মেসি না রোনাল্ডো, কাদের নিজের সর্বকালের সেরার তালিকায় জায়গা দিয়েছিলেন পেলে?

Pele's list of greatest footballers : পেলে যদি ১০ জন খেলোয়াড়দের রাখতে চান, কারা থাকবেন সেই তালিকায়? গোটা বিশ্ব এর উত্তরটির অপেক্ষায় ছিল।

inscript
৩ মিনিট
মেসি না রোনাল্ডো, কাদের নিজের সর্বকালের সেরার তালিকায় জায়গা দিয়েছিলেন পেলে?

২০২২-এর শেষলগ্নে চলে গেলেন তিনি। বিশ্বকাপ ফুটবলের মুহূর্তে তাঁর অসুস্থ শরীর ও হাসপাতালে ভর্তি চিন্তায় ফেলে দিয়েছিল গোটা বিশ্বকে। একটাই প্রার্থনা ছিল – পেলে যেন সুস্থ হয়ে যান। ফুটবলের সম্রাট যেন আবার বাড়ি ফিরতে পারেন। ৮২ বছর বয়স, তার ওপর অ্যাডভান্স স্টেজের ক্যানসার, ডাক্তাররাও আশা একটু একটু করে ছেড়ে দিচ্ছিলেন। কিন্তু ২৯ ডিসেম্বর সেই দিনটি চলেই এল। সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন ফুটবল বিশ্বের ব্রাজিলিয়ান সাম্বার শ্রেষ্ঠ শিল্পী পেলে।

ব্রাজিলে স্যান্টোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে পেলের কফিন ঘিরে তখন ফুল আর ফুল। সাদা কাপড়ে ঢাকা কফিনের বাইরে দেখা যাচ্ছে ফুটবল সম্রাটের নিথর মুখটি। অগুনতি ভক্তদের ভিড় নেমে এসেছিল স্টেডিয়ামে। পরিবারের লোকজন তো আছেনই, সঙ্গে ফুটবল জগতের ব্যক্তিত্বরাও এসেছেন শ্রদ্ধা জানাতে। এসেছেন ফিফার প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফান্তিনো। অন্যদিকে স্টেডিয়ামের বাইরে জড়ো হয়েছেন অসংখ্য মানুষ। একটিবার যদি দেখা যায় তাঁকে, শেষবারের মতো…

Pelé’s coffin is carried onto the pitch at Vila Belmiro Stadium. His funeral started at 10 a.m. local time, and the burial will take place in a vertical cemetery only 600 meters away on Tuesday.

— The Associated Press (@AP)

বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা কে, এই তর্কের ঢেউ এখনও জারি আছে। আর্জেন্টিনা ও লিওনেল মেসি সদ্য বিশ্বকাপ জেতার পর সেই প্রশ্ন ফের নতুন করে সামনে চলে এসেছে। কে সর্বকালের সেরা ফুটবলার? যতবারই এই প্রশ্ন এসেছে, ফুটবল বোদ্ধারা ফিরে গিয়েছেন একজনের কাছে। তিনি পেলে। ফুটবল বললে সবার আগে যে নামটি মানুষের মাথায় আসে। তিনিই নিজে কী বলেন? তাঁর সর্বকালের সেরার তালিকায় কারা থাকবেন?

তিনবারের বিশ্বকাপজয়ী, সর্বোচ্চ গোলদাতার রেকর্ড – পেলের কীর্তি আরও অনেক। মনে মনে হয়তো নিজেকেই সবচেয়ে সেরা ভাবতেন তিনি। একাধিকবার প্রশ্ন করা হলে মৃদু হেসে উত্তর দিয়েছেন, ১৯৭০-এর পেলের মতো ফুটবলার তিনি আর দেখেননি। কিন্তু সেরা তারকাদের সম্মান জানাতেও ভোলেননি তিনি। ২০২০ সালে তাঁকে প্রশ্ন করা হয়েছিল সর্বকালের সেরাদের নিয়ে। তিনি নিজে যদি ১০ জন খেলোয়াড়দের রাখতে চান, কারা থাকবেন সেই সেরার তালিকায়? গোটা বিশ্ব এই উত্তরটির অপেক্ষায় ছিল। পেলের সর্বকালের সেরা ১০ ফুটবলার বলে কথা!

মৃদু হেসে বলেছিলেন, বেছে বেছে ১০ জনের নাম করা খুবই মুশকিল। তবুও তিনি বেশ কয়েকজনকে জায়গা দিয়েছিলেন। শুরুই করেছিলেন আর্জেন্টিনার মহাতারকা ও কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে নিয়ে। ফুটবলের রাজপুত্রের মধ্যেই নিজের ছায়া দেখতে পেয়েছিলেন পেলে। অজস্র লড়াই, ‘পেলে না মারাদোনা’ মিথের পরেও দু’জনে পরম বন্ধু। মারাদোনা চলে যাওয়ার পর ভেঙে পড়েছিলেন পেলে নিজেও। সেই মারাদোনা যে তাঁর সর্বকালের সেরা ১০-এ থাকবেন, তা বলাই বাহুল্য।

এরপর আরও নয়জনকে নিয়ে আসেন পেলে। আলফ্রেডো দি স্টেফানো, গ্যারিঞ্চা, জিওভানি ট্রাপাত্তনি, যোহান ক্রুয়েফ, ফ্রানৎজ বেকেনবাউয়ার, কার্লোস আলবার্টো, জিনেদিন জিদান, রোনাল্ডো নাজারিও ও আন্দ্রেস ইনিয়েস্তা। ব্রাজিল দলে নিজের ফুটবল সঙ্গী ও প্রতিদ্বন্দ্বী গ্যারিঞ্চাকেও সেরার সম্মান দিয়েছিলেন পেলে। সেইসঙ্গে সম্মান জানিয়েছিলেন ইনিয়েস্তা ও জিদানকে। বিশ্বের সর্বকালের দুই শ্রেষ্ঠ মিডফিল্ডারকে এভাবে সম্মান পেলে ছাড়া আর কে-ই বা দিতে পারবে! আর ব্রাজিলের রোনাল্ডো নাজারিওকে তিনি বলেছেন, বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ ‘নম্বর ৯’।

কিন্তু অদ্ভুত ব্যাপারটি নিশ্চয়ই খেয়াল করেছেন এতক্ষণে! পেলে-মারাদোনা পরবর্তী যুগে শ্রেষ্ঠত্বের দৌড়ে অবধারিতভাবে চলে আসবেন আরও দু’জন – ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। সর্বকালের সেরার দৌড়ে এখন পেলের সঙ্গে টক্কর দিচ্ছেন মেসি। কিন্তু সেরা ১০-এর তালিকায় মেসি, রোনাল্ডো কারোরই নাম নেই! এই ব্যাপারটি অবাকই হয়ে যায় ফুটবল বিশ্ব। কিন্তু পরের দিকে এই তালিকা সংশোধন করেন পেলে। ১০-এর জায়গায় ১২ জন ফুটবলারের নাম নেন তিনি। আগের নামগুলোর সঙ্গে এবার ঠিক জুড়ে যান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর মেসি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।