পুজোর মুখে ফের কর্মবিরতি! এবার কোন ১০ দফা দাবি নিয়ে এলেন জুনিয়র ডাক্তাররা?

Junior Doctor Cease Work: ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট জানিয়ে দিয়েছে, হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে ‘ভয়ের রাজনীতি’ দূর না করা হলে কাজে ফিরবেন না তারা।

inscript
৩ মিনিট
পুজোর মুখে ফের কর্মবিরতি! এবার কোন ১০ দফা দাবি নিয়ে এলেন জুনিয়র ডাক্তাররা?

ফের কর্মবিরতি! সেপ্টেম্বরেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম আদালত, অবিলম্বে কাজে ফিরতে হবে জুনিয়র ডাক্তারদের। তারপর একে একে বহু বৈঠক, কালীঘাটের বাড়িতে দীর্ঘ মিটিং, নবান্নে মিটিংয়ের পর বন্যা পরিস্থিতি মাথায় রেখে জুনিয়র ডাক্তাররা জানান, আংশিক কর্মবিরতি তুলে নিচ্ছেন তারা। জরুরি পরিষেবায় ফিরছেন। ২১ সেপ্টেম্বর কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে তাঁরা কাজে ফেরেন। সাগর দত্ত মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের উপর রোগীর আত্মীয়দের হামলার অভিযোগ ওঠার পর ফের কর্মবিরতি শুরু হলো। জুনিয়র ডাক্তারেরা ফের পূর্ণ কর্মবিরতির ঘোষণা করেছেন রাজ্যের সব মেডিক্যাল কলেজেই। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট জানিয়ে দিয়েছে, হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে ‘ভয়ের রাজনীতি’ দূর না করা হলে কাজে ফিরবেন না তারা। আবারও 'নো সেফটি, নো ডিউটি'-র ডাক! গতবার পাঁচদফা দাবি ছিল। এবার মোট ১০ দফা দাবি নিয়ে কর্মবিরতি ডেকেছেন জুনিয়র ডাক্তাররা।

দ্বিতীয় কর্মবিরতিতে কোন ১০ দফা দাবি এনেছেন জুনিয়র ডাক্তাররা?

১. স্বচ্ছতার সঙ্গে দ্রুত নির্যাতিতার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

২. স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা এবং দুর্নীতির দায় নিতে হবে স্বাস্থ্য দফতরকেই। নারায়ণস্বরূপ নিগমকে স্বাস্থ্যসচিবের পদ থেকে অপসারণ করতে হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কর্মবিরতি তুলে বন্যা কবলিত স্থানে জুনিয়র ডাক্তাররা! আন্দোলন এবার কোন পথে?

Junior Doctor Cease Work: ডাক্তাররা জানান, শুক্রবার থেকেই বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ক্যাম্প করবেন তাঁরা। বাকি জায়গায় কর্মবিরতি চলবে।

৩. রাজ্যের প্রতিটি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে কেন্দ্রীয় ‘রেফারেল’ ব্যবস্থা' বা রোগীকে অন্যত্র স্থানান্তর করার প্রক্রিয়া চালু করতে হবে।

৪. প্রতিটি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে কতগুলি বেড ফাঁকা রয়েছে, তা জানানোর জন্য একটি করে ডিজিটাল মনিটর রাখতে হবে।

৫. প্রতিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কলেজভিত্তিক টাস্ক ফোর্স গঠন করতে হবে যেখানে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিও থাকবেন। সিসিটিভি, ডাক্তারদের জন্য অন কল রুম, শৌচালয়, হেল্পলাইন নম্বর, প্যানিক বোতাম চালু করতে হবে।

৬. হাসপাতালগুলিতে পুলিশি নিরাপত্তা আরও বৃদ্ধি করতে হবে। সিভিক ভলান্টিয়ারের বদলে পুলিশকর্মীদের রাখতে হবে দায়িত্বে। মহিলা পুলিশকর্মী নিয়োগ করতে হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আরজি কর তদন্তের আওতায় কে কে? সিবিআইকে তালিকা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

RG Kar Case Hearing: কাদের কাদের নাম তদন্তাধীন সেই তালিকা আদালতে জমা দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়।

৭. হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের শূন্যপদে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে।

৮. বিভিন্ন মেডিক্যাল কলেজে যাঁদের বিরুদ্ধে ‘ভয়ের রাজনীতি’ চালানোর অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে অনুসন্ধান কমিটি গঠন করে শাস্তির ব্যবস্থা করতে হবে। রাজ্যস্তরেও অনুসন্ধান কমিটি গঠন করতে হবে।

৯. প্রতিটি মেডিক্যাল কলেজে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। মেডিক্যাল কলেজগুলির রেসিডেন্ট ডাক্তারদের সংগঠনকে স্বীকৃতি দিতে হবে। মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে প্রতিটি কমিটিতে চিকিৎসক পড়ুয়া ও জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি রাখতে হবে।

১০. পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল এবং পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে দুর্নীতি ও বেনিয়মের অভিযোগগুলি দ্রুত তদন্ত শুরু করতে হবে।

৯ অগাস্ট আরিজি করে কর্তব্যরত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর পর থেকে কর্মবিরতি শুরু হয়েছিল। তারপর ডাক্তারদের বেশ কিছু দাবি মেনে নেওয়ার পরে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক ও চিঠির পর কর্মবিরতি আংশিক প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেন জুনিয়র ডাক্তারেরা। ১৯ সেপ্টেম্বর তাঁরা জানান, ২০ তারিখ সিবিআই দফতর অভিযানের কর্মসূচির মাধ্যমে তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন, আংশিকভাবে কাজে যোগ দেবেন। তবে তখনই তারা জানিয়ে দেন প্রয়োজন পড়লে ফের পূর্ণ কর্মবিরতির পথেই হাঁটবেন তারা। এখন জুনিয়র চিকিৎসকরা বলছেন, মুখ্যসচিবের সেই চিঠির পর ১২ দিন পার হয়ে গেলেও কোনও পরিবর্তন তাঁদের চোখে পড়েনি।

১৯ সেপ্টেম্বর স্বাস্থ্যসচিবকে যে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ সেখানে সিসি ক্যামেরা, শৌচালয়, ডিউটি রুম, কেন্দ্রীয় ভাবে হেল্পলাইন নম্বর, ‘প্যানিক বাটন’, অন্যত্র রোগী স্থানান্তরের ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে নজর রাখা, নিরাপত্তায় মহিলা পুলিশকর্মী নিয়োগ, হাসপাতালের শূন্যপদে নিয়োগের জন্য দ্রুত পদক্ষেপের কথা বলেছিলেন মুখ্যসচিব। তবে তা নিয়ে কোনও আশাবাচক কিছুই হয়নি বলে দাবি জুনিয়র ডাক্তারদের। বন্যা পরিস্থিতি তো স্বাভাবিক হয়নি। তাহলে এবার জরুরি পরিষেবা সামলাবেন কারা? একাংশের মত, পুজোর মুখে এই কর্মবিরতির ডাকে আদতে আরজি কর আন্দোলনের যে প্রভাব তাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। জুনিয়র ডাক্তারদের প্রতি একটা বড় অংশের মানুষের আস্থা চলে গেলে তার মাশুল কি এই আন্দোলনকেই আখেরে গুনতে হবে না? প্রশ্ন উঠছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।