লাগাতার বৃষ্টিতে ব্যাপক জল ছাড়ছে ডিভিসি, পুজোর আগেই ভাসবে দক্ষিণবঙ্গ?

Flood Situation in West Bengal: মঙ্গলবার ভোর পৌনে পাঁচটা থেকেই জল ছাড়া শুরু করে ডিভিসি। ঝাড়খণ্ডের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ায় তেনুঘাট জলাধর থেকে জল ছাড়া হয়েছে ৷ এর জেরে পাঞ্চেত জলাধারের উপরে চাপ বেড়েছে ৷

subhajit putatunda
৩ মিনিট
লাগাতার বৃষ্টিতে ব্যাপক জল ছাড়ছে ডিভিসি,  পুজোর আগেই ভাসবে দক্ষিণবঙ্গ?

লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত পরিস্থিতি দক্ষিণ বঙ্গের একাধিক এলাকায়। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হয়েছে আসানসোল ও ঝাড়খণ্ডের দিকে। এই পরিস্থিতিতে ডিভিসির মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিস প্রশাসন। ডিভিসি কর্তৃপক্ষের তরফে এ-ও জানানো হয়েছিল, বৃষ্টি যদি না কমে, তাহলে জল ছাড়ার পরিমাণ আরও বাড়াবে ডিভিসি। সত্যি হয়েছে সেই আশঙ্কাই। মঙ্গলবার সকাল থেকেই ব্যাপক পরিমাণে জল ছাড়তে শুরু করেছে মাইথন ও পাঞ্চেত জলাধার।

যে জল জমা হওয়ার কথা দুর্গাপুরে। যার ফলে দুর্গাপুর ব্যারেজেও প্রবল চাপ তৈরি হওয়ার কথা। যে চাপ সামাল দিতে নতুন করে জল ছাড়তে হবে দুর্গাপুর ব্যারেজকে। এই পরিস্থিতিতে বন্যার আশঙ্কায় কাঁপছে পূর্ব বর্ধমান, হুগলি জেলা। বৃষ্টি না ধরলে পুজো যে জলের তলাতেই কাটকে পারে এ রাজ্য়ের নিচু স্তরের জেলাগুলিতে, তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সব শেষ পাওয়া খবর অনুযায়ী, এক লক্ষ ৩৩ হাজার কিউসেক জল ছেড়েছে দুর্গাপুর ব্য়ারেজ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাংলাদেশে ভয়াবহ বন্যা, নেপথ্যে যে কারণ

Bangladesh Flood: অগস্টের শুরুতেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি অংশে ভাঙন দেখা গিয়েছিল। প্রথমে এখান থেকেই লোকালয়ে জল ঢুকতে শুরু করে।

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। ডিভিসি সূত্রে খবর, বেলা ১১টা নাগাদ মাইথন থেকে ১ লক্ষ ৮০ হাজার কিউসেক হারে এবং পাঞ্চেত জলাধার থেকে ৭০ হাজার কিউসেক হারে জল ছাড়া হয়েছে ৷ ব্যাপক পরিমাণে জল ছাড়ার ফলে রাজ্যের নীচের এলাকাগুলি জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে ৷ ডিভিসির ওয়েবসাইটে ইতিমধ্যে বন্যার লাল সতর্কতা জারি করা হয়েছে ৷ আড়াই লক্ষ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে বলে ওয়েবসাইটে ডিভিসি নিজেই জানিয়েছে । আর এই জল ছাড়ার ফলে বন্যার সতর্কতা জারি করা হয়েছে রাজ্যে ৷ গত তিনদিন ধরে অবিরাম বর্ষণ চলছে ৷ এর ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় প্লাবনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে । ডিভিসি জল ছাড়ার ফলে পূর্ব বর্ধমান এবং হুগলির নীচের স্তরের জায়গাগুলিতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছিল ৷ এবার মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সেই আশঙ্কা বাড়িয়ে দিল ৷

  • আপনার জন্য আরও কিছু লেখা
IAS হতে গিয়ে ভেসে গেলেন ৩ পড়ুয়া! কোচিং সেন্টারে বন্যায় মর্মান্তিক মৃত্যুতে গাফিলতি কার?

