স্বাধীনতা অলীক স্বপ্ন, তালিবানের অধীনে যেভাবে দিন কাটে আফগানিস্তানের মেয়েদের

Afganistan Crisis: মাথার উপর ঠেকানো রয়েছে বন্দুকের নল। শিক্ষা বন্ধ, স্বাধীনতার গন্ধ তো এদ্দিনে ভুলেছে দেশবাসী। এবার আফগানিস্তানে জারি নয়া নিষেধাজ্ঞা।

Sohini Das
৪ মিনিট
স্বাধীনতা অলীক স্বপ্ন, তালিবানের অধীনে যেভাবে দিন কাটে আফগানিস্তানের মেয়েদের

"রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানি, রানির দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি।" কবি নজরুল ইসলাম লিখেছিলেন এ কথা। কোনও একটি জাতির উন্নতির সূচক শুধুমাত্র পুরুষের শিক্ষা দ্বারা চিহ্নিত হতে পারে না। বিবেকানন্দও বলেছিলেন একই কথা। সংসারের একটি মেয়েকে যদি শিক্ষিত করা যায়, তাহলে গোটা সংসার, গোটা সমাজকে শিক্ষিত করা সম্ভব। যুগ যুগ ধরে নারী স্বাধীনতার পক্ষেই সওয়াল হয়ে এসেছে, অন্তত সভ্য সমাজে তেমনটাই হওয়া কাম্য। তাতে পরিস্থিতি পুরোটা না বদলালেও কিছু বদল তো এসেইছে। তবে তালিবান আছে তালিবানেই।

তাদের কাছে বাঘ-সিংহের মতোই ভয়ঙ্কর নারী স্বাধীনতা। কারণটা সম্ভবত আন্দাজ করা কঠিন হয় না। শিক্ষিত সুস্থ সমাজে কখনওই তালিবানি শাসন কায়েম হতে পারে না। তাই হীরক রাজার মতোই তারা বলে ওঠে, 'এরা যত বেশি পড়ে যত বেশি জানে, তত কম মানে।' অতএব দাও জানলা-দরজা সব বন্ধ করে। যাতে একফোঁটাও আলো না আসতে পারে। শুধু শিক্ষায় মারলে চলবে কেন! মেয়েদের ছুঁড়ে ফেলে দাও এমন অন্ধকারে, যেখানে কোনও স্বর না পৌঁছয়। এমনকী মেয়েদের কাছ থেকে কেড়ে নেওয়া হোক সুন্দর থাকার অধিকারটুকুও। কারণ ওই যে একজন নারীর কাছে আলো পৌঁছে যাওয়া মানে তা ক্রমে ছড়িয়ে পড়বে গোটা সমাজ, দেশে। মালালার মতো আরও অনেক মেয়ে চোখে চোখ রেখে সওয়াল করার সাহস করবে। এমনকী গুলিতে মাথার ঘিলু ছিটকে পড়লেও থামবে না প্রশ্ন। তাই আলো আসা বন্ধ হোক সবার আগে।

না, এ কোনও বানিয়ে তোলা কথামালা নয়। আফগানিস্তানের ছবিটা এর থেকেও শোচনীয়। যবে থেকে তালিবান দখল নিয়েছে দেশ, তখন থেকেই দুরবস্থার শেষ নেই বাসিন্দাদের। মাথার উপর ঠেকানো রয়েছে বন্দুকের নল। শিক্ষা বন্ধ, স্বাধীনতার গন্ধ তো এদ্দিনে ভুলেছে দেশবাসী। এবার জারি নয়া নিষেধাজ্ঞা। সে দেশের মেয়েদের বিউটি স্যালো বা পার্লার ব্যবহারের উপরে টানা হল রোখ। মেয়েদের শুধুমাত্র যৌনদাসী ভাবা একটা দল বা গোষ্ঠীর থেকে আর কী-ই বা প্রত্যাশা করা যায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাদ গেল না ম্যানিকুইনও! তালিবান শাসনে প্লাস্টিকে মাথা ঢাকার নির্দেশ মেয়ে পুতুলদের

Taliban Mannequins: পলিথিন ব্যাগ, স্কার্ফ এমনকী অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়েও পোশাক পরিহিত পুতুলের মুখ ঢেকে রাখতে বাধ্য করা হয়েছে দোকানিদের।

ইতিমধ্যেই রাস্তাঘাটে পার্লারে হোডিংয়ে পোস্টারে যত মেয়েদের মুখ ছিল, সেসব কিছু কালো কালি লেপেছে তালিবান। তাতেও শান্তি হয়নি। কাবুল-সহ গোটা দেশ জুড়ে সম্প্রতি নয়া নির্দেশিকা জারি করেছে তালিবান সরকারের অসৎ ও সদগুণ (ভাইস অ্যান্ড ভার্চু) মন্ত্রক। হ্যাঁ, এমন মন্ত্রক তালিবান শাসনেই সম্ভব। ইতিমধ্যেই এই মর্মে কাবুলের সমস্ত মহিলা বিউটি পার্লারদের লাইসেন্স বাতিল করার নির্দেশ এসেছে। ইতিমধ্যেই মেয়েদের শিক্ষা ও বাইরে চাকরি করার উপরে জারি হয়েছে নিষেধাজ্ঞা। এবার সাজগোজের উপরও বসল কড়াকড়ি। আসলে প্রসাধন মানে তো শুধুই বহিরঙ্গের সাজগোজ নয়। নিজেকে সুন্দর করে তোলার মধ্যে দিয়েও তো অনেকটা আত্মবিশ্বাসী অনুভব করার সুযোগ থাকে। সেই জায়গাটাকেও নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে তালিবান।

