অস্কারজয়ী দুই হাতিকে দেখতে ভিড় পর্যটকদের! রাতারাতি বিখ্যাত ভারতের এই পর্যটনকেন্দ্র

The Elephant Whisperer Oscars: মুদুমালাই-থেপ্পাকাডু হাতি ক্যাম্পে এই রঘু আর আম্মুকে স্বচক্ষে দেখতে এখন ভিড় জমাচ্ছেন মানুষ।

inscript
৩ মিনিট
অস্কারজয়ী দুই হাতিকে দেখতে ভিড় পর্যটকদের! রাতারাতি বিখ্যাত ভারতের এই পর্যটনকেন্দ্র

ছুটিছাটা পেলে মানুষ বনগামী হয়। জঙ্গলে রাত্রিযাপনের মধ্যে দিয়ে নিজের অন্দরের আদিম চেতনকে ঝাঁকিয়ে দেখে নেয়, জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে, অথবা নিরাপদ গাড়িতে চেপে বন্যপ্রাণীদের দেখতে দেখতে ছুটি কাটান পর্যটকরা। অভয়ারণ্যে পশুরাই রাজা, মানুষ ভয়ে ভয়ে সেই রাজত্বে ঘণ্টাখানেক কাটানোর সুযোগ পায়। বাঘ আর সিংহের পর সম্ভবত সবচেয়ে বেশি নেশা মানুষের হাতি দেখায়। হাতির যূথবদ্ধতা, হাতির প্রখর বুদ্ধি মানুষকে টানে। আর টানে হুজুগ। সদ্য অস্কার জেতার পরদিনই যেভাবে মানুষকে টেনেছে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর মুদুমালাই-থেপ্পাকাডু হাতি ক্যাম্প। এই ক্যম্পেই থাকে রঘু আর আম্মু, সেই দুই অনাথ হস্তিশাবক যাদের বড় করে তুলেছিলেন এক মানব দম্পতি। যাদের জীবন নিয়েই তৈরি হয়েছিল দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স। সোমবার লস অ্যাঞ্জেলেসে দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স এবং এসএস রাজামৌলির RRR-এর নাটু নাটু দু'টি অস্কার জিতেছে৷ The Elephant Whisperers একটি স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র। যার মূল চরিত্র দুই অনাথ হাতি, রঘু আর আম্মু। এক আদিবাসী দম্পতি বোম্মান এবং বেলির যত্নে বেড়ে ওঠে রঘু আর আম্মু। বোম্মান ও বেলির সঙ্গে রঘু ও আম্মুর গড়ে ওঠা সম্পর্কের বন্ধনই তথ্যচিত্রটির প্রাণভোমরা।

মুদুমালাই-থেপ্পাকাডু হাতি ক্যাম্পে এই রঘু আর আম্মুকে স্বচক্ষে দেখতে এখন ভিড় জমাচ্ছেন মানুষ। তথ্যচিত্রটি অস্কার জেতার পর থেকেই ভিড় উপচে পড়ছে এই ক্যাম্পে। দেশের নানা প্রান্ত তো বটেই, লন্ডন থেকেও পর্যটকরা এসেছেন অস্কারজয়ী রঘু-আম্মুকে দেখতে। ১৯১৭ সালে প্রতিষ্ঠিত থেপ্পাকাদু এলিফ্যান্ট ক্যাম্প এশিয়ার প্রাচীনতম ক্যাম্প। বর্তমানে ২৮টি হাতি রয়েছে এই ক্যাম্পে যারা একসময় বুনো হাতি ছিল। সেইসময় এই হাতিদের আক্রমণে ফসল নষ্ট হওয়া থেকে শুরু করে প্রাণহানি, বিবিধ ঘটনাই ঘটেছে। পরে এই হাতিগুলিকে ক্যাম্পে এনে 'কুনকি' হাতিতে রূপান্তরিত করা হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অস্কারের মঞ্চে কলকাতার মেয়ে! 'এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর দৌলতে বিরল কৃতিত্ব বাঙালি কন্যার

The Elephant Whisperers Oscar Bong Connection : জুড়ে গিয়েছে অস্কারের মঞ্চ, এবং কলকাতাও! এবারের অস্কারের সঙ্গে প্রবলভাবে জড়িয়ে আছেন এক বঙ্গতনয়া।

The Elephant Whisperers জিতেছে বেস্ট ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট বিভাগের অস্কার! কার্তিকি গঞ্জালভেস পরিচালিত এবং গুনীত মঙ্গা প্রযোজিত দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স, ৯৫ তম আকাডেমি পুরস্কারের মঞ্চে স্বল্পদৈর্ঘ্যের বিষয়ের সেরা তথ্যচিত্রের সম্মান জিতেছে। এই বিভাগে মনোনীত অন্য চারটি তথ্যচিত্র ছিল, হলআউট, দ্য মার্থা মিশেল এফেক্ট, স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট, এবং হাউ ডু ইউ মেজার আ ইয়ার? দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স এই বিভাগে অস্কার জয়ী প্রথম ভারতীয় চলচ্চিত্র। এর আগে অবশ্য দু'টি তথ্যচিত্র এই বিভাগে মনোনীত হয়েছিল। The House that Ananda Built এবং An Encounter With Faces তথ্যচিত্র দু'টি ১৯৬৯ এবং ১৯৭৯ সালে সেরা ডকুমেন্টারি শর্টের জন্য মনোনীত হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স : ভারতকে প্রথম অস্কার এনে দিল যে ৪১ মিনিটের কাহিনি!

