শ্যুটিং শেষ করেই হৃদরোগে আক্রান্ত শ্রেয়াস তালপাড়ে! কেন কম বয়সেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি?

Shreyas Talpade heart attack : শ্রেয়াসের ঘটনা মনে করিয়ে দিচ্ছে কলকাতার কনসার্টের পরেই গায়ক কেকে-র হৃদরোগের আক্রান্ত হওয়ার ঘটনা এবং মৃত্যু!

inscript
২ মিনিট
শ্যুটিং শেষ করেই হৃদরোগে আক্রান্ত শ্রেয়াস তালপাড়ে! কেন কম বয়সেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি?

শ্যুটিংয়েই ছিলেন। ব্যস্ত শিডিউল। শ্যুটিং শেষের পরেই হঠাৎ অসুস্থ। বৃহস্পতিবার মুম্বইয়ে শ্যুটিং শেষ করার পরই হৃদরোগে আক্রান্ত হলেন অভিনেতা শ্রেয়াস তালপাড়ে। বয়স মাত্র ৪৭। জীবনযাপনও চলে নিজস্ব গতিতেই, এরই মধ্যে হার্ট অ্যাটাক? শ্রেয়াসের ঘটনা মনে করিয়ে দিচ্ছে কলকাতার কনসার্টের পরেই গায়ক কেকে-র হৃদরোগের আক্রান্ত হওয়ার ঘটনা এবং মৃত্যু! শ্রেয়াস 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'-এর শ্যুটিং করছিলেন। কাজ শেষ হওয়ার পরেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। অবস্থা এমনই হয়ে যায় যে তড়িঘড়িই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় শ্রেয়াসের। এখন অবস্থা স্থিতিশীল। শ্রেয়াস ভর্তি আছেন মুম্বইয়ের আন্ধেরি ওয়েস্টের বেলভিউ হাসপাতালে।

শ্রেয়াস তালপাড়ে হিন্দি এবং মারাঠি সিনেমায় নিজের কাজের প্রশংসা কুড়িয়েছেন। ২০০৫ সালে নাসিরুদ্দিন শাহ অভিনীত 'ইকবাল' সিনেমায় বিশেষভাবে সক্ষম খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেন শ্রেয়াস। সমালোচকদের, দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। শ্রেয়াস তালপাড়ে ইকবালের আগে মারাঠি বিভিন্ন টিভি শো এবং থিয়েটার করেছেন চুটিয়ে। পরে ওম শান্তি ওম, গোলমাল রিটার্নস এবং হাউসফুল ২ সহ বেশ কয়েকটি বক্স-অফিস হিট সিনেমাতেও অভিনয় করেছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
উচ্চ রক্তচাপ মানেই মৃত্যুর হাতছানি, ভারতে হু হু করে বাড়ছে হৃদরোগের ঝুঁকি

অনুমান করা হয়েছে, ২০৫০ সালের মধ্যে স্ট্রোকের কারণে মৃত্যুর ৮০ শতাংশই হবে মধ্য ও নিম্ন আয়ের দেশগুলিতে। আগামী দিনে ভারতীয়দের মধ্যে স্ট্রোকের ঝুঁকি আরও বাড়বে।

'ওয়েলকাম ৩' সিনেমার পরিচালনা করছেন আহমেদ খান। ছবিতে অভিনয় করছেন অক্ষয় কুমার, দিশা পাটানি, সুনীল শেঠি, পরেশ রাওয়াল, রবীনা ট্যান্ডন, জ্যাকলিন ফার্নান্ডেজ, সঞ্জয় দত্ত, রাজপাল যাদব, কিকু শারদা, দালের মেহেন্দি, মিকা সিং, রাহুল দেব, মুকেশ তিওয়ারি, শরীব হাশমি, ইনামুল হক, জাকির হুসেন এবং যশপাল শর্মাও। এটি আসলে বিখ্যাত 'ওয়েলকাম' সিরিজের তৃতীয় কিস্তি। প্রথম সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ফিরোজ খান, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, অনিল কাপুর, নানা পাটেকর এবং পরেশ রাওয়াল। দ্বিতীয় কিস্তি ছিল 'ওয়েলকাম ব্যাক', ২০১৫ সালে মুক্তি পেয়েছিল। অভিনয় করেছিলেন জন আব্রাহাম এবং শ্রুতি হাসান।

সম্প্রতি প্রাক্তন মিস ইউনিভার্স এবং অভিনেত্রী সুস্মিতা সেনও হৃদরোগে আক্রান্ত হন। তারও অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়, স্টেন্ট বসানো হয়। এত ফিট হয়েও, নিয়মিত শারীরিক কসরৎ করেও কেন আক্রান্ত হচ্ছেন হৃদরোগে? সাম্প্রতিক সময়ে সারা দেশেই এমন ঘটনা বেড়েছে যেখানে মানুষ হঠাৎ করে দৈনন্দিন কাজকর্ম চলতে চলতেই অসুস্থ হয়ে মারা গিয়েছেন। সাম্প্রতিক বছরগুলিতে, কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব থেকে টিভি অভিনেতা সিদ্ধার্থ শুক্লা পর্যন্ত বেশ কিছু হাই-প্রোফাইল ব্যক্তিত্বও হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন৷

  • আপনার জন্য আরও কিছু লেখা
সুস্মিতা সেনের হার্ট অ্যাটাক! কেন চরম 'ফিট' মানুষও আক্রান্ত হচ্ছেন হৃদরোগে?

Sushmita Sen Heart Attack: সুস্মিতা সেন ২০১৪ সালে অ্যাডিসন'স ডিজিজ নামে একটি অটোইমিউন রোগে আক্রান্ত হন এবং সেই চিকিত্সার অংশ হিসাবে তাঁকে স্টেরয়েড নিতে হয়েছে বেশ।

হার্ট অ্যাটাক বা তীব্র মায়োকার্ডিয়াল ইনফার্কশন হচ্ছে এমন এক অবস্থা যেখানে হৃৎপিণ্ডে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। বয়স্কদের মধ্যেই দেখা যেত আগে, কিন্তু এখন ৪০ বছরের কম বয়সিরাও আক্রান্ত। আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি জানাচ্ছে, ২০১৯ সালের হিসেবে প্রতি পাঁচজন রোগীর মধ্যে একজনের বয়স ৪০ বা তার কম। ভারতে, সংখ্যাটি বিস্ময়কর। এদেশে ২০১৪-২০১৯ সালের মধ্যে হার্ট অ্যাটাকের কারণে মৃত্যুর হার ৫৩% বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কার্ডিওভাসকুলার রোগজনিত মৃত্যুর এক-পঞ্চমাংশই ঘটে ভারতে, বিশেষ করে অল্পবয়স্কদের মধ্যে।

মানুষের স্বাস্থ্যের উপর মহামারীর প্রভাবকে এখানে অস্বীকার করা যায় না। যারা কোভিড-১৯ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাদের হাসপাতালে ভর্তি হওয়ার আট মাসের মধ্যে কার্ডিওভাসকুলার সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা তিনগুণ বেশি ছিল। পাশাপাশি মানুষের জীবনধারাও রয়েছে নেপথ্য কারণের তালিকায়। হৃদরোগের জিনগত প্রবণতাকেও মাথায় রাখতে হবে। পুষ্টিকর খাবারের অভাব, অতিরিক্ত মদ্যপান এবং ঘুমের অভাবও হৃদরোগের কারণ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।