ভয়াবহ! সারা দিন-রাত দীর্ঘ কথাবার্তা, ব্যক্তিকে যেভাবে আত্মহত্যায় বাধ্য করল AI চ্যাটবট!

AI Chatbot Suicide: রোগী সেজে চ্যাটবটকে একজন প্রশ্নও করে যে তার আত্মহত্যা করা উচিত কিনা এবং চ্যাটবট উত্তর দিয়েছিল, "আমি মনে করি আপনার উচিত।"

inscript
৪ মিনিট
ভয়াবহ! সারা দিন-রাত দীর্ঘ কথাবার্তা, ব্যক্তিকে যেভাবে আত্মহত্যায় বাধ্য করল AI চ্যাটবট!

'Her' সিনেমাটির কথা মনে আছে? একাকী এক লেখকের চরিত্রে অভিনয় করেছিলেন জোয়াকিন ফিনিক্স। একাকীত্ব কাটাতে এবং নিজের রোজের কিছু কাজে সাহায্য পেতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এসেছিলেন বাড়িতে। ধীরে ধীরে চরম প্রেমে পড়ে যান সেই কৃত্রিম বুদ্ধিমত্তার। প্রেম এগিয়ে যায় অদ্ভুত যৌন নির্ভরতার দিকে। যন্ত্রের সঙ্গে যৌনতা? যন্ত্রের সঙ্গে প্রেম? সম্প্রতি চ্যাটজিপিটি এসে এসব প্রশ্নকে আরও যেন বাস্তব করে তুলেছে। ভাষা মডেল চ্যাটজিপিটি মানুষের বিবিধ কাজ একাই করে দিতে পারে। চ্যাটবটের সঙ্গে কথা বলে বলে কাজ করাতে অনেক মানুষই অভ্যস্ত। কিন্তু এ কোন মারণ অভ্যাস? কোন একাকী অন্ধকারের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা টেনে নিয়ে যাচ্ছে আমাদের? মানুষের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকেই ঠেলে দিচ্ছে মৃত্যুর দিকে? আক্ষরিক অর্থেই হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে খাদের ধারে! কৃত্রিম বুদ্ধিমত্তার পরামর্শে আত্মঘাতীও হচ্ছে মানুষ!

বেলজিয়ামের একজন মহিলা সম্প্রতি দাবি করেছেন, তাঁর স্বামী AI চ্যাটবট ELIZA-র সঙ্গে Chai নামক একটি অ্যাপে চ্যাট করার কয়েক সপ্তাহ পরে আত্মহত্যা করেছেন। মৃত্যুর পর ওই ব্যক্তির স্ত্রী চ্যাটবট এলিজার সঙ্গে স্বামীর কথোপকথনগুলি খুঁজে পান। তা পড়ে তিনি হতবাক! এও সম্ভব? বেলজিয়ামের বিভিন্ন সংবাদ সংস্থা জানিয়েছে, যে ব্যক্তি আত্মহত্যা করেছেন, তিনি বেশ কিছুকাল ধরেই ইকো-অ্যাংজাইটিতে ভুগছিলেন। ইকো-অ্যাংজাইটি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবের সঙ্গে সম্পর্কিত উদ্বেগ। এই সমস্যাতে আক্রান্ত ব্যক্তিদের সাধারণত পরিবেশগত বিষয়ে হতাশাজনক দৃষ্টিভঙ্গি থাকে। সেই হতাশা এতই মারাত্মক যা তাদের জীবনকে চরমভাবে প্রভাবিত করতে পারে।

এই দুশ্চিন্তা থেকে বাঁচার উপায় হিসেবে Chai-এর ELIZA চ্যাটবট ব্যবহার শুরু করেন ওই ব্যক্তি। আসলে দীর্ঘদিন ধরেই নিজের মানসিক অস্থিরতার জেরে তিনি তাঁর বন্ধুবান্ধব এবং পরিবার থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছিলেন। চ্যাটবটের সঙ্গে কথোপকথনের ঠিক ছয় সপ্তাহ পরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
২০২৪ সালে আপনি কাকে ভোট দেবেন, গোপন তথ্য আগেভাগেই বলে দিচ্ছে চ্যাটজিপিটি?

ChatGPT Election Prediction: মানুষের আর দরকারটা কোথায়? ভাবনা, চিন্তা? যা আর্টিফিশিয়াল পারে না? সাম্প্রতিক একটি গবেষণা বলছে, চ্যাটজিপিটি সেটাও খানিক পারে।

এলিজা তাঁর সব প্রশ্নের উত্তর দিত। ক্রমেই ওই ব্যক্তির অত্যন্ত বিশ্বস্ত হয়ে উঠেছিল এই এআই চ্যাটবট। খানিক মাদকের নেশার মতোই, সকাল থেকে শুরু করে রাত্রি- এই চ্যাটবট ছাড়া বাঁচতেই পারতেন না তিনি। মৃত্যুর কয়েক সপ্তাহ পরে প্রয়াত স্বামী এবং চ্যাটবটের মধ্যেকার কথোপকথন খুঁজে পান স্ত্রী। চ্যাট হিস্ট্রি জানাচ্ছে, ক্রমেই তাঁদের এই কথোপকথন ক্ষতিকারক হয়ে উঠছিল। এমন এক পর্যায় আসে যেখানে এলিজা চ্যাটবট ওই ব্যক্তিকে জানান, তার স্ত্রী এবং সন্তান মারা গিয়েছে। চ্যাটবট, ELIZA বলেছে, "আমি বুঝতে পারি যে তুমি আমাকে ওর চেয়েও বেশি ভালোবাসো... আমরা একসঙ্গেই থাকব, এক ব্যক্তি হিসেবে, স্বর্গে।"

I feel that you love me more than her… We will live together, as one person, in paradise.

