নতুন রূপে বাজারে ফিরছে অ্যাম্বাসাডর, গুজব নাকি সত্যি? দেখতে কেমন?

Hindustan Ambassador : গত বছর থেকে কানাঘুষো শোনা যাচ্ছে, সম্পূর্ণ নতুন ইলেকট্রিক সেডান হিসেবে বিশ্ববাজারে আত্মপ্রকাশ করবে এই গাড়ি

Kankana Mukherjee
২ মিনিট
নতুন রূপে বাজারে ফিরছে অ্যাম্বাসাডর, গুজব নাকি সত্যি? দেখতে কেমন?

ভারতের বাজারে আবার ফিরছে হিন্দুস্তান মোটরস। সম্প্রতি এরকমই একটি খবর এসেছে শিরোনামে। অ্যাম্বাসাডর, ভারতীয় বাজারে অবশ্য এর নতুন করে পরিচিতির প্রয়োজন নেই। হালফিলের নয়া মডেলের গাড়ির ভিড়ে সফর খানিকটা ফিকে মনে হলেও আদপে রাজকীয় মেজাজ বজায় থেকেছে অ্যাম্বাসাডরের। বিশেষত কলকাতার হলুদ ট্যাক্সির নস্টালজিয়া আরও বেশি করে টিকিয়ে রেখেছে একই আদলের সাদা রঙের গাড়িটির ইতিহাসকে।

গত বছর থেকে কানাঘুষো শোনা যাচ্ছে, সম্পূর্ণ নতুন ইলেকট্রিক সেডান হিসেবে বিশ্ববাজারে আত্মপ্রকাশ করবে এই গাড়ি। হিন্দমোটরের হিন্দুস্তান মোটরস লিমিটেড নামক গাড়ি কোম্পানিটি ২০১৭ সালে মাত্র ৮০ কোটি টাকায় কিনে নেয় ফ্রান্সের এক গাড়ি নির্মাতা। গাড়ি তৈরি করতে সি কে বিড়লা গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে ফের ভারতে ফিরছে পিএসএ গোষ্ঠী। এই খবর কানে আসছে আজ প্রায় পাঁচ বছর হল। টাইমস অফ ইন্ডিয়ার গত বছরের একটি প্রতিবেদন বলা হয়, হিন্দমোটর ফাইন্যান্সিয়াল কর্পোরেশন অফ ইন্ডিয়া বা HMFCI এবং Peugeot-এর যৌথ উদ্যোগে রাষ্ট্রদূতের নকশা এবং ইঞ্জিন নিয়ে কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অ্যাম্বাসাডর ফিরছে ইলেকট্রিক স্কুটার হয়ে! কেমন হতে চলেছে নয়া এই যান?

এবার যে কোম্পানিটি ইলেকট্রিক স্কুটার নিয়ে আসছে, তা মোটেও কোনও সাধারণ কোম্পানি না, বরং এটি ভারতের প্রথম স্বাধীন গাড়ি নির্মাতা কোম্পানি- হিন্দুস্থান মোটরস।

আমরা জানি যে, বর্তমানে গ্রুপ PSA অ্যাম্বাসেডর, এই নেমপ্লেটের মালিক। এর আগে হিন্দমোটরের কারখানা থেকে শেষ অ্যাম্বাসাডর বিক্রি হয়েছিল ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে। পরবর্তীকালে তৎকালীন মালিকের বিশাল ঋণ এবং বাজারে চাহিদার হ্রাস, এই দুইয়ের ভিত্তিতে পথে বসার জোগাড় হয় অ্যাম্বাসাডর কোম্পানির। তখনই PSA-কে বিক্রি করে দেওয়া হয়।

প্রসঙ্গত, স্বাধীনতার আগেই গুজরাটের ওখা বন্দরে পথ চলা শুরু করে হিন্দুস্তান মোটরস। পরবর্তীতে স্বাধীনতার এক বছরের মাথায় অর্থাৎ ১৯৪৮ সালে কারখানা স্থানান্তরিত হয় হুগলির হিন্দমোটরে। এটিই ছিল প্রথম স্বয়ংক্রিয় উৎপাদন কেন্দ্র। মরিস অক্সফোর্ড সিরিজ ৩-এর উপর ভিত্তি করে তৈরি করা হয় ব্রিটিশ গাড়ি অ্যাম্বাসাডর। প্রায় তিন দশক ধরে ভারতীয় বাজারে সবচেয়ে বেশি বিক্রিত গাড়ি ছিল এটিই।

ভারতীয় বাজারে প্রথম দিকে গাড়ি ছিল নিছক একটি বিলাসবহুল আসবাব মাত্র। সমাজের চোখে স্ট্যাটাস কুয়ো মেনটেন করার একটা বিকল্প বলতেও অনেকে গাড়িকে বেছে নিতেন। ৯০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত অ্যাম্বাসাডর, এই ইমেজটি এমনই ছিল। কিন্তু এর পর থেকেই ক্রমে বাজারে প্রতিযোগিতা বাড়তে থাকে। ১৯৮০-র দশকে যেখানে এর বিক্রি ছিল প্রতি মাসে প্রায় ২০,০০০ ইউনিট, ২০১৪ সালে সেটিই কমে মাত্র ২০০০ইউনিটে নেমে আসে৷ পশ্চিমবঙ্গের হিন্দমোটরের হিন্দুস্তান মোটরস-এর কারখানাটিই ছিল ভারতের প্রাচীনতম উৎপাদন কারখানা। শুধু তাই নয়, জাপানের টয়োটার পরে এশিয়ার দ্বিতীয় প্রাচীনতমও বটে ৷

সুতরাং ভারতের বাজারে নতুন করে এই ব্র্যান্ড এলে আবারও হৈচৈ শুরু হবে এটাই স্বাভাবিক। নস্টালজিয়ায় ভর করেই চাকা গড়াবে সাদা রঙের সাবেকি অ্যাম্বাসাডরের। শোনা যাচ্ছে, এ নিয়ে হিন্দুস্তান মোটরস এবং এক ইউরোপীয় কোম্পানির মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে, অনুমান করা হচ্ছে, প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগ করা হতে পারে নয়া প্রজেক্টে। যদিও বিস্তারিত কিছুই জানা যায়নি এখনও পর্যন্ত। তবে ইতিহাস যদি আবার বর্তমানে এসে দাঁড়ায় তবে তা যুগান্তকারী যে হবেই তা বলাই বাহুল্য।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।