দিনে ২৫০ টাকার কাজ থেকে অস্কার! অবাক করবে লাপাতা লেডিজ-এর মঞ্জু মাইয়ের কাহিনি

Chhaya Kadam Laapataa Ladies Oscars: ২০১৮ সালে, শ্রীরাম রাঘবনের সিনেমা অন্ধাধুনে অভিনয় করেন ছায়া। ২০২২ সালে ঝুন্ড সিনেমায় অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর স্ত্রী রঞ্জনার চরিত্রে অভিনয় করেন।

inscript
৩ মিনিট
দিনে ২৫০ টাকার কাজ থেকে অস্কার! অবাক করবে লাপাতা লেডিজ-এর মঞ্জু মাইয়ের কাহিনি

অস্কারের জন্য মনোনীত হয়েছে কিরণ রাওয়ের 'লাপাতা লেডিজ'। অপরিচিত মুখের ভিড় সিনেমায়। অথচ কঠিন সত্যকে সহজে বলার ক্যারিশ্মা ভরপুর। এই অপরিচিত মুখের ভিড়েই ছিলেন ছায়া কদম। ২০ বছর আগে যে ছায়া টানা কয়েক মাস বাড়ি থেকেই বের হননি, সেই ছায়া নজর কেড়েছেন লাপাতা লেডিজ সিনেমায়। সিনেমার মতো জীবন হয় কিনা জানা নেই, তবে অনেকের জীবন সিনেমার মতোই। ছায়া তাঁদেরই একজন। ২০০১ সালে বাবা এবং ভাই দুজনেই পর পর মারা যান। এই যন্ত্রণা থেকে বাঁচার, এই অসহায়তা থেকে পালানোর পথ খুঁজছিলেন তিনি। হঠাৎ চোখে পড়ে একটি বিজ্ঞাপন। অভিনয়ের কর্মশালার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কাগজে। ওই একটি বিজ্ঞাপন, ওই একটি সিদ্ধান্ত ছায়া কদমের জীবনকে চিরতরে বদলে দেয়।

কাট টু ২০২৪। ছায়া কদম বড় পর্দায়, ছোট পর্দায়, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, সবখানেই উপস্থিত। লাপাতা লেডিজ-এ তাঁর অভিনয়ের তারিফ করছেন বিশ্বের তাবড় চলচ্চিত্র সমালোচকরা। সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ২০২৫ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য ভারতের পক্ষ থেকে তাঁর অভিনীত ছবিই মনোনীত হয়েছে। অথচ, কে জানত কাবাডি খেলতে চাওয়া, পুলিশ হতে চাওয়া মুম্বইয়ের শহরতলির এই কন্যা একদিন বিশ্বজয় করবে!

  • আপনার জন্য আরও কিছু লেখা
কার্গিল যুদ্ধে লড়েছিলেন নানা পাটেকর! অবাক করবে অভিনেতার এই অজানা কাহিনি

Nana Patekar Kargil War: জাতীয় স্তরের পদকজয়ী শ্যুটার ছিলেন নানা পাটেকর।

লাপাতা লেডিজ সিনেমায় ছায়া কদম মঞ্জু মাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন। একজন স্বাধীনচেতা চা স্টলের মালিক মঞ্জু মাই। এমন এক চরিত্রের মহিলা যিনি একই সঙ্গে কঠোর আবার তীব্র সহানুভূতিশীলও। যেমন হয় আর পাঁচটা সাধারণ ভারতীয় পরিবারে, সংসারের জন্য সর্বস্ব ত্যাগ করা মঞ্জু মাই অত্যাচারী স্বামীর মার খেতে খেতে, বিশ্বাসঘাতকতার ঘা খেতে খেতে কঠিন কঠোর হয়ে যান। এই কঠিন অথচ গভীর সংবেদনশীল মঞ্জুই ফুলকে এবং দর্শকদেরও আত্মনির্ভরতার শক্তি অর্জনের সাহস জোগান।

মুম্বইয়ের শহরতলি কালিনায় জন্ম ছায়ার। সেখানেই বেড়ে ওঠা। খেটে খাওয়া মধ্যবিত্ত পরিবারের সন্তান ছায়া কিন্তু শুরুর দিকে পেশাগতভাবে কাবাডি খেলার স্বপ্নই দেখতেন। রাজ্যস্তরেও খেলেছিলেন তিনি। পরে জিম খোলার বা পুলিশে যোগদানের কথা ভেবেছিলেন। অভিনয়ের কথা জীবনেও ভাবেননি ছায়া কদম। বছরের পর বছর সংসার চালাতে অদ্ভুত সব কাজ করে গেছেন ছায়া। তারপরে মারাঠি থিয়েটারের জগতে আসেন তিনি। তবে কদমের প্রথম চলচ্চিত্র মুক্তির আলো দেখেনি। প্রথম বলিউড সিনেমাতেও তাঁকে দেখা গেছিল মাত্র একটি দৃশ্যে।

