অক্সফোর্ড বিক্ষোভের নেপথ্যে এসএফআই? তাহলে হিন্দুদের রক্ষার প্রশ্ন তুললেন কে?

Mamata Banerjee Oxford University: বিক্ষোভের মধ্যেই প্রশ্ন ওঠে, “এনিওয়ান ফর হিন্দুস?” জবাবে মুখ্যমন্ত্রী বলেন, "আমি হিন্দু-মুসলমান সকলের জন্য।”

inscript
৩ মিনিট
অক্সফোর্ড বিক্ষোভের নেপথ্যে এসএফআই? তাহলে হিন্দুদের রক্ষার প্রশ্ন তুললেন কে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে ভাষণ দিচ্ছিলেন। হঠাৎই শুরু হিয়ে যায় বিক্ষোভ। বক্তৃতা চলাকালে বিরোধীদের বিক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতুন কিছু নয়। তবে অক্সফোর্ডের মতো বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে এমন এক মঞ্চে অপ্রীতিকর প্রশ্নের সম্মুখীন হওয়া নিঃসন্দেহে এক ধাক্কা। হ্যাঁ, সেই ধাক্কা সযত্নেই, নিজস্ব ছন্দে সামলে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রশ্ন উঠছে, প্রতিবাদ করলেন কারা? এই প্রতিবাদ কি স্বতঃস্ফূর্ত? না কি রাজনৈতিকভাবেই পরিকল্পিত? নেপথ্যে কারা? বক্তৃতার মাঝে কারা প্রশ্ন তুললেন ভোট-পরবর্তী হিংসা নিয়ে? আরজি কর দুর্নীতি ও ধর্ষণ ইস্যু তুলে মুখ্যমন্ত্রীকে বিব্রত করলেন কারা?

হঠাৎ শুরু হওয়া এই প্রতিবাদে কিঞ্চিৎ বিচলিত হয়েছিলেন মমতা। তবে পরে সম্পূর্ণ বক্তৃতা শেষও করেন। আর বক্তব্যের মাঝেই বিক্ষোভকারীদের বলেন, "আপনাদের দলকে আমাদের রাজ্যে শক্তি বাড়াতে বলুন যাতে তারা আমাদের সঙ্গে লড়াই করতে পারে।" 'আপনাদের দল' বলতে কদের কথা বলছেন মমতা? তাহলে তিনি কি নিশ্চিত যে অক্সফোর্ডের বিক্ষোভের নেপথ্যে কারা? তারা তাহলে পশ্চিমবঙ্গেও উপস্থিত?

  • আপনার জন্য আরও কিছু লেখা
অক্সফোর্ডে ধুন্ধুমার! বিক্ষোভকারীদের টানা প্রশ্ন, কী উত্তর ফেরালেন মমতা?

Mamata Banerjee Oxford: বিক্ষোভকারীদের শান্ত করতে মমতা বলেন, “আমি আপনাদের মিষ্টি দেব, আমি আপনাদের চকলেট দেব।"

মূল বিড়ম্বনা শুরু হয় মমতার দেওয়া একটি শিল্প বিনিয়োগ সংক্রান্ত পরিসংখ্যান ঘিরে। মমতা বলেন 'লক্ষ কোটি টাকা' মূল্যের 'বিনিয়োগ প্রস্তাব' পেয়েছে বাংলা। এই সম্পর্কেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন এক দর্শক। সেই রেশ ধরে প্রশ্ন তোলেন আরেকজন। পশ্চিমবঙ্গের শিল্প পরিস্থিতি নিয়ে কথা বলার সময়, যখন টাটার টিসিএস কোম্পানিতে বিনিয়োগের বিষয়টি উত্থাপিত হয়, তখন দর্শকদের পিছনে কিছু বিক্ষোভকারীকে হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রাজ্যে নির্বাচন এবং ভোট-পরবর্তী সন্ত্রাসের পাশাপাশি আরজি ধর্ষণ বিষয়ে স্লোগান লেখা ছিল তাতে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এখানে রাজনীতি করবেন না, এটি রাজনীতির প্ল্যাটফর্ম নয়, আমার রাজ্যে যান এবং আমার সঙ্গে রাজনীতি করুন।" যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিককালে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় এক ছাত্রের আহত হওয়ার ঘটনার প্রসঙ্গও তোলেন বিক্ষোভকারীরা। মমতা বলেন, ‘‘আমার বাম, অতিবাম, সাম্প্রদায়িক শক্তির বন্ধুদের বলব, আপনাদের আমি চকোলেট দেব। আপনাদের মতাদর্শকেও চকোলেট খাওয়াব।’’ অক্সফোর্ডে গিয়েও সিপিএম কি সত্যিই পিছু ছাড়ল না মুখ্যমন্ত্রীর?

