নিজ্জর-মামলায় কানাডার পাশে এবার অস্ট্রেলিয়া, ভারতের জন্য কতটা ভয়ের এই বন্ধুত্ব?

Hardeep Singh Nijjar: দু'সপ্তাহ আগেই কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (CBC)-র স্টোরি ব্লক করে দেয় ইউটিউব ও এক্স। যেখানে নিজ্জর হত্যা নিয়ে বেশ কিছু তথ্য ও ভিডিও ছিল বলে অভিযোগ। এবং সেই পদক্ষেপও ভারত সরকারের নির্দেশেই নেওয়া হয়েছিল বলে খবর।

Sohini Das
৩ মিনিট
নিজ্জর-মামলায় কানাডার পাশে এবার অস্ট্রেলিয়া, ভারতের জন্য কতটা ভয়ের এই বন্ধুত্ব?

খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর হত্যা মামলায় ভারত-কানাডা দ্বৈরথে কিছুদিন আগেই উত্তাল হয়ে উঠেছিল দেশ। তলানিতে পৌঁছেছিল দু'দেশের সম্পর্ক। দু-দেশই ভিসা নিয়েও যথেষ্ট কড়াকড়ি করেছিল। তবে পরবর্তীতে থিতিয়ে যায় সেই উত্তাপ। কানাডার পাশে নিজ্জর ইস্যুতে এবার দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। হরদীপ সিং নিজ্জর হত্যায় ভারতকে কাঠগড়ায় তুলেছিল অস্ট্রেলিয়া। স্বাভাবিক ভাবেই সেই অভিযোগ অস্বীকার করে ভারত সরকার। এবার সেই মামলায় কানাডার পাশে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগ ছিল, ভারত সরকারের এজেন্ট নিজ্জর খুনে দায়ী। তাঁর অভিযোগের একমাস পর অস্ট্রেলিয়ার গোয়েন্দা প্রধান বলেছেন, কানাডার দাবির বিরোধিতা করার কোনও কারণ নেই। সেই বক্তব্যের সমর্থনে হরদীপ সিংহ নিজ্জরকে নিয়ে একটি তথ্যচিত্রও তৈরি করেছে অস্ট্রেলীয় ব্রডকাস্টিং কর্পোরেশন (ABC)। তবে সেই ভিডিও নিয়ে আপত্তি রয়েছে ভারত সরকারের। দিল্লির নির্দেশে সম্প্রতি ইউটিউব ভারতীয় দর্শকদের জন্য সেই ভিডিওটি ব্লক করে দিয়েছে।

ইউটিউবের তরফ থেকে অস্ট্রেলীয় ব্রডকাস্টিং কর্পোরেশনকে ইমেল করে জানায়, ভারত সরকারের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছ থেকে পাওয়া নির্দেশ অনুসারে ওই ভিডিওটি ব্লক করে দিয়েছে তারা। 'Sikhs, Spies and Murder: Investigating India’s alleged hit on foreign soil’—এই শিরোনামে সেই তথ্য়চিত্রটি বানিয়েছিল এবিসি। যেখানে ভারতকেই নিজ্জর হত্যার জন্য পুরোপুরি দোষারোপ করা হয়। শুধু ওই ভিডিওটি নয়, আরও একটি ভিডিও এনেছে তাঁরা। যেখানে তাঁরা দেখিয়েছে, অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা দেশে বসবাসকারী শিখদের সঙ্গে দেখা করে নিজ্জর হত্যা নিয়ে কথা বলেছে। তাঁদের মতামত তুলে ধরা হয়েছে সেই ভিডিওয়। সেই ভিডিওটিও ব্লক করে দিয়েছে ইউটিউব।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফের ভারতে আসতে পারবেন কানাডার মানুষ, কাদের কাদের ভিসা দিচ্ছে নয়াদিল্লি?

India resumes visa services in Canada: ফের কানাডার নাগরিকদের জন্য ভারতীয় ভিসা চালু করার পথে হাঁটল নয়া দিল্লি। ২৬ অক্টোবর, বৃহস্পতিবার থেকে ফের শুরু হল সেই পরিষেবা।

দু'সপ্তাহ আগেই কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (CBC)-র স্টোরি ব্লক করে দেয় ইউটিউব ও এক্স। যেখানে নিজ্জর হত্যা নিয়ে বেশ কিছু তথ্য ও ভিডিও ছিল বলে অভিযোগ। এবং সেই পদক্ষেপও ভারত সরকারের নির্দেশেই নেওয়া হয়েছিল বলে খবর। এবিসি-র তরফে অবশ্য় জানানো হয়েছিল, যথেষ্ট সূক্ষ্মভাবে গবেষণার পরেই ওই ভিডিও তৈরি করা হয়েছিল। সেই ভিডিও ব্লক করা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ অস্ট্রেলিয়া।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কানাডার হিন্দু ভারতীয়দের হুমকি, কে এই গুরপতওয়ান্ত সিং পুন্নুন?

