কাশ্মীরের দুর্দশার জন্য দায়ী নেহরু, বলছেন অমিত শাহ! কী বলছেন কাশ্মীরে মানুষ?

Jammu Kashmir 370 Article : কাশ্মীরের জনগণের কাছে ছবিটা এখনও ভয়েরই। ভয়ে চুপ থাকা মানেই শান্তি নয়! ভয়, ক্রমবর্ধমান দাম এবং বেকারত্ব হু হু করে বাড়ছে এই অঞ্চলে।

inscript
৩ মিনিট
কাশ্মীরের দুর্দশার জন্য দায়ী নেহরু, বলছেন অমিত শাহ! কী বলছেন কাশ্মীরে মানুষ?

বিরোধীদের প্রশ্ন ছিল। ৩৭০ ধারা বাতিল কি আদৌ সাংবিধানিক পদ্ধতিতে করা হয়েছে? কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার মতো কাজ কি বিজেপি সরকার করতে পারে? দেশের শীর্ষ আদালত দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, পারে। জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ ধারা বাতিল সাংবিধানিক পদ্ধতিতেই হয়েছে। ২০২৪ সালের আগে সুপ্রিম কোর্টের এই রায় কেন্দ্রের পক্ষে যাওয়া এক বড় ঘটনা। চার বছর আগের এই ধারা বাতিলের ঘটনায় আদালতের সমর্থন পাওয়ার পরেই তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সংবিধানের ৩৭০ ধারা যা জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছিল, সেই ধারাই এই অঞ্চলকে বিচ্ছিন্নতাবাদের দিকে ঠেলে দিয়েছে।

"কাশ্মীরের চেয়ে বেশি মুসলিম জনসংখ্যা সহ অন্যান্য রাজ্য রয়েছে। তাহলে কেন শুধুমাত্র জম্মু ও কাশ্মীরেই সন্ত্রাসবাদ এত বেশি? কারণ ৩৭০ ধারা এই অঞ্চলকে বিচ্ছিন্নতাবাদের দিকে পরিচালিত করেছিল," বলেছেন অমিত শাহ। সোমবার সকালেই শীর্ষ আদালত নিজের রায়ে উল্লেখ করে যে, ৩৭০ ধারাটি ছিল অস্থায়ী, শুধুমাত্র জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ হিসাবে সহজ করে রাখার উদ্দেশ্যেই তা তৈরি হয়। চার বছর আগে, ২০১৯ সালের ৫ অগাস্ট অমিত শাহই ৩৭০ ধারা প্রত্যাহার এবং জম্মু ও কাশ্মীরকে ভাগ করার কথা ঘোষণা করেছিলেন।

কংগ্রেস এবং বিরোধীরা আদালতের রায়ে খুশি নয় স্বাভাবিকভাবেই। এখানেই ফের পুরনো তাস আস্তিন থেকে বের করেছেন অমিত। কংগ্রেস এবং নেহরু প্রসঙ্গ এনেই কাশ্মীরের দুর্দশার কারণ অনুসন্ধানে নেমেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কংগ্রেসের দাবি ছিল, ৩৭০ ধারাটি ভুল উপায়ে বাতিল করা হয়েছে। অমিত শাহ বলছেন, কংগ্রেস ৪০ বছর ধরে ভুল করেছে। "কংগ্রেস আশা করছে, ৪০ বছরের ভুলগুলি মোদি চার বছরেই সংশোধন করবেন। কিন্তু ঠিকই আছে, সবসময়ই লক্ষ্য উঁচু রাখাই উচিত," বলেন অমিত শাহ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
৩৭০ ধারা রদের পক্ষেই সুপ্রিম কোর্ট, কী ব্যখ্যা দিচ্ছে শীর্ষ আদালত?

