'গো ব্যাক' স্লোগানের মুখে চাকরিপ্রার্থীদের সেই 'মসিহা'! কেন অভিজিতের এই পরিণতি?

Doctor's Protest on RG Kar: এরই মধ্যে চিকিৎসকদের মিছিলে পৌঁছেছিলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তবে কার্যত মিছিলে গিয়ে গো-ব্যাক স্লোগান শুনেই ফিরতে হল অভিজিৎকে।

inscript
৩ মিনিট
'গো ব্যাক' স্লোগানের মুখে চাকরিপ্রার্থীদের সেই 'মসিহা'! কেন অভিজিতের এই পরিণতি?

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন জুনিয়র চিকিৎসকেরা। রবিবার থেকে লালবাজারের সামনে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। অক্লান্ত, নির্ঘুম। সেই আন্দোলনে বিনোদন জগতের মানুষ বা সাধারণ মানুষদের পাশে পেয়েছেন আন্দোলনকারীরা। তবে সেই আন্দোলেন কোনও রাজনৈতিক প্রতিনিধি বা রং চাননি তারা। এরই মধ্যে একদিন চিকিৎসকদের মিছিলে পৌঁছেছিলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তবে কার্যত মিছিলে গিয়ে গো-ব্যাক স্লোগান শুনেই ফিরতে হল অভিজিৎকে। এককালে যে অভিজিৎ হয়ে উঠেছেন রাজ্যের বিরুদ্ধে প্রতিবাদের মুখ, চাকরিপ্রার্থীদের আশার আলো, সেই অভিজিৎকেই ফেরাল চিকিৎসকদের আন্দোলন।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। তার হাত দিয়ে বেরিয়েছে একের পর এক যুগান্তকারী রায়। রাজ্যসরকার বনাম চাকরিপ্রার্থীদের লড়াইয়ে কার্যত তিনি হয়ে উঠেছিলেন আন্দোলনকারীদের 'মসিহা'। কিন্তু ২০২৪ লোকসভা ভোট আসতে না আসতেই ছবিটা অন্যরকম হয়ে উঠল। তড়িঘড়ি বিজেপিতে যোগ দিলেন অভিজিৎবাবু। চাকরিপ্রার্থীদের মসিহা থেকে রাতারাতি হয়ে উঠলেন তিনি তমলুকের বিজেপি প্রার্থী। যার সারথী হিসেবে দেখা গেল রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। ইতিমধ্যে নানাবিধ কথাবার্তা বলে একাধিক বিতর্কে জড়িয়েছেন অভিজিৎ। কখনও গান্ধি-গডসে মন্তব্য তো কখনও আবার বুলডোজার প্রসঙ্গ, ক্রমে যত তিনি বিজেপির একনিষ্ঠ কর্মী হয়ে উঠতে লাগলেন, ততই সরে যেতে লাগলেন মানবিক মুখ থেকে। ভোট গিয়েছে, তমলুক থেকে জয় পেয়ে বিজেপির সাংসদ হয়ে লোকসভায় গিয়েছেন প্রাক্তন বিচারপতি। কিন্তু হৃত সম্মান ফেরানো কি মুখের কথা! তাই যে আন্দোলনকে সমর্থন করেই একদিন শিরোনামে এসেছিলেন অভিজিৎ, তেমনই এক আন্দোলন থেকে খালি হাতেই ফিরতে হল প্রাক্তন বিচারপতিকে।

আরজি করের ঘটনা দেশব্যাপী যে ভয়ঙ্কর বিক্ষোভ, রাগের সঞ্চার করেছে, তার ফলাফল গত একমাস ধরেই দেখছে শহর কলকাতা। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন আরজি কর কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তবে তাতেও সন্তুষ্ট নয় চিকিৎসক-পড়ুয়ারা। এবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে রাস্তায় নেমেছেন জুনিয়র ডাক্তারেরা। সেই রবিবার থেকেই চলছে তাঁদের আন্দোলন। সোমবার বহু চেষ্টা করেও কলকাতা পুলিশের সদর দপ্তরের সামনে যেতে পারেননি চিকিৎসকদের মিছিল। লালবাজারের অদূরে ফিয়ার্স লেনে মিছিল আটকে দেওয়া হয়। সেখানেই রাস্তায় বসে প্রতিবাদ শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। পুলিশ কমিশনার বিনীত গোয়েল দেখা না করা পর্যন্ত তাঁরা ওভাবেই বসে থাকবেন বলে সাফ জানিয়ে দেন। মঙ্গলবারও চলেছে সেই ধর্না। অবশেষে মঙ্গলবার তাঁদের জেদের কাছে নতিস্বীকার করতে বাধ্য হয় প্রশাসন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হাতে হাত রাখা থাক! তিলোত্তমার জন্য অভিনব মানববন্ধনের সাক্ষী এবার কলকাতা

