পাঁচ দশকের শাসনের অবসান! কীভাবে সিরিয়ায় পতন হলো আসাদ সরকারের?

Syria Al-Assad Govt: আসাদ এবং তাঁর পিতা হাফিজ আল-আসাদের শাসনকালে মানবধিকার লঙ্ঘন নিয়ে অভিযোগ উঠেছিল। এখন রাজধানী দামাস্কাস সহ একাধিক শহর চলে গিয়েছে বিদ্রোহীদের দখলে।

Tanvia Barua
৩ মিনিট
পাঁচ দশকের শাসনের অবসান! কীভাবে সিরিয়ায় পতন হলো আসাদ সরকারের?

রবিবার সকালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের পতন হয়েছে। দেশ ছেড়েছেন আসাদ। সিরিয়ায় পাঁচ দশক বাদে অবসান হয়েছে আসাদ পরিবারের শাসনের। আসাদ এবং তাঁর পিতা হাফিজ আল-আসাদের শাসনকালে মানবধিকার লঙ্ঘন নিয়ে অভিযোগ উঠেছিল। এখন রাজধানী দামাস্কাস সহ একাধিক শহর চলে গিয়েছে বিদ্রোহীদের দখলে। আল জাজিরার তথ্য অনুযায়ী, দামাস্কাসে ইতালির রাষ্ট্রদূতের বাসভবনেও ঢুকে পড়েছেন একদল সশস্ত্র মানুষ। পর্যবেক্ষকদের মত, একপ্রকার বিনা বাধাতেই রাজধানী দখল হয়ে গিয়েছে। তেমন কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি সরকার। কারা সিরিয়ায় আসাদ সরকারকে উৎখাত করল? পতনের অভিযানে নেতৃত্ব দেওয়া বিরোধীরা কারা?

রবিবার ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী 'হায়াত তাহরির আল-শাম' (এইচটিএস) এক বিবৃতিতে সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের কথা জানিয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, বাশার আল-আসাদ দেশ থেকে পালিয়েছেন। সিরিয়া এখন মুক্ত। এর মধ্যে দিয়ে দেশে অন্ধকার যুগের সমাপ্তি হলো এবং নতুন যুগের সূচনা হলো। ইসলামপন্থী সশস্ত্র দুই গোষ্ঠী 'হায়াত তাহরির আল-শাম' (এইচটিএস) এবং তাদের সহযোগী 'জইশ আল-ইজ্জা'-র যৌথবাহিনী উৎখাত করেছে আসাদ সরকারকে। আবু মহম্মদ আল-জুলানির নেতৃত্বে শুরু হয়েছিল এই অভিযান। নভেম্বরের শেষদিকে বিদ্রোহীরা হঠাৎ আলেপ্পা দখল করে নেয়। তারপরই সিরিয়ায় সরকারের পতন হলো। হামলায় নেতৃত্ব দিয়েছিল এইচটিএস। যুক্তরাষ্ট্র, তুরস্ক সহ একাধিক দেশে এইচটিএস সন্ত্রাসবাদী সংগঠন হিসাবেই তালিকাভুক্ত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হিজবুল্লাহকে চাপে রাখতেই লেবাননে স্থল আক্রমণ! ইজরায়েলে পাল্টা পরমাণু হামলার ফন্দি আঁটছে ইরান?

Israel-Hezbollah Conflict: কিছুদিন আগেই লেবাননে স্থল আক্রমণের কথা জানিয়েছিল ইজরায়েলি সেনা। মঙ্গলবার থেকেই সেই পরিকল্পনা অনুযায়ী এগোনো শুরু করেছে তারা।

২০১১ সালে এই সংগঠনের প্রতিষ্ঠা হয়। সূচনালগ্নে সংগঠনের নাম ছিল জাবাত আল নুসরা। সেই সময় এটি আল-কায়দা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংযুক্ত ছিল। সংগঠনটি গঠনের সময় আইএস গোষ্ঠীর নেতা আবু বকর আল বাগদাদিও ছিলেন। বিশেষজ্ঞরা মনে করেন, আইএস আসাদের বিরুদ্ধে গৃহযুদ্ধে সবচেয়ে বেশি সক্রিয় ছিল। বিবিসি এক প্রতিবেদনে লিখেছে, এই গোষ্ঠী বিপ্লবের চেয়ে জিহাদি আদর্শকেই বেশি গুরুত্ব দিয়েছে।

