'হামাস হঠাও'! কেন প্যালেস্টাইন জুড়ে ছড়াচ্ছে হামাসবিরোধী বিক্ষোভ?

Anti Hamas Protest in Gaza: হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা বাসেম নাইম বলছেন, হঠাৎ করে এই বিক্ষোভ শুরু হওয়া, এবং তা সারা বিশ্বে প্রচার হওয়া আসলে 'সন্দেহজনক রাজনৈতিক এজেন্ডা'।

inscript
৪ মিনিট
'হামাস হঠাও'! কেন প্যালেস্টাইন জুড়ে ছড়াচ্ছে হামাসবিরোধী বিক্ষোভ?

গাজাকে স্বাধীন করতে চায় বলে দাবি হামাসের। প্রায় দেড় বছর ধরে হামাসের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে গাজাকেই কার্যত ধ্বংস করে দিয়েছে ইজরায়েল। এত মৃত্যু, এত লাশ, এত হাহাকার পার করে এবার শত শত ফিলিস্তিনি মানুষ উত্তর গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে প্রতিবাদে নেমেছেন। তাঁদের সমবেত দাবি "হামাস হাটাও"! গাজার জঙ্গি গোষ্ঠী হামাসের বিরোধিতায় এমন বিরল প্রকাশ্য ক্ষোভ প্রদর্শন স্বাভাবিকভাবেই গাজার মুক্তি আর ইজরায়েলের আগ্রাসনের সমীকরণে এক নতুন বাঁক যোগ করেছে। উল্লেখ্য, উত্তর গাজা হচ্ছে গাজার সবচেয়ে বিধ্বস্ত এলাকাগুলোর একটি। ঘনবসতিপূর্ণ এই এলাকার বেশিরভাগ বাড়িই গুঁড়িয়ে গিয়েছে। মানুষজন প্রাণে বাঁচতে পালিয়েছেন, যারা পারেননি, শেষ হয়ে গিয়েছেন।

সম্প্রতি X-এ একাধিক পোস্টে দেখা গেছে, ২৫ মার্চ গাজার বেইট লাহিয়া অঞ্চল থেকে যুদ্ধে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে থেকে ধুলোময় রাস্তায় নেমে আসছেন সাধারণ মানুষ, তারা স্লোগান দিচ্ছেন "আউট, আউট, আউট, হামাস গেট আউট"। যুদ্ধের বিরুদ্ধে এমন স্বতঃস্ফূর্ত সমাবেশ তাও এমন ভয়াবহ পরিস্থিতিতে, সাম্প্রতিককালে গাজা প্রত্যক্ষ করেনি। অনেকেই বলেছেন, দেড় বছরে সব হারিয়ে এবার তারা ক্লান্ত, তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই, হারানোরও কিছু বাকি নেই। হয় মৃত্যু বা শেষ প্রতিরোধ। বিক্ষোভের মধ্যে সকলে না হলেও অনেকেই হামাসের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত মানুষ এখন হামাসবিহীন গাজায় নিরাপদে বাঁচতে চাইছে।

২৫ মার্চ থেকে এই বিক্ষোভের পোস্টগুলি ব্যাপকভাবে প্রচারে আসতে শুরু করে। রয়টার্স ওই অঞ্চলের রাস্তা, নানা খুঁটি এবং বাড়ির অবস্থান দেখে ওই এলাকার স্যাটেলাইট চিত্রের সঙ্গে মিলিয়ে বিক্ষোভের অবস্থান নিশ্চিত করতে পেরেছে। উত্তর গাজার ওই এলাকা থেকে আসা নানা ভিডিওতে দেখা গেছে জনতার হাতে ব্যানারে লেখা ছিল "অনেক যুদ্ধ হলো”, এই মানুষরাই স্লোগান দিয়েছেন, "আমরা আর যুদ্ধ চাই না"। যে হামাস গাজার স্বাধীনতার জন্য লড়ছে, যে হামাসের ইজরায়েল আক্রমণের ভিত্তিতেই ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় এত মানুষের মৃত্যু হলো, সমস্ত গাজাটাই মানচিত্র থেকে মুছে যাওয়ার মুখে, হঠাৎ সেই হামাসকেই কেন গাজা থেকে উৎখাত করতে চাইছেন মানুষ?

হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা বাসেম নাইম বলছেন, যুদ্ধের কারণে যে দুর্ভোগ পোহাতে হয়েছে মানুষকে তার প্রতিবাদ করার অধিকারও জনগণের আছে। তবে তাঁর সন্দেহ, হঠাৎ করে এই বিক্ষোভ শুরু হওয়া, এবং তা সারা বিশ্বে প্রচার হওয়া আসলে 'সন্দেহজনক রাজনৈতিক এজেন্ডা'। তাঁর সন্দেহ, যুদ্ধ পরিস্থিতিকে কাজে লাগাচ্ছে ইজরায়েল। বাসেম নাইমের প্রশ্ন, "তারা কোথা থেকে এসেছে, ওয়েস্ট ব্যাঙ্কে কী হচ্ছে? কেন তারা সেখানে আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন না? এই আগ্রাসনের নিন্দা জানাতে জনগণ রাস্তায় নামছে না কেন?”

  • আপনার জন্য আরও কিছু লেখা
লড়াইটা কি সত্যিই ইজরায়েল বনাম হামাস-এর?

Israel-Palestine War: ফিলিস্তিন মানেই একমাত্র হামাস? ‘দ্য জয়েন্ট রুম’ তাহলে কী? ‘আবু আলি মুস্তাফা ব্রিগেডস’ বা ‘ন্যাশনাল রেজিস্ট্যান্স ব্রিগেডস’-এর মতো সামরিক শাখাগুলিই বা কাদের?

হামাসের প্রতিদ্বন্দ্বী ফাতাহ হামাসকে "গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের আহ্বানে সাড়া দেওয়ার" আহ্বান জানিয়েছে। ফাতাহ অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কে প্যালেস্টাইন অথরিটির (পিএ) নেতৃত্বে রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইজরায়েলে হামলা চালিয়ে ১,২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে বন্দি হিসাবে অপহরণ করার পরই প্রতিশোধ নিতে ইজরায়েল গাজায় আক্রমণ শুরু করে। গাজায় ইজরায়েলি অভিযানে এখনও অবধি ৫০,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার বেশিরভাগ অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ এখন তাঁবুতে। সেখানেও বোমা হামলা চলেছে। যুদ্ধের সময় গাজার দক্ষিণে পালিয়ে আসা কয়েক লক্ষ বাসিন্দাদের অনেকেই জানুয়ারিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর উত্তর গাজায় ধ্বংস হয়ে যাওয়া বাড়িতে ফিরে এসেছেন।

গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে আক্রমণ শুরু করে ইজরায়েল। যুদ্ধবিরতিকালে হামাস ইজরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে ইজরায়েলের বন্দিদের মুক্তি দিয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য আধিকারিকদের মতে, ইজরায়েল গাজায় আবার হামলা শুরু করার পর থেকে প্রায় ৭০০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই মহিলা এবং শিশু। যুদ্ধবিরতি প্রক্রিয়াটিকে আবার বাস্তবায়িত করার লক্ষ্যে আনুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত থাকলেও, গাজায় ভবিষ্যতের শাসনক্ষমতা সহ কেন্দ্রীয় নানা বিষয়েই আসলে কোনও অগ্রগতি চোখে পড়েনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দুর্নীতি ঢাকতেই যুদ্ধবিরতি ভেঙে আবার গাজায় আক্রমণ নেতানিয়াহুর?