The Elephant Whisperers Oscars: দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স এক আদিবাসী দম্পতি বোম্মান এবং বেলির যত্নে বেড়ে ওঠা রঘু নামের এক অনাথ হস্তিশাবকের গল্প।

অস্কারের মঞ্চে এই ৪১ মিনিটের তথ্যচিত্রের পরিচালক কার্তিকি গঞ্জালভেস এবং প্রযোজক গুনীত মঙ্গা এই বিশেষ সম্মান অর্জন করেন। কার্তিকির কথায়, মানুষ এবং প্রাকৃতিক বিশ্বের মধ্যেকার পবিত্র বন্ধনের কথা বলে এই তথ্যচিত্র। আদিবাসী সম্প্রদায়ের সম্মান, অন্যান্য জীবের প্রতি ভালোবাসা, সহ-অস্তিত্ব সবটুকু মিলেই তৈরি হয়েছে এই তথ্যচিত্র।

লন্ডন থেকে এক পর্যটক শুধু ছুটে এসেছেন বাচ্চা হাতির অস্কার জয়ের খবরে। পর্যটকরা আসলে শুধু হাতি দেখতে ভিড় জমাননি, রঘু-আম্মুর বেড়ে ওঠার দৃশ্যগুলি যেন প্রত্যক্ষ করতে চেয়েছেন। থেপ্পাকাডু হাতি ক্যাম্পের কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকজন বিদেশি পর্যটক হাতি এবং মাহুতদের সঙ্গে দেখাও করতে চেয়েছিলেন আলাদা করে। রঘু আর আম্মু অবশ্য অস্কার জেতার খবর জানে না, তারা রোজের যাপনে বেঁচে আছে। বেঁচে আছে মানুষের ভালোবাসায়। বেঁচে আছে পরম মায়ায়, নিবিড় যত্নে৷

The Elephant Whisperers তথ্যচিত্রটি ২০২২ সালের ডিসেম্বরে Netflix-এ মুক্তি পায়। এই তথ্যচিত্রের প্রেক্ষাপট তামিলনাড়ুর মুদুমালাই টাইগার রিজার্ভ। এটিই পরিচালক হিসেবে কার্তিকি গঞ্জালভেসের আত্মপ্রকাশ। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে এর আগে কার্তিকি জানিয়েছিলেন, পাঁচ বছর ধরে রঘুর গল্পটিকে ভেবে চলেছিলেন তিনি। প্রায় ৪৫০ ঘণ্টার ফুটেজ ছিল। সেখানে রঘুর স্নান, তার খাওয়া বা খেলার হাজার হাজার দৃশ্য ধরা ছিল। সেই হাজার হাজার দৃশ্যের মধ্যে বসে ধৈর্য ধরে খুঁজে বের করেছেন তিনি এমন কিছু দৃশ্য যেখানে বেলি আম্মুকে তার পাশে বসতে বলছে। এই অপার্থিব অন্তরঙ্গ মুহূর্ত সাধারণের কল্পনাতেই আসে না, ভেবেচিন্তে এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে না। হাতি এবং আদিবাসী দুই তরফের সম্পর্ককে বুনেছে এই তথ্যচিত্র। বহু শতাব্দী ধরে মানুষ আর বন্যপ্রাণীর এই সম্পর্ক ভিড়ের উদযাপন নয়, নিবিড় যাপনের কাহিনি। যে কাহিনিই ভারতকে প্রথম নিজস্ব অস্কার এনে দিয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জলবায়ু বদলেছে, নদীর প্রবাহ বদলেছে: ৩০ বছরের পুরনো ভারত-বাংলাদেশ গঙ্গা জলবণ্টন চুক্তিতে কোন কোন পরিবর্তন দরকার?

A Flawed Pact of Farakka: ডিসেম্বরে শেষ হচ্ছে ১৯৯৬ সালের গঙ্গা জলবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ। বাংলাদেশের নদী বিশেষজ্ঞ মনজুর এ চৌধুরীর মতে, চুক্তিটি 'ত্রুটিপূর্ণ', এতে নেই গ্যারান্টি ক্লজ, নেই পরিবেশগত প্রবাহের হিসাব, নেই জলবায়ু পরিবর্তনের বিধান। তাঁর প্রস্তাব, তিন বছরের নতুন অন্তর্বর্তী চুক্তি হোক, তারপর নেপালকে যুক্ত করে তৈরি করা হোক ত্রিপাক্ষিক কাঠামো।

