত হয়ে যান। কুইন্স কলেজ লন্ডনে কম্পিউটার বিজ্ঞান এবং ফরাসি সাহিত্যে ডিগ্রিধারী ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার আসমা বাশারকে ২০০০ সালে গোপনে বিয়ে করেন। বাশারের তখন বয়স ৩৫ এবং আশমার মাত্র ২৫।

বাশারের শাসন যত এগোয়, তাঁর প্রকৃত চেহারাও সামনে আসে। ২০০৫ সালে, প্রাক্তন প্রধানমন্ত্রী রফিক হারিরির হত্যার পর প্রতিবেশী লেবাননের উপর সিরিয়ার কয়েক দশকের নিয়ন্ত্রণ হারাতে বসে। লেবাননে অনেকেই বাশারকে এই হত্যার পেছনে দায়ী করেছিলেন। সিরিয়া লেবানন থেকে নিজের সেনা প্রত্যাহার করতে বাধ্য হয় এবং সেখানে আমেরিকাপন্থী সরকার ক্ষমতায় আসে।

এই একই সময়ে, আরব বিশ্ব দু'টি ভাগে বিভক্ত ছিল। একটি পক্ষ ছিল আমেরিকার বন্ধু এবং মিশর আর সৌদি আরবের মতো সুন্নি-নেতৃত্বাধীন দেশগুলি ছিল এর অন্তর্ভুক্ত। অন্যপক্ষে ছিল হিজবুল্লাহ এবং ফিলিস্তিনি জঙ্গিদের সঙ্গে সংযোগ রেখে চলা সিরিয়া এবং ইরান। ২০১১ সালে তিউনিসিয়া এবং মিশরের শাসকদের পতন ঘটে বিক্ষোভকারী হাতে। তখনই প্রশ্ন ওঠে, সরিয়াতেও কি এমনই হবে? যদিও বাশার সেই আশঙ্কা উড়িয়ে দেন। তবে অঘটন ঘটেই। বিদ্রোহ শুরু হয়। অভুত্থান গৃহযুদ্ধে রূপান্তরিত হয় এবং লক্ষ লক্ষ সিরিয়ান জর্ডান, তুরস্ক, ইরাক, লেবানন এবং ইউরোপে পালিয়ে যান।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?