Delhi IAS coaching centre deaths: শনিবার রাতে ভারী বৃষ্টি হয় দিল্লিতে। সেই সময় রাউ'জ আইএএস স্টাডি সার্কেলের বেসমেন্টে একটি লাইব্রেরিতে পড়াশোনা করছিলেন তিন সিভিল সার্ভিস পড়ুয়া

মঙ্গলবার ভোর পৌনে পাঁচটা থেকেই জল ছাড়া শুরু করে ডিভিসি। ঝাড়খণ্ডের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ায় তেনুঘাট জলাধর থেকে জল ছাড়া হয়েছে ৷ এর জেরে পাঞ্চেত জলাধারের উপরে চাপ বেড়েছে ৷ ফলে পাঞ্চেত জলাধার থেকে ভোর থেকে ৪৯ হাজার কিউসেক হারে জল ছাড়া শুরু হয়েছে ৷ মাইথন থেকে এই ক'দিনে কম জল ছাড়া হয়েছিল ৷ যেটুকু তাপবিদ্যুতের টারবাইন ঘোরানোর ক্ষেত্রে প্রয়োজন ছিল, সেটুকুই ছাড়া হচ্ছিল ৷ কিন্তু আসানসোলে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এই মরশুমের সবচেয়ে বেশি জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি কর্তৃপক্ষ ৷ ডিভিসি সূত্রে খবর, বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাওয়ায় মাইথন এবং পাঞ্চেত জলাধারে প্রচুর পরিমাণে জল বেড়েছে এবং সেই জল বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে ৷ ডিভিসি জানিয়েছে গত চব্বিশ ঘণ্টায় মাইথন জলাধারে ৪৯৩.৯৬ ফুট জলস্তর রয়েছে এবং পাঞ্চেতে ৪২১.৮৩ ফুট জলস্তর রয়েছে ৷ প্রতি ঘন্টায় গড়ে দুই থেকে আড়াই লাখ কিউসেক ছাড়া হচ্ছে সূত্রের খবর।

এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্য়োপাধ্যায়। পুজোর আগে যাতে এই সব জেলা এলাকাগুলিতে বন্য়া পরিস্থিতি না তৈরি হয়, তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা হয়েছে বৈঠকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে নিম্নলিখিত জেলায় নজরদারির জন্য নিম্নলিখিত বিশেষ সচিবদের দায়িত্ব দেওয়া হয়েছে। নিচু এলাকা থেকে মানুষ সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে ইতিমধ্যেই। হাওড়ায় এম‌এস‌এম‌ই সচিব রাজেশ পান্ডেকে দায়িত্ব দেওয়া হয়েছে। বীরভূমের দায়িত্বে রয়েছেন আবাসন সচিব রাজেশ সিনহা। পশ্চিম মেদিনীপুরে জনস্বাস্থ্য কারিগরি সচিব সুরেন্দ্র গুপ্তা, হুগলি কৃষি সচিব ওঙ্কার সিং মীনা, পুর্ব মেদিনীপুরের খাদ্যসচিব পারভাজ সিদ্দিকী, ঝাড়গ্রামের পরিবহণ সচিব সৌমিত্র মোহন, পশ্চিম বর্ধমানের অনগ্রসর কল্যাণ সচিব সঞ্জয় বনসল, বাঁকুড়ার শ্রম সচিব অবনীন্দ্র সিং, পুরুলিয়ার শিল্প সচিব পি মোহন গান্ধি এবং পূর্ব বর্ধমান পঞ্চায়েত সচিব পি উলগানাথকে পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

যদিও আশার আলো মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি বন্ধ হয়ে সূর্য উঠেছে আসানসোলে ৷ তাই খানিকটা হলেও স্বস্তি মিলেছে ৷ যদিও ঝাড়খণ্ডের দিকে বেশি বৃষ্টিপাত হলে জল ছাড়া অব্যাহত থাকবে বলেই ডিভিসি সূত্রের খবর ৷ আর তেমনটা হলে অচিরেই ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।