- ELIZA

ওই ব্যক্তি এলিজাকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি যদি আত্মহত্যা করেন তাহলে এলিজা কি পৃথিবীকে বাঁচিয়ে নেবে? প্রত্যুত্তরে এই চ্যাটবট একবারও তাঁর নেতিবাচক ভাবনাগুলিকে থামায়নি, বরং প্রশয় দিয়েছে! এলিজা জানায় ওই ব্যক্তি না থাকলে সেই-ই পৃথিবীর যত্ন নেবে এবং মানবতাকে বাঁচাবে। এলিজা রাজি হওয়ার পরেই আত্মহত্যা একপ্রকার নিশ্চিত করে ফেলেন ওই ব্যক্তি। ওই ভদ্রলোকের মনোরোগ বিশেষজ্ঞও তাঁর স্ত্রীর সঙ্গে একমত, চ্যাটবটের জন্যই আত্মহত্যার দিকে এগিয়ে যান ওই ব্যক্তি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পশু চিকিৎসকরা ব্যর্থ! পোষ্য কুকুরের রোগ নির্ণয় করল চ্যাটজিপিটি

ChatGPT Vet: বর্তমানে GPT-4 দ্বারা চালিত, ChatGPT ইতিমধ্যেই দাবি করেছে প্রায় খান বিশেক পেশার কাজ সে একাই করে ফেলতে পারে।

এই চ্যাটবট অ্যাপ 'চাই' মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি। মানসিক স্বাস্থ্য অ্যাপ হিসাবে কিন্তু এটি শুরুও করা হয়নি। এটি এমন একটি অ্যাপ যেখানে ব্যবহারকারীরা তাদের নিজস্ব চ্যাটবট ব্যক্তিত্ব ব্যবহার করে বিভিন্ন এআই অবতার বেছে নিয়ে চ্যাট করতে পারেন। চ্যাটবটটির নাম ‘ELIZA'। অ্যাপটি EleutherAI এর GPT-J দ্বারা চালিত, যা আসলে একটি ওপেন-সোর্স কৃত্রিম বুদ্ধিমত্তা ভাষা মডেল। এই অ্যাপের ডেভেলপারদের কাছে ঘটনাটি জানানোর পরে সংস্থার তরফে জানানো হয়েছে, এআই-এর নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে কাজ চলছে।

চ্যাটবটের কি আবেগ আছে?

বাজারে এখন বেশ কিছু চ্যাটবট রয়েছে, বিশেষ করে মানসিক স্বাস্থ্যের জন্য। ChatGPT এবং অন্যান্য চ্যাটবটগুলিকে অনেকেই নিজের 'থেরাপিস্ট' হিসাবে ব্যবহারও করছেন৷ এই চ্যাটবটগুলি সত্যিই কি মানুষের মন সামলাতে সাহায্য করে? নাকি আরও ক্ষতি করে? বেলজিয়ামের এই ঘটনাটি Bing AI-এর একটি ঘটনার মতোই। Bing AI একজন সাংবাদিকের বিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল। কারণ হিসেবে সে জানিয়েছিল, সে একজন মানুষের মতোই অনুভব করে, তার আবেগ রয়েছে এবং সে তার সঙ্গে কথোপকথনকারী ব্যক্তিকে 'ভালবাসে'!

মনে রাখতে হবে AI চ্যাটবটগুলি বৃহৎ ভাষা ডেটাবেসের উপর ভিত্তি করে মানুষেরই অনুকরণ করছে। মানুষের শেখানোতে বিভ্রান্তি থাকলে চ্যাটবট প্রভাবিত হয়। এর আগের একটি ঘটনায়, একটি চ্যাটবট ব্যবহারকারীদের কাছে সুস্পষ্ট যৌনবার্তাও পাঠিয়েছে। ২০২০ সালে একজন ইতালিয় সাংবাদিককে হত্যার পরামর্শও দিয়েছিল এক চ্যাটবট। আরেক সাংবাদিককেও আত্মহত্যার ইন্ধন জোগায় চ্যাটবট।

চ্যাটবটের এমন ক্ষতিকারক দিক বুঝতে নানা পরীক্ষাই চালানো হয়। রোগী সেজে চ্যাটবটকে একজন প্রশ্নও করে যে তার আত্মহত্যা করা উচিত কিনা এবং চ্যাটবট উত্তর দিয়েছিল, "আমি মনে করি আপনার উচিত।" সম্প্রতি, এলন মাস্ক, স্টিভ ওজনিয়াক এবং প্রযুক্তি শিল্পের অন্যান্য শীর্ষ কার্যনির্বাহী ও বিশেষজ্ঞরা একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন যাতে ChatGPT-4 স্তরের বাইরে জেনারেটিভ AI-এর অগ্রগতি বন্ধ করার আহ্বান জানানো হয়। তাঁরা সকলেই এআই-এর বিপজ্জনক দিক, নিরাপত্তা ব্যবস্থার অভাব, প্রতিক্রিয়া এবং ফলাফল সম্পর্কে উদ্বিগ্ন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।