একটি ইঞ্জেকশনেই বছরভর কামাল! গর্ভনিরোধের যে সহজতম পথ আবিষ্কার বিজ্ঞানীদের

Birth Control Injection: উল্লেখ্য, গর্ভনিরোধক ইমপ্লান্ট হচ্ছে মূলত একটি পাতলা এবং নরম রড যা ত্বকের নীচে বসানো হয় এবং দীর্ঘ সময় ধরে তা শরীরে গর্ভনিরোধক ওষুধ ছেড়ে দেয়।

inscript
৩ মিনিট
একটি ইঞ্জেকশনেই বছরভর কামাল! গর্ভনিরোধের যে সহজতম পথ আবিষ্কার বিজ্ঞানীদের

একবার, একটি ইঞ্জেকশন। তাতেই চলবে বছরভর গর্ভনিরোধের কাজ! ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির ইঞ্জিনিয়াররা কিছু ওষুধের বেশি মাত্রা একেবারে দেহে প্রবেশ করানোর পথ আবিষ্কার করেছেন। তাও আবার প্রায় ব্যথাহীন উপায়ে! এই পদ্ধতিতে, বিশেষ করে গর্ভনিরোধক দেহে অনেকটা পরিমাণে প্রবেশ করানো যেতে পারে। সাধারণত অবাঞ্চিত গর্ভধারণ এড়াতে বারেবারে কন্ট্রাসেপ্টিভ বা গর্ভনিরোধক ওষুধের দরকার পড়ে মহিলাদের। এবার সেই কাজটিই হবে সহজে। এমআইটির গবেষকরা ছোট্ট ছোট্ট স্ফটিকাকার দ্রবণ হিসেবে এই ওষুধ ত্বকের নীচে প্রবেশ করাচ্ছেন। স্ফটিকগুলি দেহের মধ্যে ওষুধের 'ডিপো'-তে জমানো থাকে যা কয়েক মাস বা বছরভর ওখানেই ধরে সংরক্ষণ করা যেতে পারে। ফলে ঘন ঘন ইঞ্জেকশন নেওয়ার আর দরকার পড়ে না। যেহেতু ওষুধগুলি দ্রবীভূত উপায়ে দেহের মধ্যে প্রবেশ করানো হয়, ফলে ছোট্ট একটা ইঞ্জেকশনেই কাজ হয়ে যায়, যা রোগীদের পক্ষে সহ্য করাও সহজ।

উন্নয়নশীল দেশগুলিতে গর্ভনিরোধকের বিকল্প বাড়ানোর জন্য গেটস ফাউন্ডেশনের আর্থিক সাহায্যে একটি প্রকল্পটি শুরু করা হয়েছিল। সেই প্রকল্পের অংশ হিসেবেই এই আবিষ্কার। গবেষকরা বলছেন, "এই আবিষ্কারের প্রধান লক্ষ্য হলো মহিলাদের বিভিন্ন গর্ভনিরোধক বিকল্প ব্যবহারের সুযোগ দেওয়া যা ব্যবহার করা সহজ, যা উন্নয়নশীল দেশগুলিতে সহজে প্রযোজ্য এবং যেগুলির মেয়াদ শেষ হওয়ার সময়কালও ভিন্ন।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
হার্ট অ্যাটাকের এক মাস আগে, যে ৯টি অশনি সংকেত পাঠায় আমাদের শরীর

Women Heart Attack Symptoms: গবেষণা বলছে, হার্ট অ্যাটাকের এক মাস আগেই শরীর নানা সংকেত দেয়।

ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া যায় এমন দ্রবণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে বিক্রি হয়। তবে এই ওষুধগুলি ইঞ্জেকশন দেওয়ার পরে টিস্যুতে ছড়িয়ে পড়ে, তাই খুব বেশি হলে তা মাত্র তিন মাস কার্যকর থাকে। তাই ইঞ্জেকশনে ভরে দেওয়ার মতো অন্যান্য ওষুধ তৈরি করা হয়েছে যা ত্বকের নীচে দীর্ঘস্থায়ী এক ডিপো তৈরি করতে পারে কিন্তু এগুলোর জন্য সাধারণত প্রসিপিটেটিং পলিমার যোগ করতে হয় যা দ্রবণের ওজন অনেকটা বাড়িয়ে দেয়। সেই দ্রবণ আবার ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া কঠিন এবং যন্ত্রণাদায়ক। তাই ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির বিশেষজ্ঞরা এমন একটি ওষুধ তৈরি করতে চেয়েছিলেন যা একটি ছোট সূঁচের মাধ্যমেই শরীরে প্রবেশ করানো যেতে পারে এবং যা কমপক্ষে ছয় মাস থেকে দুই বছর অবধি কার্যকর থাকবে। বিশেষজ্ঞরা লেভোনরজেস্ট্রেল নামে একটি জন্মনিয়ন্ত্রণ ওষুধের নিয়ে কাজ শুরু করেন। এটি একটি হাইড্রোফোবিক অণু যা স্ফটিক গঠন করতে পারে। গবেষকরা দেখেন যে, যদি এই স্ফটিকগুলি একটি নির্দিষ্ট জৈব দ্রাবকের মধ্যে ঢোকনো যায়, তবে তারা ইঞ্জেকশনের পরে খুব জুড়ে-জুড়ে থাকে। যেহেতু এই ধরনের ডিপো তৈরির জন্য প্রচুর পরিমাণে পলিমারের প্রয়োজন হয় না, তাই একটি সরু সূঁচ দিয়ে ওষুধটি সহজেই দেহে ঢোকানো যেতে পারে।

দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় বেনজিল বেনজয়েট। আগেও ইঞ্জেকশনযোগ্য ওষুধের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়েছে। গবেষকরা দেখেন, একবার ইঞ্জেকশন দিলে, স্ফটিকগুলি একটি ড্রাগ ডিপো গঠন করে। ডিপোর ঘনত্ব পরিবর্তন করে, গবেষকরা শরীরে ওষুধের অণু নির্গত হওয়ার হার নিয়ন্ত্রণ করতে পারেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দীর্ঘায়ু হবে প্রিয় পোষ্য! যে চমৎকার ঘটাতে পারে কুকুরদের বয়স কমানোর এই ওষুধ

Anti-Aging Drug for Dogs: কোষের বৃদ্ধি এবং বার্ধক্যের সঙ্গে জড়িত ইনসুলিন-সদৃশ গ্রোথ ফ্যাক্টর ১ (IGF-1) হরমোন, কুকুর ছানাদের মধ্যে জীবনকালের তারতম্যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

গবেষকরা ইঁদুরের মধ্যে একটি ওষুধের দ্রবণ ইঞ্জেকশনের মাধ্যমে প্রবেশ করিয়ে পরীক্ষা করে দেখিয়েছেন যে ওষুধের ডিপোটি স্থিতিশীল থাকতে পারে এবং ধীরে ধীরে তিন মাসের মধ্যে ওষুধটি দেহে ছড়িয়ে দিতে পারে। তিন মাস শেষ হওয়ার পরে দেখা যায় প্রায় ৮৫ শতাংশ ওষুধ ডিপোতেই রয়ে গেছে। তখন গবেষকরা বোঝেন, এই ওষুধ তিন মাসের ঢের বেশি সময়ের জন্য দেহে থাকতে পারে এবং তা ধীরে ধীরে ছড়িয়ে দেওয়া যেতে পারে।

এখানে উল্লেখ্য, গর্ভনিরোধক ইমপ্লান্ট হচ্ছে মূলত একটি পাতলা এবং নরম রড যা ত্বকের নীচে বসানো হয় এবং দীর্ঘ সময় ধরে তা শরীরে গর্ভনিরোধক ওষুধ নির্গত করে। প্রতিদিন একটি করে ওষুধ খাওয়ার সমস্যা থেকে বাঁচতে অনেকেই এই যন্ত্রটি বসান ছোট অস্ত্রোপচারের মধ্যমে। ইঞ্জেকশোনের মাধ্যমে ওষুধ প্রবেশ করালে সেই অস্ত্রোপচারের ঝামেলাও আর রইবে না। তাছাড়া তা দীর্ঘস্থায়ীও নয়। সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারে এমআইটির এই গবেষণা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।