Jammu Kashmir Article 370 Verdict : ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু ও কাশ্মীরে নির্বাচন করার নির্দেশ দিয়েছে আদালত।

পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের জন্য দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকেই দায়ী করেন অমিত। "যদি অসময়ে যুদ্ধবিরতি না হতো (পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময়), তাহলে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর হতো না। আমাদের দেশ জিতেছে, নেহরু যদি দুই দিন অপেক্ষা করতেন, তাহলে পুরো কাশ্মীরই আমাদের হয়ে যেত। অনেকেই বলে নেহরু না থাকলে কাশ্মীর থাকত না। যারা ইতিহাস জানেন, আমি তাদের জিজ্ঞাসা করতে চাই, হায়দরাবাদ একটি বড় সমস্যার মুখোমুখি হয়েছিল, নেহরু কি সেখানে গিয়েছিলেন? নেহরু কি লাক্ষাদ্বীপ, জুনাগড় বা যোধপুরে গিয়েছিলেন? তিনি শুধুমাত্র কাশ্মীরেই যেতেন এবং সেখানেও কাজ অসমাপ্ত রেখে দিয়েছিলেন,” বলছেন অমিত শাহ।

জম্মু ও কাশ্মীরের এই বিশেষ মর্যাদা কেড়ে নিয়ে বাকি দেশের সঙ্গে তাকে মিলিয়ে দেওয়ার ফলে সেখানকার মানুষের জীবনযাত্রার উন্নতি হয়েছে বলে দাবি মন্ত্রীর। অমিত শাহের দাবি, যারা সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদের কথা বলে তাদের কথা শোনেন না কাশ্মীরিরা। "কাশ্মীরের মানুষ এখন গণতন্ত্রের কথা শোনে... ২০১৪ সালের আগে, হাজার হাজার মানুষ সন্ত্রাসবাদীদের শেষযাত্রায় যোগ দিতেন। এখন কেউ কি এমন কিছু দেখতে পান? কারণ আমরা একটা ব্যবস্থা করেছি। যে স্থানে তাদের হত্যা করা হয়েছিল সেখানেই তাদের শেষকৃত্য হবে,” বলছেন অমিত।

কাশ্মীরের পাথর ছোড়ার ঘটনাও কমে গেছে কারণ সেখানে সরকার একটি নিয়ম করেছে যে যদি কারও বিরুদ্ধে পাথর ছোড়ার মামলা থাকে তবে তাদের পরিবারের কেউ সরকারি চাকরির যোগ্য হবে না। যারা পাথর ছুঁড়ত সরকার কাশ্মীরের সেই তরুণদের ল্যাপটপ তুলে দিয়েছে বলে দাবি অমিত শাহের।

তাহলে কাশ্মীর 'হাসছে'? কাশ্মীর স্বাভাবিক? কাশ্মীরের জনগণের কাছে ছবিটা এখনও ভয়েরই। ভয়ে চুপ থাকা মানেই শান্তি নয়! ভয়, ক্রমবর্ধমান দাম এবং বেকারত্ব হু হু করে বাড়ছে এই অঞ্চলে। কারফিউ নেই ঠিকই, কোনও বনধ নেই ঠিকই কিন্তু মানুষের হাতে টাকাও নেই। সপ্তাহে ৭ দিন বাজার খোলা থাকলেও ক্রেতা নেই। এখনও সন্ধ্যা হলেই থমথমে পরিস্থিতি। বিকেল ৫.৩০ টা হলেই রাস্তায় বেরনো বন্ধ। বাজারে ভিড় নেই, পরিবহন নেই। এখনও ভয়ে থাকে মানুষ। ৩৭০ ধারা তুলে নেওয়াতে বেকারত্ব বেড়েছে বেশিই। পরিবারের পেট চালানোর মতো টাকা নেই মানুষের হাতে, জমিও যে কোনও মুহূর্তে চলে যেতে পারে বলে আশঙ্কা। অথচ ভয় রয়েছে প্রবল। এমনকী আগের চেয়েও বেশি। আর্থিক অবস্থার থেকেও মানুষ মানসিকভাবে ভেঙে পড়েছে বেশি, বলছেন স্থানীয় মানুষরাই। তবে, আগে মানুষ নিজেদের দুর্দশার কথা মুখ ফুটে বলতেন, এখন সেই বলার আগে ভয় এসে আঁকড়ে ধরে। নেহরু না বিজেপি না পাকিস্তান- ঠিক কোন ভয়ে প্রজন্মের পর প্রজন্ম অবস্থা বদলায় না তাঁদের? উত্তর লুকিয়ে কাশ্মীরেই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?