আসাদকে ক্ষমতাচ্যুত করতে বিদ্রোহীরা 'ফ্রি সিরিয়া' নামে একটি জোট করেছিল। পরে এই জোটে মতের ভিন্নতা দেখা যায়। ২০১৬ সালে এইচটিএসের নেতা আবু মহম্মদ আল-জুলানি নতুন সংগঠন তৈরি করেন এবং জাবাত আল নুসরাকে বিলুপ্ত করেন। নতুন সংগঠনের নাম হয় তাহরির আল-শাম। পরে এর সঙ্গে আরও ছোট সংগঠন যুক্ত হয়েছিল। মাঝে বেশ কিছুদিন এইচটিএস সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশকে ক্ষমতার কেন্দ্র করেছিল। সংগঠনটি ওই এলাকায় স্থানীয় প্রশাসনও চালু করে। সেখানে তাদের বিরুদ্ধে মানবধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। অন্যদিকে বেশ কিছু সংগঠনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছিল এইচটিএসের। বিশ্লেষকরা মনে করেন, আল কায়দার সঙ্গে জোট ভাঙার পর তারা খিলাফতের চেয়ে সিরিয়ায় ইসলামি শাসনের সিদ্ধান্ত নিয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মৃত্যু উপত্যকা গাজা | এত লাশ রাখব কোথায়?

Gaza War: প্যালেস্তাইনের নিরস্ত্র জনতার উপর যখন বোমা পড়ছে, রকেট বৃষ্টি হচ্ছে, ঝলসে যাচ্ছে ফিলিস্তিনি শিশুর দল, সেই অপরূপ মনোরম দৃশ্য দেখার জন্য তখন উঁচু পার্বত্য এলাকায় ইজরায়েলিদের ভিড়।

২০১১ সালে দাদরা শহরে গণতন্ত্র রক্ষার বিক্ষোভ শুরু হয়েছিল। সিরিয়া সরকার তখন আন্দোলনকারীদের উপর ব্যাপক দমন-পীড়ন চালিয়েছিল। আসাদ এই আন্দোলনকে 'বিদেশি সমর্থিত সন্ত্রাসবাদ' বলেছিলেন। এতে আন্দোলন আরও তীব্র হয় এবং আসাদ সরকারের পতনের আন্দোলনে পরিণত হয়। সেই সময় থেকেই সিরিয়ায় বহু বিদ্রোহী দল তৈরি হয়। এবং দিন দিন হিংসা বাড়তে থাকে। দেশে কার্যত গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। আইএস ও আল-কায়দার মতো উগ্রপন্থী গোষ্ঠীরাও সিরিয়ায় শক্তিশালী হয়ে ওঠে। বিবিসির তথ্য অনুযায়ী, এই যুদ্ধে ৫ লক্ষেরও বেশি মানুষ নিহত হয়েছেন। প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

অনেক আন্তজার্তিক সংবাদমাধ্যম গত চার বছর ধরে লিখতে শুরু করেছিল সিরিয়ায় যুদ্ধ শেষের দিকে। বলে রাখা ভালো, দেশের শুধুমাত্র বড় শহরগুলিতেই আসাদের শাসন ছিল। সংঘাতের শুরু থেকেই সিরিয়ার পূর্ব দিকের কুর্দি সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলি আসাদের নিয়ন্ত্রণে ছিল না। উত্তর পশ্চিমের ইদলিব প্রদেশ এবং মরুভূমি এলাকাগুলিতে জঙ্গি সংগঠনগুলি শক্তিশালী হয়ে উঠছিল। ইদলিব মূলত এইচটিএস নিয়ন্ত্রণ করত। কয়েক বছর ধরেই এই এলকা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। কারণ সরকার বাহিনীও ইদলিবকে তাদের নিয়ন্ত্রণে আনতে চাইছিল।

বিশেষজ্ঞদের মত, সিরিয়ায় ইরানের সামরিক কমান্ডোদের উপর ইসরায়েলের আক্রমণ বিদ্রোহীদের হঠাৎ আলোপ্পার দিকে যেতে উস্কেছে। আরও একটি কারণ হিসাবে বিশ্লেষকরা বলছেন, লেবাননে ইজরায়েলের আক্রমণে হিজাবুল্লাহর যে পরিণতি হয়েছে তার কথাও। বলে রাখা ভালো, গত কয়েক মাসে ইসরায়েল ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে জোরদার হামলা হচ্ছিল। এতে সিরিয়ার হিজাবুল্লাহ নেটওয়ার্কও দুর্বল হয়েছে। রাশিয়া বহুদিন ধরেই আসাদ সরকারকে সমর্থন জানিয়ে এসেছে। অন্যদিকে, বিদ্রোহীদের সমর্থন জানিয়েছে তুরস্ক। আসাদ যুদ্ধক্ষেত্রে আস্থা রেখেছিলেন রাশিয়ার বিমানশক্তি, ইরানের সামরিক সহায়তা এবং হিজাবুল্লাহর উপর। বিশেষজ্ঞদের মত, এই সমর্থন না থাকলে অনেক আগেই আসাদ সরকারের পতন হতো।

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?