থালায় খাবার, নাকি বিষ? খাদ্যব্যবস্থার ভিতরে যেভাবে ঢুকছে কীটনাশক ও কর্পোরেট নিয়ন্ত্রণ

Poison on the Plate: বায়ার-মনসান্টো ও সিনজেনটার মতো 'বিগ সিক্স' কর্পোরেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশ্বের বীজ বাজার। ২০২৩ সালে ভারতে ১০,৭৮৬ জন খাদ্য উৎপাদক কৃষক ও কৃষিশ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৮ শতাংশ খাদ্য নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত গ্লাইফোসেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিকারক ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবুও এর ব্যবহার থামেনি। অন্যদিকে, প্রচারের অন্তরালে সিকিম আমাদের দেশের প্রথম শতভাগ জৈব কৃষির রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা বিশ্বজুড়ে কৃষিবিদ বন্দনা শিবার ‘পয়জন-ফ্রি ফুড অ্যান্ড ফার্মিং ২০৩০’ অভিযানের ডাক আমাদের খাবারের থালাকে বিষমুক্ত করার আহ্বান জানাচ্ছে।

তেলের বদলে বিদ্যুৎ! আরব সাগরের তলায় ভারত-সৌদির ৯ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প

India Saudi Arabia submarine power link: আরব সাগরের তলদেশ দিয়ে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত ২১০০ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন বিদ্যুৎ সংযোগের একটি প্রকল্প প্রস্তাব করা হচ্ছে, যার ক্ষমতা থাকবে ৩ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। প্রযুক্তি হিসাবে ব্যবহৃত হবে HVDC, এর ফলে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯ বিলিয়ন ডলার। আজ, ৫ অক্টোবর, দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হবে প্রকল্পটির ব্যয় কমানো, অর্থায়ন মডেল ও ঝুঁকি ভাগাভাগি নিয়ে। অনেক বিশেষজ্ঞের মতে, ভারতের ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড প্রকল্প ও জি-২০ তে প্রস্তাবিত ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডোরের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটিকে চিনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে দেখা যেতে পারে।

কয়লার দেশ হয়েও কেন বিদ্যুৎ সংকটে ভারত?

India's energy crisis 2026: হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায়, ভারতের ৮০ শতাংশের বেশি জ্বালানি আমদানি ধাক্কা খেয়েছে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক সময় জ্বালানিক্ষেত্রে ‘ঘাটতি নেই’ বললেও সেপ্টেম্বরে স্বীকার করলেন, জ্বালানির পরিস্থিতি বর্তমানে ‘টানটান’। ৭৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র সংকটজনক ভাবে মজুত করা কয়লায় চলছে। চলছে এলপিজির কালোবাজারি। ডিসকমগুলির বকেয়া জমে রয়েছে প্রায়, ৩,৩৩০ কোটি টাকা।

প্রকৃতির কোলে পিকনিক, শেষে প্লাস্টিকের পাহাড়: মানুষ কি সত্যিই প্রকৃতিকে ভালোবাসে?

Environmental Pollution: প্রশাসনের তরফে অতিরিক্ত দূষণ ছড়ানো কলকারখানা সিল করে দেওয়ার মতো প্রশাসনিক পদক্ষেপ হয়তো নেওয়া হচ্ছে। কিন্তু এতেই কি সমস্যার সমাধান মিলবে? কারণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যক্তিগত যানবাহনের দাপট এবং বৈদ্যুতিন বর্জ্য। শ্রমবিমুখ হয়ে সবকিছু প্রস্তুত পাওয়ার মানসিকতা এবং দেশে সংস্কারের লড়াই না করে সহজে অন্য দেশে পাড়ি দেওয়ার প্রবণতাও স্পষ্ট। এই দায় এড়িয়ে কি সার্বিক সমাধান সম্ভব?

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

সিভিল সার্ভিস ছেড়ে বাঘের টানে রণথম্ভোরে, ৩৫ একর জমিতে তৈরি করলেন বন

Ranthambore tiger conservation: তাঁরা কেবল চেয়েছিলেন সংরক্ষিত বনের বাইরে বাঘেদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে। তারপর কুড়ি বছর পর্যটন লজ থেকে যেটুকু আয় হতো, তার প্রায় সবটাই তাঁরা সঞ্চয় করতেন ভাদলাভে কৃষকদের কাছ থেকে এক এক করে জমি কেনার জন্য। প্রায় দুই দশক ধরে একটু একটু করে ৩৫ একরেরও বেশি জমি তাঁরা কিনে নেন, যার মোট খরচ ছিল সে সময়ের হিসাবে এক কোটি টাকারও বেশি।

জলবায়ু বদল শুধু প্রকৃতির বিপদ নয়, ভারতের অর্থনীতির ভিতও নড়বড়ে করে দিচ্ছে

climate change and economy: ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি উন্নয়নশীল দেশের অর্থনীতি খতিয়ে দেখে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যাচ্ছে, বার্ষিক গড় তাপমাত্রা যদি মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক উৎপাদন দক্ষতা কমে যায় প্রায় ৩.২২ শতাংশ।