সিএএ বিরোধিতায় গিয়ে প্রেম, রাজনীতি-সিনেমাকে যেভাবে জুড়ল স্বরা ভাস্কর, ফাহাদ আহমেদের বিয়ে

Swara Bhaskar Fahad Ahmad Wedding: স্বরা আর ফাহাদের আলাপ বিজেপি-বিরোধিতার তুমুল এক প্রাঙ্গণে। CAA বিরোধী প্রতিবাদ সভাতেই স্বরা আর ফাহাদের প্রথম আলাপ

inscript
৩ মিনিট
সিএএ বিরোধিতায় গিয়ে প্রেম, রাজনীতি-সিনেমাকে যেভাবে জুড়ল স্বরা ভাস্কর, ফাহাদ আহমেদের বিয়ে

মিছিলে হাঁটতে হাঁটতে অজস্র প্রেমের জন্ম হয়। একসঙ্গে, এক আদর্শের প্রতি যূথবদ্ধতা মানসিক নৈকট্যের আঁতুড়ঘর হয়ে ওঠে। রাজনীতির লড়াইয়ে থাকা সেই সব বন্ধুত্বকে কেউ কেউ আজীবনের সঙ্গ করে নেন। যেমন নিয়েছেন, স্বরা ও ফাহাদ। বিজেপি বিরোধী মুখ হিসেবে বলিউডের যে কতিপয় চরিত্র প্রকাশ্যে বক্তব্য রাখেন বা নিজের মতামত নির্দ্বিধায় জানান, তাঁদের মধ্যে অন্যতম স্বরা ভাস্কর। আর ফাহাদের পরিচয় রাজনীতির আরও গভীরে। সমাজবাদী যুবজন সভার রাজ্য সভাপতি, সমাজবাদী পার্টি মহারাষ্ট্রের যুব শাখার রাজ্য সভাপতি ফাহাদ আহমেদ, ১৬ ফেব্রুয়ারি বিয়ে সেরেছেন। রেজিস্ট্রি আর পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে উদযাপন- বিয়ে বলতে এটুকুই। রাজনীতি আর বলিউডের প্রেম নতুন নয়। তবে স্বরা আর ফাহাদের যাপন সেই প্রেম-পরিবারের থেকে কিছুটা পৃথক। ফাহাদ আসলে কে, স্বরার বেড়ে ওঠাই বা কেমন?

স্বরা আর ফাহাদের আলাপ বিজেপি-বিরোধিতার তুমুল এক প্রাঙ্গণে। CAA বিরোধী প্রতিবাদ সভাতেই স্বরা আর ফাহাদের প্রথম আলাপ। স্বরা ভাস্কর নিজের রাজনৈতিক অভিমুখ বিষয়ে বরাবরই সুষ্পট, মতামত সম্পর্কে অত্যন্ত সোচ্চার। শুধু আদর্শগত মতামত টুইট করেই ক্ষান্ত হন না, বরাবরই যা সঠিক নয় বলে মনে করেন তার বিরুদ্ধে প্রতিবাদেও অংশ নেন। অভিনেত্রী স্বরা ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন এবং বেশ কয়েকটি সমাবেশে অংশ নেন। এই ধরনের একটি প্রতিবাদেই স্বরার পথ গিয়ে মেশে ফাহাদের আঙিনায়। ছাত্র নেতা ফাহাদের সঙ্গে স্বরার মতামতের আলাপ ঘটে সেই মঞ্চে। মতের মিল, আদর্শের মিল থেকেই বোনা হয় মনের মিল, যূথবদ্ধ যাপনের প্রেক্ষাপট। সেই সমাবেশে প্রথম একটি সেলফিও তুলেছিলেন স্বরা আর ফাহাদ।

Sometimes you search far & wide for something that was right next to you all along. We were looking for love, but we found friendship first. And then we found each other!

Welcome to my heart

It’s chaotic but it’s yours! ♥️✨🧿

  • আপনার জন্য আরও কিছু লেখা
চাঁদে পা রাখা দ্বিতীয় ব্যক্তি! ৯৩ বছর বয়সের জন্মদিনেই বিয়ে করলেন এডুইন বাজ অলড্রিন!

