নীতীশ ডিগবাজি খেতেই তেজস্বীকে ইডির তলব! ন্যায় যাত্রায় ইন্ডিয়া নিয়ে নীরব কেন রাহুল?

Tejashwi Yadav Bharat Jodo Nyay Yatra : সিবিআই গত বছরের অক্টোবরে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ, রাবড়ি দেবী, তাঁদের মেয়ে মিসা ভারতী এবং অন্য ১৩ জনের বিরুদ্ধে চাকরির জন্য জমি কেলেঙ্কারিতে চার্জশিট দাখিল করে।

inscript
৩ মিনিট
নীতীশ ডিগবাজি খেতেই তেজস্বীকে ইডির তলব! ন্যায় যাত্রায় ইন্ডিয়া নিয়ে নীরব কেন রাহুল?

রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা ঢুকে পড়েছে বিহারে। এই যাত্রার বিহার প্রবেশের ঠিক একদিন আগেই ইন্ডিয়া জোটের শরিক নীতীশ কুমার ফের ডিগবাজি খেয়ে চলে গেছেন বিজেপির শিবিরে। আর বিহারে ন্যায় যাত্রার দ্বিতীয় দিনেই ইন্ডিয়ার আরেক শরিক আরজেডির নেতা তেজস্বী যাদবকে শমন পাঠালো ইডি। চাকরির জন্য জমি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। লালু যাদব ২০০৪ থেকে ২০০৯ সালের মেয়াদে রেলমন্ত্রী থাকাকালীন এই কেলেঙ্কারিটি ঘটেছিল। আরজেডি-র জাতীয় সভাপতি ছাড়াও ইডির চার্জশিটে তৎকালীন রেলওয়ে জেনারেল ম্যানেজারের নামও রয়েছে।

রেলে চাকরি দেওয়ার বদলে লালু প্রসাদ যাদব ওই চাকরি প্রার্থীদের এবং তাদের পরিবারের সদস্যদের অধিকারে থাকা জমিগুলি তাঁর স্ত্রী রাবড়ি দেবী এবং কন্যা মিসা ভারতীর নামে করে নেন, তাও আবার নামমাত্র মূল্যে। সেই সময়ের প্রচলিত সার্কেল রেট এবং জমির বাজার দরের তুলনায় অনেক কম দামে জমি হস্তগত করেন লালু।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভারতরত্ন দেওয়াতেই লুকিয়ে আসল খেল? কীভাবে কর্পুরী ঠাকুরের পথে হাঁটলেন নীতীশ কুমার?

Karpoori Thakur and Nitish Kumar : কর্পুরী ঠাকুর অনগ্রসর জাতিগুলিকে দু’ভাগে ভাগ করেছিলেন, "অপেক্ষাকৃত বেশি পিছিয়ে পড়া" এবং "অপেক্ষাকৃত কম পিছিয়ে পড়া"।

সিবিআই গত বছরের অক্টোবরে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ, রাবড়ি দেবী, তাঁদের মেয়ে মিসা ভারতী এবং অন্য ১৩ জনের বিরুদ্ধে চাকরির জন্য জমি কেলেঙ্কারিতে চার্জশিট দাখিল করে। সিবিআই বলছে, এই চাকরি প্রার্থীদের প্রথমে রেলওয়েতে গ্রুপ ডি পদে বিকল্প হিসাবে নিয়োগ করা হয়েছিল। তাদের পরিবার যখন জমি বিক্রির চুক্তি করে তখন তাদের পাকাপাকি কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছিল। রেলে চাকরির বদলে ঘুষের জন্য জমি হস্তগত করার অভিযোগের তদন্ত করছে সিবিআই। একই সঙ্গে অর্থ তছরুপের মামলারও তদন্ত করছে ইডি।

এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধি ভারত জোড়া ন্যায় যাত্রা নিয়ে ২৯ জানুয়ারি বিহারে পৌঁছে যান। খুব আশ্চর্যের বিষয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিন্দা করলেও, সারা দেশে জাতি-ভিত্তিক আদমশুমারির দাবি জানালেও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ইন্ডিয়া থেকে এনডিএ হয়ে যাওয়া নিয়ে একটি কথাও বললেন না তিনি। রাহুল বলছেন, বিজেপি এবং আরএসএস ঘৃণা ছড়ায়, জাতি ও ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার কথা বলে কিন্তু কংগ্রেস ভালোবাসা, সম্মান এবং ভ্রাতৃত্বের কথাই বলে। তাহলে ইন্ডিয়া ছেড়ে নীতীশের চলে যাওয়া, দুর্নীতির অভিযোগে দীর্ণ আরজেডি প্রসঙ্গ কি এড়িয়ে যাচ্ছেন রাহুল?

  • আপনার জন্য আরও কিছু লেখা
মমতা নেই, নীতীশ নেই! বিজেপির বিরোধিতা করতে ইন্ডিয়া জোটে রইল কারা?

INDIA Block and BJP : জেডি(ইউ) বিজেপিতে যাওয়ার ফলে, উচ্চবর্ণের পাশাপাশি ওবিসি এবং ইবিসি (অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণি) সম্প্রদায়ও এনডিএ-কে ভোট দিতে পারে।

রাহুলের দাবি, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার ছাড়া দেশ কখনই উন্নতি করতে পারে না। ফলে বিজেপি যে কথা বলছে তা একেবারেই ফাঁপা। "ওবিসি (অন্যান্য অনগ্রসর জাতি) দেশের জনসংখ্যার ৫০%, দলিত আছেন ১৫%, ১৫% সংখ্যালঘু এবং ১২% উপজাতি। এই দেশের সরকার ৯০ জন আইএএস অফিসার দ্বারা পরিচালিত এবং তারাই প্রতিরক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং অন্যান্য খাতে বাজেট বরাদ্দ করে। আমি বিহারের ওবিসি জনগণকে বলতে চাই যে ৯০ জনের মধ্যে মাত্র তিনজন ওবিসি আইএএস অফিসার রয়েছে। যদি ১০০ টাকা বরাদ্দ করা হয়, তাহলে ওবিসি অফিসার মাত্র ৫ টাকা বরাদ্দ করেন। এটাই বাস্তবতা,” বলছেন রাহুল।

বিহারে কংগ্রেসের এই ন্যায় যাত্রা সীমাঞ্চল অঞ্চল থেকে শুরু হয়েছিল, বর্তমানে বিহারে এই অঞ্চল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এবং কংগ্রেসের শক্ত ঘাঁটি। সীমাঞ্চল, উত্তর বিহারে অবস্থিত, চারটি জেলা নিয়ে গঠিত: পূর্ণিয়া, কাটিহার, কিষাণগঞ্জ এবং আরারিয়া। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে, NDA তিনটি এবং কংগ্রেস জিতেছে একটি আসন। সেই সময় জেডি(ইউ)ও এনডিএ-র অংশ ছিল। কাটিহার ও পূর্ণিয়া লোকসভা আসন এখন জেডি(ইউ)-এর, আরারিয়া বিজেপির এবং কিষাণগঞ্জ কংগ্রেসের। উল্লেখযোগ্য বিষয় হলো, সীমাঞ্চল অঞ্চলে মুসলিম জনসংখ্যা ৪৭%, যা কংগ্রেস এবং আরজেডির জন্য বেশ ভালো সুযোগ।

কিন্তু এরই মাঝে, নীতীশ বিজেপির হাত ধরতেই তেজস্বীকে ইডির জিজ্ঞাসাবাদ বিষয়টি নতুন করে কাঁটা হয়ে উঠছে গলার। রাহুল যতই নীতীশকে নিয়ে চুপ থাকুন না কেন, বোঝাই যাচ্ছে নীতীশ ও বিজেপি মিলে ক্ষমতা ধরে রাখতে বিরোধীদের বিরুদ্ধে সমস্ত মোক্ষম অস্ত্রই ব্যবহার করতে চলেছে। চাকরির জন্য জমি কেলেঙ্কারির মতো ব্যাপক দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে কি আরজেডি এবং ইন্ডিয়া বিহারে আস্থা অর্জন করতে পারবে?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?