তবুও, প্রতিটি ছোট ছোট সুযোগ যেন ছায়াকে আরও ঘষে মেজে তৈরি করে দিয়েছিল। শুরুর দিকে ছায়া কদম দূরদর্শনে একটি কাজের জন্য একজন পরিচালকের সঙ্গে যোগাযোগ করেছিলেন কিন্তু তাঁকে জানিয়ে দেওয়া হয় কাস্টিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে। অভিনয়ের বদলে ছায়াকে পরিচালকের সহকারী হিসেবে কাজের প্রস্তাব দেওয়া হয়। ছায়া তাতে রাজিও হয়ে যান। কিন্তু মূল অভিনেতা কাজটা করতে চাননি শেষ অবধি। তখন ছায়াকেই ওই ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়ে। ছায়া বুঝেছিলেন, এই সেই সময়। এই মুহূর্তের জন্যই অপেক্ষা করেছিলেন তিনি। সুযোগের সঠিক ব্যবহার করেছিলেন ছায়া।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রুপোলি পর্দায় 'বিদ্যাসাগর' তিনিই, অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায়কে কি ভুলেছে বাঙালি?

Actor Satya Bandyopadhyay : সত্য বন্দ্যোপাধ্যায় নামটা বললেই চোখের সামনে ভেসে ওঠে একটা অতি সাধারণ মধ্যবিত্ত বাঙালির ছবি। নিতান্তই সাদামাটা মানুষ, সবসময় মুখে হাসি লেগে থাকত। আর পরনে থাকত চিরকেলে সাদা ধুতি আর বাংলা শার্ট।

তবে নানা চরিত্রের পরেও মনে একটা প্রশ্ন খচখচ করেই যেত। আদৌ কি তিনি "অভিনেত্রীর মতো দেখতে"! মুখই যেখানে মূল পণ্য, বিশেষ করে রুপোলি পর্দার জগতে, যেখানে চেহারা দিয়েই যোগ্যতা মাপা হয়, পরিচিতি দিয়েই কাজ পাওয়া যায় এবং ইংরেজি বলতে পারাকেই সাফল্য ভাবা হয় সেখানে মাথায় কোনও হাত না থাকা, ইন্ডাস্ট্রিতে 'গডফাদার', ‘গডমাদার' না থাকা ছায়া সেখানে নিজের জমি তৈরি করবেন কীভাবে? ছায়া নিজের জীবন শুরু করেছিলেন প্রতিদিন ২৫০ টাকায় কাজ দিয়ে। নিজের চারপাশের প্রত্যেককে তাঁর মনে হতো ছায়ার চেয়ে ঢের কম বয়সি, ঢের স্মার্ট এবং ঢের পরিচিতি থাকা মানুষ। তিনিই যেন বেমানান। তবে এই ভাবনাকে জাঁকিয়ে বসতে দেননি ছায়া। কাজ করে গেছেন একের পর এক।

প্রথম সাফল্য ২০১৩ সালে ফ্যান্ড্রি দিয়ে। নানির চরিত্রে চমকপ্রদ অভিনয় ছিল অসীম শক্তিশালী। জাতি নিপীড়নের বিরুদ্ধে লড়াই করা একজন মহিলার ভূমিকায় তাঁর অভিনয় সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে। এরপরে, সাইরাত এবং ন্যুডের মতো মারাঠি সিনেমায় অবিস্মরণীয় ভূমিকায় অভিনয় করেন ছায়া।

২০১৮ সালে, শ্রীরাম রাঘবনের সিনেমা অন্ধাধুনেও অভিনয় করেন ছায়া। ২০২২ সালে ঝুন্ড সিনেমায় অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর স্ত্রী রঞ্জনার চরিত্রে অভিনয় করেন ছায়া। যে ছায়া ২০০১ সালে অভিনয় কর্মশালায় গিয়ে প্রথম বুঝেছিলেন তিনি আসলে জীবনে কী চান, সেই ছায়া ২৩ বছর পর ২০২৪ সালের মে মাসে কানস চলচিত্র উৎসবে দু'বার পর্দায় হাজির হলেন। একবার পায়েল কাপাডিয়ার অল উই ইমাজিন অ্যাজ লাইট সিনেমার জন্য, যেটি গ্র্যাঁ প্রি পুরস্কার জেতে, এবং অন্যটি করণ কান্ধারীর সিস্টার মিডনাইট সিনেমার জন্য।

কাবাডি, জিম, পুলিশের চাকরির ঘেরাটোপের থেকে অনেকখানি ঊর্ধ্বে এখন ছায়া। তবে এই সাফল্য রাতারাতি আসার নয়, আসেওনি। যা চেয়েছেন তা অর্জনের জন্য তাঁকে যে অন্যদের চেয়ে অনেক কঠোর পরিশ্রম করতে হতে পারে এই সত্যটা ছায়া জানতেন। আর সেই পরিশ্রমের জন্য প্রস্তুতও ছিলেন তিনি। মুম্বইয়ের অন্ধকার গলিতে হারিয়ে যায়নি তাঁর স্বপ্ন, লাপাতা হয়ে যায়নি তাঁর লড়াই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।