আবুধাবির মন্দিরই প্রথম নয়, আরব বিশ্বে কতগুলি হিন্দু মন্দির আছে জানেন?

Hindu Temples in Aram Countries : বলা হচ্ছে আবুধাবিতে স্বামী নারায়ণ মন্দিরটিই আরব বিশ্বের প্রথম হিন্দু মন্দির, অথচ এই তথ্য ভুল।

inscript
২ মিনিট
আবুধাবির মন্দিরই প্রথম নয়, আরব বিশ্বে কতগুলি হিন্দু মন্দির আছে জানেন?

২০১৫ সালে সংযুক্ত আরব আমিরশাহী সফর করেছিলেন নরেন্দ্র মোদি। ১৯৮১ সালের পর প্রধানমন্ত্রী মোদিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি সংযুক্ত আরব আমিরশাহী সফর করেন। ২০২৪ সালের দু'দিনের সফরে সংযুক্ত আরব আমিরশাহী গিয়ে নরেন্দ্র মোদি একটি মন্দির উদ্বোধন করছেন। ২২ জানুয়ারি এই দেশে রাম মন্দির তৈরি হয়ে গিয়েছে। ফেব্রুয়ারি মাসে মুসলিম প্রধান দেশে হিন্দু মন্দিরের উদ্বোধক হয়ে গেলেন মোদি। এই মন্দির যে তৈরি হবে তা ২০১৪ সালে নরেন্দ্র মোদি ভারতের শাসনের দায়িত্বে আসার পরেই তৈরি হয়ে গেছিল। ২০১৫ সালে মোদি আবু ধাবির তৎকালীন যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ এবং দুবাইয়ের শাসক শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে দেখা করেছিলেন। এই সফরের পরই সরকার মন্দিরের জন্য জমি বরাদ্দ করেছিল। প্রধানমন্ত্রী মোদির সফরের পর, সংযুক্ত আরব আমিরশাহীর সরকার হিন্দু মন্দির নির্মাণের জন্য ১৩.৫ একর জমি উপহার দেয়। ২০১৯ সালে আরও ১৩.৫ একর জমি বরাদ্দ করে। ২০১৮ সালে আরব দেশে নিজের দ্বিতীয় সফরে দুবাই অপেরা হাউস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই হিন্দু মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। মুসলিম দেশে এটিই যে প্রথম মন্দির তা কিন্তু নয়। আরব দেশে একাধিক হিন্দু মন্দির ও উপাসনালয় আছে।

আবু ধাবির মন্দির আর প্রধানমন্ত্রী মোদির সেই মন্দির উদ্বোধন করাকে এই দেশে বিশেষ অস্ত্র হিসেবে ব্যবহৃত করা হবে। বলা হচ্ছে আবু ধাবিতে স্বামী নারায়ণ মন্দিরটিই আরব বিশ্বের প্রথম হিন্দু মন্দির, অথচ এই তথ্য ভুল। শুধুমাত্র সংযুক্ত আরব আমিরশাহীতেই নয়, ওমান এবং বাহরিনেও মন্দির আছে।

বাহরিনের রাজধানী মানামায় শ্রীনাথজির মন্দির রয়েছে ১০০ বছরেরও বেশি সময় ধরে। ভারত ভাগের বহু আগেই থাট্টা (পাকিস্তান) থেকে এই অংশে চলে এসেছিলেন সিন্ধি সম্প্রদায়ের একাংশ। তাঁরাই এই মন্দির তৈরি করেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন আবু ধাবিতে হিন্দু মন্দির উদ্বোধন করছেন মোদি? নেপথ্যে রয়েছে যে আসল কারণ

Abu Dhabi Mandir Narendra Modi : মুসলিম প্রধান দেশে হিন্দু মন্দিরের উদ্বোধনে নরেন্দ্র মোদিকেই কেন যেতে হচ্ছে?

ওমানের রাজধানী মাস্কাটে দু'টি হিন্দু মন্দির রয়েছে। একটি মতিশ্বর মন্দির, এটি শিব মন্দির। পুরনো মাস্কটের মুত্রাহ এলাকায় অবস্থিত মতিশ্বর মন্দির মধ্যপ্রাচ্যের প্রাচীনতম হিন্দু মন্দিরগুলির মধ্যে একটি। দেড়শো বছরেরও বেশি পুরনো এই মন্দির ওমানের সুলতান তৈরি করেছিলেন বলে জানা যায়। ওমানের সুলতানের সঙ্গে সেখানের গুজরাতি সম্প্রদায়ের বন্ধুত্ব ছিল গভীর। সেই বন্ধুত্বের নিদর্শন হিসেবেই এই মন্দির তৈরি করা হয়।

বহুকাল থেকেই দুবাইয়ে দক্ষিণ ভারতীয় ছাড়াও, সিন্ধি, মারাঠি, গুজরাতি, পাঞ্জাবি-সহ বিভিন্ন ধর্মের মানুষের ধর্মাচারণের জন্য প্রার্থনাস্থল রয়েছে। দুবাই ও সংলগ্ন শহরে দীপাবলিও পালিত হয় ধুমধাম করে। সংযুক্ত আরব আমিরশাহীতে ভারতীয়দের সংখ্যাও নেহাত কম নয়। ভারত এবং অন্যান্য দেশের মানুষ চাকরি করতে বা অন্যান্য কাজে আরব দেশে পাড়ি দিচ্ছেন এবং ভারতের থেকে অনেক বেশি টাকাই উপার্জন করছেন।

অনেকেই নিজেদের জীবনযাত্রার মান উন্নত করতে, সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে ইউরোপ বা আমেরিকার মতো দেশে গেলেও, সেই দেশের নাগরিকত্ব পাওয়ার পরেও বেশি টাকা উপার্জনের জন্য আবার আরব বিশ্বেই ফিরে এসেছেন। নির্মাণক্ষেত্রের শ্রমিক হোক বা ডাক্তার, ইঞ্জিনিয়র, কর্পোরেট সংস্থার উচ্চপদস্থ কর্মচারী, সকলেরই লক্ষ্য হয়ে উঠেছে আরব দেশ।

এখানে উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরশাহী কিন্তু সৌদি আরবের অংশ নয়। সৌদি আরব এখনও নিজস্ব রীতিনীতিতেই চলে। সংযুক্ত আরব আমিরশাহী অনেক ছোট। এখানে নানা দেশ থেকে নানা ধর্ম ও বিশ্বাসের মানুষ এসেছেন। ফলে এখানে মসজিদ, গির্জা এবং সিনেগগও রয়েছে। মোদির মন্দির উদ্বোধন ভারতের প্রেক্ষিতে এই মুহূর্তে 'বিশেষ' হয়ে উঠলেও, মন্দির আরব বিশ্বে নতুন ঘটনা নয়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।