২০২১ সালে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেয় আমেরিকা ও ন্যাটো। আর তার পরেই আফগানিস্তানের দখল নেয় তালিবান। তার পর থেকেই শুরু হয়েছে নানা ধরনের অত্যাচার। ইতিমধ্যেই আরোপ হয়েছে একাধিক নিষেধাজ্ঞা। তার মধ্যেই নয়া সংযোজন এই নির্দেশ। ভাইস অ্যান্ড ভার্চু মন্ত্রক থেকে জারি করা চিঠিতে জানানো হয়েছে, গত ২৪ জুন তালিবানের সর্বোচ্চ নেতা হায়বাতুল্লাহ আখুনজাদা মৌখিক ভাবে এই নির্দেশ জারি করেন। কাবুল ও আফগানিস্তানের সব কটি প্রদেশেই নয়া হুকুম বলবৎ করার নির্দেশ দেওয়া হয়েছে। এক মাসের মধ্যে সমস্ত পার্লারের ব্যবসা বন্ধ করতে হবে বলেও জানানো হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
তালিবান শাসনে কেমন আছে আফগানিস্তানের মেয়েরা? জানলে শিউরে উঠতে হবে

তালিবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের গার্হস্থ নির্যাতন নিয়ে কাজ করা কেন্দ্রগুলি বন্ধ হয়ে গিয়েছে। শুধুমাত্র গার্হস্থ হিংসা নয়, নারীদের ওপর আক্রমণও বেড়েছে বিস্তর।

কেন এমন সিদ্ধান্ত, সে ব্যাপারে অবশ্য খোলসা করে কিছু জানানো হয়নি। জানানোর কথাও না। তালিবানরা আর কবেই বা কোনও দেশের বাসিন্দাদের প্রতি দায়বদ্ধ থেকেছে। তা-ও আবার দখল করা দেশ। ঔপনিবেশিক দেশের উপর অত্যাচার, জুলুম করাটাই তো দস্তুর। সেখানে তালিবানরা তো শুধু ধর্মীয় ভাবে চরমপন্থীই নয়, তাদের হয়ে কথা বলে বন্দুকই। তালিবানের এমন নির্দেশে মাথায় হাত বিউটি পার্লার মালিকদের। এমন স্বৈরাচারী সিদ্ধান্তে তাঁদের রুজিরুটি নিয়ে টানাটানি পড়ে গিয়েছে। কর্মহীন হয়ে পড়েছেন মেকআপ শিল্পী থেকে শুরু করে অনেকেই। কীভাবে তাঁরা সংসার টানবেন, তা-ই হয়ে উঠেছে সবচেয়ে বড় প্রশ্ন।

নব্বই দশকের শেষ দিকে ভয়াবহ ভাবে আফগানিস্তান শাসন করেছিল তালিবান। বাসিন্দাদের নানা ভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেই জমানায়। এ নিয়ে একাধিক ডকুমেন্টশন রয়েছে রাষ্ট্রপুঞ্জের। সংবাদমাধ্যমের স্বাধীনতা থেকে সাংবাদিকদের অধিকার, সব কিছুই খর্ব হয়েছিল। শিক্ষা থেকে শুরু করে চাকরি, সব কিছুর উপরেই জারি হয়েছিল নিষেধাজ্ঞা। সবচেয়ে খারাপ পরিস্থিতি ছিল নারী ও শিশুদের। আমেরিকা ও ন্যাটোর হস্তক্ষেপে বেশ কিছুদিন স্বস্তিতে ছিল আফগানিস্তানবাসী। তবে সেই সুখ চিরস্থায়ী হল না। আমেরিকা সেনা প্রত্যাহার করে নিতেই ফের রাষ্ট্রের দখল নিল তালিবান। শুরু হল ফের অত্যাচার, কষ্টের দিন।

যদিও সরকার গড়ার সময় তালিবান দাবি করেছিল, আগের তুলনায় অনেকটাই নরমভাবাপন্ন এবার তারা। দেশ শাসনের ক্ষেত্রেও সে ব্যাপারটি মাথায় রাখা হবে। তবে কোথায় কী! দু'দিন যেতে না যেতে আসল রূপে ফিরেছে তালিবান। ইতিমধ্যেই বন্ধ হয়েছে নারীশিক্ষার অধিকার। কেড়ে নেওয়া হয়েছে সংবাদমাধ্যমে চাকরির স্বাধীনতা। মেয়েদের বাইরে কাজ করার ক্ষেত্রেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। পার্ক, জিম এসব জায়গাতেও অধিকার নেই মেয়েদের। পোশাক তো ছিলই, এবার তার সঙ্গে যোগ হল প্রসাধনও।

এমনিতেই তালিবান শাসন জারি হওয়ার পরে ভেঙে পড়েছে আফগানিস্তানের অর্থনীতি। আন্তর্জাতিক মঞ্চেও একঘরে হয়ে গিয়েছে কাবুল। স্বাভাবিক ভাবেই দুঃসহ অবস্থা বাসিন্দাদের। জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদের উপায় নেই। বাইরে থেকেও সাহায্য আসার অবকাশ নেই। সবচেয়ে বড় কথা, যতটা খবর বাইরে আসছে, যতটুকু জানা যাচ্ছে, তার চেয়েও যে খারাপ অবস্থায় বাসিন্দারা রয়েছেন, তা তালিবানি জমানায় আঁচ করাই যায়। মেয়েদের এই পরাধীনতার নিগড় গোটা সমাজ, গোটা দেশটাকেই টেনে নিয়ে যাচ্ছে আরও আরও পিছনে, আরও অন্ধকারে। কবে মিলবে স্বাধীনতা, কবে আসবে স্বস্তির ঘুম, উত্তরটা বোধহয় সময়ের কাছেও নেই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।