Netanyahu's Strike on Gaza: প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁর দুর্নীতি মামলায় নির্ধারিত সাক্ষ্য দিতে পারবেন না, কারণ গাজায় আকস্মিক হামলার ফলে দুই মাসের যুদ্ধবিরতি শেষ হয়েছে।

২০০৭ সালে হামাস ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ গোষ্ঠীকে পরাজিত করে নির্বাচনে জিতে গাজায় নিয়ন্ত্রণ কায়েম করে। ২০০৭ থেকেই গাজার শাসন হামাসের হাতে আর এখানে বিরোধীদের তেমন স্থানই নেই। হামাস এবং ফাতাহ-র মধ্যে বছরের পর বছর ধরেই মতপার্থক্যই প্রাধান্য পেয়ে এসেছে। গাজার যুদ্ধোত্তর ভবিষ্যতের বিষয়ে মতপার্থক্য দূর করতেও ব্যর্থ হয়েছে দুই গোষ্ঠী। হামাস স্পষ্ট জানিয়েছে, আগামীতে যে প্রশাসনই আসুক না কেন তা নির্বাচনের মাধ্যমেই আসবে।

এতকাল পরে হামাসের বিরুদ্ধে ভিন্নমতের প্রকাশ্য জমায়েত দেখা যাচ্ছে। এখনও পর্যন্ত বেশিরভাগ বিক্ষোভই ছোট আকারের। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, আঁচ ক্রমেই ছড়াচ্ছে। গত বুধবার গাজা শহরে, উত্তর এবং মধ্য গাজার অন্তত দু'টি স্থানে - নুসিরাত এবং দেইর আল-বালাহ-তে ছোট ছোট বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। দেইর আল-বালাহ-তে প্রায় ৩০০ জন বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

বিক্ষোভকারীরা বলছেন, “আমাদের দাবিগুলো পরিষ্কার: যেকোনও মূল্যে যুদ্ধ বন্ধ করুন। ‘আমরা বাঁচতে চাই’ এটাই আমাদের স্লোগান। আমাদের আর হারানোর কিছুই নেই। আমরা ইতিমধ্যেই সবকিছু হারিয়ে ফেলেছি, তাই আমরা আর ভয় পাই না।"

দক্ষিণ গাজার বিশিষ্ট ফিলিস্তিনি গোষ্ঠী এবং হামাস বিরোধী নেতারাও হামাসের বিরোধিতা করে একটি যৌথ বিবৃতি জারি করে ফিলিস্তিনিদেরকে "অবিচারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করার" এবং হামাসের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, "হামাসকে অবিলম্বে গাজা থেকে হাত তুলে নিতে হবে। যে সিদ্ধান্ত আমাদের নয়ই, যে সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেওয়ার কারণে আমরা ভুক্তভোগী, সেই অন্যায়ের অবসান ঘটাতে হবে। আমরা আপনাদের সকলকে রাস্তায় নামার এবং আওয়াজ তোলার আহ্বান জানাই। গাজা কারও কাছে বন্দি নয়। গাজা তার জনগণের ইচ্ছায় মুক্ত হবে।"

গাজায় ফাতাহ-র মুখপাত্র মুনথার আল-হায়েক, হামাসকে গাজায় সরকার থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। বুধবার ফিলিস্তিনি রেডিওর এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, হামাসের উচিত ফাতাহ-অধ্যুষিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করা। বলেছেন, হামাসের উপস্থিতিই ফিলিস্তিনিদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। ইজরায়েলের শাসক নেতানিয়াহুও এই বিষয়ে বলেছেন, "সাম্প্রতিককালে আমরা এমন একটি নতুন পরিবর্তনের সাক্ষী হয়েছি - যা আমরা আগে কখনও দেখিনি। আমরা গাজা উপত্যকায় হামাসের শাসনের বিরুদ্ধে বড়, প্রকাশ্য বিক্ষোভ দেখেছি।"

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যুদ্ধবিধ্বস্ত মানুষের ক্লান্তি, রাগ, প্রতিবাদ স্বাভাবিক। কিন্তু সেই ভঙ্গুর, নিঃস্ব মানুষদের ভয় ও বাঁচার মরিয়া ইচ্ছেকে ব্যবহার করে আখেরে ফাতাহ-র মাধ্যমে ইজরায়েল গাজা দখলই করতে চাইছে না তো? এই আন্দোলনগুলিকে ব্যবহার করে, হামাসকে সরিয়ে ফেলা যায় ঠিকই, তবে তাতে গাজা প্রকৃত স্বাধীন হবে তো?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?