RG Kar Protest: মঙ্গলবার বিকেল ৫টা থেকে গোটা ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস জুড়ে মানববন্ধনের ডাক দিলেন বিভিন্ন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা।

মঙ্গলবার মানববন্ধন করে লালবাজারের দিকে একশো মিটার পথ এগোন আন্দোলনরত চিকিৎসকেরা। মিছিলের একেবারে সামনের সারিতে মানববন্ধন করে রেখেছিলেন চিকিৎসকদের প্রতিনিধিরা। কোনও লোহার ব্যারিকেড আর রাখা হয়নি পুলিশের তরফে। প্রতীকী মেরুদণ্ড নিয়ে লালবাজারে স্মারকলিপি জমা দিতে যান ২২ জন চিকিৎসকের প্রতিনিধি দল। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তুলেছেন তাঁরা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আরজি কর কাণ্ড: অবশেষে গ্রেফতার! ১৬ দিন জেরার শেষে সিবিআই হেফাজতে সন্দীপ ঘোষ

Sandip Ghosh Arrested: সিবিআই সূত্রের খবর, বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয়েছে সন্দীপকে। যতদূর খবর, আর্থিক দুর্নীতি সংক্রান্ত অভিযোগের তদন্তেই গ্রেফতার করা হয়েছে সন্দীপকে।

এরই মধ্যে একসময় প্রাক্তন প্রাক্তন বিচারপতি তথা বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসার সঙ্গে সঙ্গেই জুনিয়র ডাক্তাররা ঘোষণা করেন, 'এখানে একজন রাজনীতিবিদ এসেছেন। তাঁকে বলব চলে যেতে। দয়া করে আন্দোলনের সঙ্গে রাজনীতিকে জাড়াবেন না।' জুনিয়র ডাক্তারদের জমায়েত থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গো ব্যাক স্লোগানও দেওয়া হয় । তখন সাংসদ জানান, তিনি কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয়, একজন সহ-নাগরিক হিসেবে এই আন্দোলনে জুনিয়র চিকিৎসকদের পাশে থাকতে এসেছিলেন । 'কিন্তু ওঁরা আমাকে ভুল বুঝেছেন৷'

প্রথম থেকেই আরজি কর পড়ুয়া-চিকিৎসক আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছিলেন, তাঁরা তাঁদের আন্দোলনে রাজনীতির রং চান না। সেই আন্দোলনে যোগ দিয়েছেন বিভিন্ন শিল্পমহলের প্রতিনিধিরা, তারকা থেকে সাধারণ মানুষ। তবে রাজনৈতিক কোনও দলীয় মানুষের যোগদান সমর্থন পায়নি সেই আন্দোলনে। ফলে প্রাক্তন বিচারপতিকেও পত্রপাঠ এদিন ফিরিয়ে দেন আন্দোলনকারীরা। অভিজিৎ অবশ্য প্রতিবাদীদের বিপক্ষে কোনও কথা না বলে জানিয়েছেন, আন্দোলনকারীদের প্রতি তিনি সহানুভূতিশীল ও সমব্যথী।

মঙ্গলবার লালবাজারে বৈঠকের পর চিকিৎসকেরা জানিয়েছেন, পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে তাঁরা সন্তুষ্ট নন। লালবাজার থেকে বেরিয়ে প্রতিনিধি দলের সদস্যেরা বলেন, “১৪ তারিখ ও ১২ তারিখের ঘটনা প্রসঙ্গে তাঁরা স্বীকার করেছেন, এটি পুলিশি ব্যর্থতা। কিন্তু আলোচনার কোনও সদুত্তর আমরা পুলিশ কমিশনারের থেকে পাইনি। আমরা আমাদের দাবিতে এখনও অনড়। নৈতিক দায় নিয়ে সিপির পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি।” প্রতিনিধি দল জানিয়েছে, তাঁরা অবস্থান-বিক্ষোভ তুলে নিলেও বিচারের দাবিতে আন্দোলন একই ভাবে চলবে।

সেই মতোই বুধবারও জারি রয়েছে তাঁদের আন্দোলন। ৯ ফুটেরও উঁচু ব্যারিকেডের এক পারে এখনও আন্দোলনে অনড় রয়েছেন চিকিৎসকরা। ব্যারিকেডের অন্য পারে মোতায়েন রয়েছেন পুলিশবাহিনী। এরই মধ্যে পুলিশকর্তারা বারবার দেখা করে গিয়েছেন প্রতিবাদী পড়ুয়া চিকিৎসকদের সঙ্গে। তবে সিপি-র পদত্যাগের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান চলবে, সাফ জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।