  • আপনার জন্য আরও কিছু লেখা
মমতার ধর্মনিরপেক্ষতার প্রশংসা! চিঠিতে মুখ্যমন্ত্রীকে যা লিখলেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক

Gayatri Chakravorty Spivak Mamata Banerjee: ১৯৮৮ সালে পশ্চিমবঙ্গ খেড়িয়া শবর কল্যাণ সমিতির সমিতির কার্যকরী সভাপতি মহাশ্বেতা দেবীর সঙ্গে পুরুলিয়া জেলার কেন্দায় আসেন গায়ত্রী।

তৃণমূলের একাংশ বলছে, টাটার নাম উচ্চারিত হতেই যেভাবে বিক্ষোভ শুরু হয়, তাতে সিপিএমের যোগ স্পষ্ট। 'যাদবপুর' প্রসঙ্গ ওঠায় অতিবাম যোগও বের করছেন দলের একাংশ। এখানে উল্লেখ্য, সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের ব্রিটেন শাখা জানিয়েছে, তাদের সংগঠনের সদস্যরা বিক্ষোভে ছিলেন। অভিযোগ, এই বিক্ষোভের আয়োজনের মূল পরিকল্পনা ছিল নিখিল ম্যাথুর। কে নিখিল ম্যাথু? তাঁর ফেসবুক আইডি বলছে, তিনি যুক্তরাজ্যের স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার সম্পাদক। SFI-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই ছাত্র ডেভেলপমেন্ট অ্যান্ড লেবার স্টাডিজ নিয়ে স্নাতকোত্তর পড়াশোনা করেছেন। বর্তমানে এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে পিএইচডি করছেন। ধরে নেওয়া গেল, এই বিক্ষোভের মূল চালিকাশক্তি ছিল বামেরাই। আরও নির্দিষ্ট করে বলতে গেলে এসএফআই। তাহলে প্রশ্ন ওঠে, ওই ভিড়ের মধ্যে বাংলায় হিন্দুদের সঙ্গে আচরণ নিয়ে প্রশ্ন তুললেন কে?

বিক্ষোভের মধ্যেই প্রশ্ন ওঠে, “এনিওয়ান ফর হিন্দুস?” জবাবে মুখ্যমন্ত্রী বলেন, "আমি হিন্দু-মুসলমান সকলের জন্য।” তাহলে বিক্ষোভের নেতৃত্বে ছিলেন স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার (এসএফআই-ইউকে) যুক্তরাজ্য শাখাই কেবল ছিল না? হিন্দু বিষয়ক প্রশ্ন উত্থাপিত হওয়াতে স্বাভাবিকভাবেই নজর যায় প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির দিকেও।

মমতা বলেছেন, "আমি প্রতিটি ধর্মকে সমর্থন করি। আমি হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টানকে সমর্থন করি। একটি জাতির নাম নয়, সবার নাম বলুন। আপনারা যা করছেন তা ঠিক নয়। আপনারা যে রাজনীতি করছেন, আমার অতি-বাম বন্ধু এবং সাম্প্রদায়িক বন্ধুরা তা করেন না।” অতিবাম এবং বিজেপিকে 'বন্ধু' বলে, চকোলেট-মিষ্টি খাওয়াতে চেয়ে অক্সফোর্ডের বিতর্ক আপাতত ধামাচাপা দিয়েই ফেলেছেন মুখ্যমন্ত্রী। বিদেশের মাটিতে এই বিক্ষোভের শিকড় আসলে তো বাংলাতেই। বছর গড়াতেই, সিংহাসনের লড়াই। সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অতিবাম ও সাম্প্রদায়িক বন্ধুদের সঙ্গে সমীকরণ কী হবে, সেই প্রশ্নই বঙ্গের রাজনীতিতে সবচেয়ে প্রাসঙ্গিক এখন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?