India-Canada row: এরই মধ্যে ঘুরপাক খাচ্ছে আরও একটি নাম, গুরপতওয়ান্ত সিং পুন্নুন। কে এই গুরপতওয়ান্ত? যতদূর জানা গিয়েছে, আমেরিকার নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিস (SFJ)-র প্রধান সে।

গত জুন মাসে কানাডার একটি গুরুদ্বারের বাইরে খুন হন হরদীপ সিং নিজ্জর। ভারতের কালো তালিকায় ছিল নিজ্জর। একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। খলিস্তানি জঙ্গি নিজ্জরকে আশ্রয় দিয়েছিল কানাডা। নিজ্জর খুনের দায় ভারতের উপরেই চাপিয়েছিল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত বছর জনসমক্ষেই ভারতকে কাঠগডডয়া তোলেন তিনি। সেই খুনের ঘটনায় ভারতের গুপ্তচরেরা জড়িত বলেও অভিযোগ করা হয়। সেই ঘটনায় কানাডার ভারতীয় কূটনৈতিকদের বরখাস্তও করা হয়। সেই নিয়ে ভালো মতোই সংঘাতে জড়িয়েছিল দু'দেশ। ভারতের কানাডিয়ান কূটনৈতিকদেরও বরখাস্ত করা শুরু হয় একের পর এক। কানাডার নাগরিকদের ভারতীয় ভিসার উপরেও জারি হয় নিষেধাজ্ঞা।

অস্ট্রেলীয় ব্রডকাস্টিং কর্পোরেশন সম্প্রতি অভিযোগ জানিয়েছে, কাজটি করার সময় ভারত সরকারের যথেষ্ট চাপের মুখে পড়তে হয়েছে তাঁদের সাংবাদিকদের। পঞ্জাবে শুটিং করতে যাওয়ার সময় ভারতের অপরাধদমন সংক্রান্ত গোয়েন্দা বিভাগের জেরার মুখেও পড়তে হয়েছে তাঁদের। পঞ্জাবের একটি বেসরকারি অনুষ্ঠানে শুটিং করতে চাইলে তাদের বাধা দেওয়া হয়েছিল। কানাডার দাবি, নিজ্জর হত্যার তদন্তেও ভারত সরকার সহযোগিতা করছে না। গত নভেম্বরে নিখিল গুপ্ত নামে এক ভারতীয়কে কাঠগড়ায় তুলেছিল মার্কিন প্রসেকিউটার। তাঁর বিরুদ্ধে গুরপন্ত সিং পুন্নুনকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগ ওঠে তাও আবার আমেরিকার মাটিতে। ভারতের কালো তালিকায় অবশ্য নাম রয়েছে পুন্নুনেরও। তাঁর বিরুদ্ধেও ভারতে একাধিক সন্ত্রাসমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ভারতে আর কয়েকদিন বাদেই ভোট। এই পরিস্থিতিতে নিজ্জর হত্যামামলা নিয়ে কি নতুন করে অশান্তিতে জড়িয়ে পড়তে চলেছে নয়াদিল্লি। কানাডার সঙ্গে ফের ভিডিও ব্লক করা নিয়ে কি শুরু হয়ে যেতে পারে নয়া সংঘাত। সেক্ষেত্রে কিন্তু কানাডা এবার আর একা নয়। তার সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া। এমনিতেই কানাডাকে বরাবরই সমর্থন করে এসেছে আমেরিকা। এবার কি অস্ট্রেলিয়াকে পাশে পেয়ে নতুন শক্তি ফিরে পেতে চলেছে কানাডা। কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো নিজের দেশে একরকম ভাবে কোণঠাসা। গদি বাঁচাতে তাঁর হাতের একমাত্র তুরুপের তাস শিখ-ভোট। দীর্ঘদিন ধরেই খলিস্তানিদের আশ্রয় দিয়ে এসেছে কানাডা। অন্যদিকে কানাডা জুড়ে প্রচুর ভারতীয়ের বসবাস। নতুন করে সংঘাত শুরু হলে কতটা বিপদে পড়তে চলেছেন তাঁরা। একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়েছে নিজ্জর হত্যা সংক্রান্ত এই ভিডিও কাণ্ড।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।