Edwin Buzz Aldrin: চাঁদের মাটিতে প্রথম পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং, তাঁর পরেই নামেন এডুইন এলড্রিন। তিনিই অ্যাপোলো ১১ মিশনের একমাত্র জীবিত সদস্য।

— Swara Bhasker (@ReallySwara)

সাল ২০১৮। যোগ্য তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির পড়ুয়াদের কেন্দ্রীয় সরকারের পোস্ট-ম্যাট্রিকুলেশন বৃত্তির আর্থিক সাহায্য প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেস (TISS)। ছাত্র ইউনিয়ন তখন ধর্মঘটের ডাক দেয় যার অগ্রভাগে ছিলেন ফাহাদ আহমেদ। সেই সময় তিনিই ছিলেন সাধারণ সম্পাদক ছিলেন। টানা ৩০০ দিন ধরে সেই ধর্মঘট অব্যাহত ছিল। ফাহাদ তখন এমফিল পড়ুয়া।

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রেমে পড়েছেন বিল গেটস! ৬৭ বছরের প্রেমিক গেটসের সঙ্গীর পরিচয় অবাক করবে

Bill Gates Dating: মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস এবং বিল গেটস ২০২১ সালের মে মাসে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন।

শুধু তাই নয়, সেই সময় সমাবর্তন অনুষ্ঠানেও তিনি ইনস্টিটিউটের চেয়ারপার্সনের কাছ থেকে ডিগ্রি নিতে অস্বীকার করেন। শোনা যায়, এই ধর্মঘট ও প্রতিবাদের জন্য গবেষণা করতে গিয়ে প্রবল বাধার মুখে পড়েন ফাহাদ। রেজিস্ট্রেশন করতে দেওয়া হয়নি তাঁকে। যদিও পরে ওই প্রতিষ্ঠান থেকে পিএইচডি করছেন তিনি। ফাহাদের জন্ম ১৯৯২ সালের ২ ফেব্রুয়ারি। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন তিনি। ছাত্র আন্দোলনের পথে থাকতে থাকতেই যুবনেতা হয়ে ওঠেন ফাহাদ। স্বরার জন্ম ১৯৮৮ সালের ৯ এপ্রিল। বাবা ছিলেন ভারতীয় নৌবাহিনীর কর্তা, আর মা ইরা ভাস্কর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজের অধ্যাপক ছিলেন। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর হন স্বরা।

शुक्रिया ज़र्रानवाज़ी का दोस्त 💛

भाई के कॉन्फिडेंस ने तो झंडे गाड़े है वो तो बरकरार रहना ज़रूरी है….और हाँ, तुमने वादा किया था तुम मेरी शादी में आओगे तो वक़्त निकालो….लड़की मैंने ढूँढ ली है 😎😎😎

— Fahad Ahmad (@FahadZirarAhmad)

বর্তমানে ফাহাদ সমাজবাদী পার্টির যুব শাখা, সমাজবাদী যুবজন সভার মহারাষ্ট্রের রাজ্য সভাপতি। CAA-NRC বিরোধী বিক্ষোভের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং আন্দোলনের মুখ হয়ে ওঠেন ফাহাদ। গান্ধীবাদী-সমাজতান্ত্রিক রাজনীতির পথে বিশ্বাসী ফাহাদের রাজনীতিতে এমন প্রগতিশীল ভূমিকা ভারতের সামগ্রিক রাজনীতিতে নতুন মুখের এগিয়ে আসাকে আরও দৃঢ় করেছে।

সিএএ বিরোধী প্রতিবাদ সমাবেশের সময় যে বন্ধুত্ব শুরু হয়েছিল তা এখন বিয়ের পথে এগিয়ে থিতু হয়েছে। সমাবেশে দেখা হওয়ার পর দু'জনের বন্ধুত্ব গাঢ় হয়। ফাহাদ স্বরাকে তাঁর ভাইয়ের বিয়েতে আমন্ত্রণও জানিয়েছিলেন। অভিনেত্রী তখন জানিয়েছিলেন, শ্যুটিং ম্যানেজ করা কঠিন। তবে ফাহাদের বিয়েতে তিনি অবশ্যই উপস্থিত থাকবেন! ফাহাদের বিয়েতে স্বরা আছেন, ভীষণভাবেই আছেন। গত ৬ জানুয়ারি আদালতে নথি জমা দেওয়ার পরে ১৬ ফেব্রুয়ারি বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে স্বরা আর ফাহাদের।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।